Author: নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্যচুক্তি বিএনপি–জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়েই সম্পন্ন হয়েছিল বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (১২ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নয়াকৃষি আন্দোলন ও উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা) আয়োজিত ‘হাওরে বোরো ধান বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ফরিদা আখতার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ নামে যে বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই করা হয়। তার দাবি, বিএনপি–জামায়াতসহ সংশ্লিষ্ট দলগুলোর মতামত নেওয়া হয়েছিল বলেই তারা এখন প্রকাশ্যে এ চুক্তির বিরোধিতা…
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২৩ মামলার আসামি মো. করিম ওরফে আব্দুল করিম ওরফে ‘ডাইল করিম’ গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া করিম হাজারী গলি এলাকার মৃত জাহাঙ্গীর ওরফে শাহজাহানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে কোতোয়ালি থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে,…
সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও সম্মাননা জ্ঞাপন করা হয় এবং তাদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, কলা ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. এ. এস. এম. তারেক ইকবাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মশিউর রহমান সবুজ। এছাড়াও আইন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শারমিন জাহান রুনা। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও…
নরসিংদীর শিবপুর উপজেলায় স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে শিবপুর উপজেলা প্রেসক্লাব’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। একইসাথে আগামী দু’ বছরের জন্য (২০২৬-২০২৮) সংগঠনটির ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক কালবেলা পত্রিকার শিবপুর উপজেলা প্রতিনিধি আবদুর রব শেখ মানিক সভাপতি ও রাজধানী টিভির শিবপুর উপজেলা প্রতিনিধি মো. আবুল হোসেন আবিল সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। সোমবার (১১ মে -২০২৬ ইং) রাতে উপজেলা মোড়ে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি এই নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি স্থানীয় দৈনিক নরসিংদীর কাগজের উপজেলা প্রতিনিধি বাশির আহম্মেদ,। যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক…
সোনারগাঁও ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (FDT) এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি (AMT) বিভাগের শিক্ষার্থীরা ‘প্র্যাকটিক্যাল লার্নিং’-এর অংশ হিসেবে গত ৯ মে সাভারের ফোরএ ইয়ার্ন ডাইং লিমিটেড (জ্যাকেট ইউনিট) পরিদর্শন করেন। পরিদর্শনকালে ফোরএ ইয়ার্ন ডাইং লিমিটেড, টিম গ্রুপ-এর সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং) ও হেড অব বিজনেস অপারেশনস মো. মাহেদী হাসান আসিফ সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিল্পখাতভিত্তিক বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দিকনির্দেশনা প্রদান করেন। তার এই সহযোগিতা একাডেমিক শিক্ষাকে বাস্তব শিল্পক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। এই শিক্ষা সফরটি পরিচালনা করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আহসান হাবিব এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং…
দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট এবং ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব)-এর মধ্যে আজ একটি কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মৌচাকস্থ ইবনে সিনা চেক-আপ পয়েন্টে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল লক্ষ্য হলো ফ্যাড-ক্যাব-এর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য সুলভে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা। স্বাক্ষরিত এই কর্পোরেট চুক্তির আওতায় ইবনে সিনা ডায়াগনস্টিক এবং হাসপাতালের দেশব্যাপী সকল শাখায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন ফ্যাড-ক্যাব-এর সকল সম্মানিত সদস্য, তাদের পরিবারের সদস্য এবং সদস্য প্রতিষ্ঠানসমূহের স্টাফগণ। তারা সকল ধরণের মেডিকেল টেস্ট বা প্যাথলজিক্যাল ও…
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আব্দুর রহিম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় সূত্র। নিহত আব্দুর রহিম ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি গত বছরের অক্টোবর মাসে জীবিকার সন্ধানে রাশিয়ায় যান। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, তিনি সেখানে কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন। পরে তারা জানতে পারেন, চলতি বছরের ৭ এপ্রিল রহিম রুশ সেনাবাহিনীতে যোগ দেন। বিষয়টি তিনি পরিবারের কাছ থেকে গোপন রেখেছিলেন বলেও দাবি স্বজনদের। মঙ্গলবার (১২ মে) সকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. আফরোজা আক্তার রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।…
দেশের প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনা বিকশিত করতে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিদ্যমান শিক্ষাক্রম নতুনভাবে সাজানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো হবে যাতে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সরকার স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, মেধা পাচার রোধ করে দেশের মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও বিকাশের মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ে তোলাই…
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সাত মাস বয়সী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার (১২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের হামের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১০ মে সকালে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১১ মে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ৯৬ জন রোগী…
তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি’ বিজয় নামে পরিচিত, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রাজ্যজুড়ে ৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়ে আলোচনায় এসেছেন। মঙ্গলবার (১২ মে) সকালে জারি করা এই নির্দেশনার মাধ্যমে নাগরিক অধিকার রক্ষা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনকল্যাণমূলক সংস্কার কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) পরিচালিত মোট ৭১৭টি মদের দোকান অবিলম্বে বন্ধ করা হবে। এসব দোকানের বেশিরভাগই বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের আশপাশে অবস্থিত ছিল। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ কিংবা জনবহুল বাস স্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে মদের দোকান পরিচালনা…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
