Author: নিজস্ব প্রতিবেদক

সোনারগাঁও ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগ ২১ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার (BITAC)-এ একটি শিক্ষাসফরের আয়োজন করে। এই শিল্পভিত্তিক সফরে ইইই ২৬ডি ও ইইই ৩০ডি সেকশনের মোট ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের সঙ্গে ছিলেন বিভাগের দুইজন শিক্ষক ও একজন ল্যাব কর্মকর্তা। সফরের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি এবং বাস্তব শিল্পক্ষেত্রে প্রকৌশল প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা প্রদান। সফরকালে শিক্ষার্থীরা বিটাকের আধুনিক ল্যাবরেটরি, ওয়ার্কশপ ও প্রশিক্ষণ সুবিধাসমূহ পরিদর্শনের সুযোগ পান। বিটাকের বিশেষজ্ঞরা শিল্পযন্ত্র, অটোমেশন সিস্টেম, বৈদ্যুতিক নিরাপত্তা এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। ইন্টারঅ্যাকটিভ সেশনগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের তাত্ত্বিক পাঠ্যক্রমের সঙ্গে বাস্তব…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলার চারটি আসনে বিএনপির বিদ্রোহী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও খেলাফত মজলিসসহ মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, বাগেরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (রিকশা প্রতীক) তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা রমিজ উদ্দিন (রিকশা) এবং বালী নাসের ইকবাল (দেয়াল ঘড়ি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এদিকে বাগেরহাট-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ডা. ইয়াসির আরশাদ রাজন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নাটোরের গৌরীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে ডা. রাজন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং দলের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দলের ঐক্য ও ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইকে শক্তিশালী করতেই এই ত্যাগ স্বীকার করেছেন বলে জানান তিনি। এ সময় তিনি সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ডা. রাজন আরও বলেন, লালপুরে দুর্নীতি ও…

Read More