Author: নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দী গ্রামের তরুণ ও যুবক সম্প্রদায়ের উদ্যোগে এক ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ রমজান, ১৩ মার্চ রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যদুনন্দী গ্রামের প্রায় অর্ধশত ঢাকায় কর্মরত তরুণ ও যুবক এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর নাজমুল হুদা, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক অধিকারের নির্বাহী সম্পাদক নাহিদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মোল্লা ও কাইয়ুম মোল্লা সহ আরও অনেকে। অনুষ্ঠানটির আয়োজন করেন তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মো. ইয়াসিন হোসাইন। ইফতার অনুষ্ঠান শেষে অত্র এলাকার পিছিয়ে…

Read More

ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ খারগে রাতভর বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এই হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে। গণমাধ্যমটি জানিয়েছে, এই হামলায় দ্বীপটিতে সেনাবাহিনীর একটি প্রতিরক্ষা স্থাপনা, একটি নৌঘাঁটি, হেলিকপ্টার নিয়ন্ত্রণ টাওয়ার এবং একটি হেলিকপ্টার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। খারগ দ্বীপের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সরাসরি আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি। খবর বিবিসি, আল জাজিরার এই হামলার পরিপ্রেক্ষিতে ইরানের সেনাবাহিনী সদর দপ্তর থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, যদি খারগ দ্বীপের তেল স্থাপনাগুলোতে কোনো ধরনের হামলা চালানো হয়, তবে ইরান কঠোর প্রতিশোধ নেবে। তারা স্পষ্ট করে দিয়েছে, এই অঞ্চলের যেকোনো তেল স্থাপনা…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। তাই সরকারের মূল লক্ষ্য হলো দেশের নাগরিকদের সক্ষম ও শক্তিশালী হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের হাতে সম্মানীর অর্থ তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে দেশকে শক্ত…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী কয়েক দিনে ইরানের ওপর আরও কঠোর হামলা চালানো হবে। তিনি ইরানের নেতাদের কড়া ভাষায় সমালোচনা করে তাদের ‘বিকৃত ও জঘণ্য মানুষ’ বলে উল্লেখ করেন। খবর দ্য গার্ডিয়ানের। শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন স্থাপনায় ২০০টির বেশি হামলা চালানো হয়েছে। এসব হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র উৎপাদন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের নেতারা এখন…

Read More

আজ ১৪ মার্চ বিশ্ব পাই (π) দিবস। গাণিতিক ধ্রুবক পাইয়ের সম্মানে প্রতিবছর এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশে গণিত ও বিজ্ঞানে আগ্রহী মানুষদের অংশগ্রহণে উদ্‌যাপিত হয়। পাইয়ের মান আনুমানিক ৩.১৪ হওয়ায় মার্চ মাসের ১৪ তারিখকে ৩/১৪ আকারে প্রকাশ করা যায়। এ কারণেই দিনটিকে পাই দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ ধ্রুবক হলো পাই। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে বোঝাতে এই ধ্রুবক ব্যবহার করা হয়। পাইয়ের মান ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯… এভাবে অনন্ত পর্যন্ত চলতে থাকে এবং এর কোনো নির্দিষ্ট শেষ নেই। এই রহস্যময় ও অসীম প্রকৃতির কারণেই পাই নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে গবেষণা করে আসছেন গণিতবিদরা। ঐতিহাসিক তথ্য অনুযায়ী,…

Read More

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসায় এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিতে এককালীন আর্থিক অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ সহায়তা পেতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের মার্চ-এপ্রিল প্রান্তের জন্য ‘এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুযায়ী এই সহায়তা প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। নির্ধারিত লিংকের মাধ্যমে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবেশ করে আবেদন করা যাবে। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক ও…

Read More

ঈদের আগেই বাড়ির পথে মানুষ, ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় পবিত্র ঈদুল ফিতরের এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। শনিবার (১৪ মার্চ) সকাল থেকেই ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে কিংবা পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠাতে অনেকেই সকাল থেকেই স্টেশনে ভিড় করছেন। স্টেশন ঘুরে দেখা যায়, কেউ পরিবারসহ ঢাকা ছাড়ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের আগে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। অনেক যাত্রী জানিয়েছেন, হাতে সময় থাকায় ঈদের ঠিক আগের ভিড় ও সম্ভাব্য ভোগান্তি এড়াতেই তারা আগেভাগে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুড়িমারী এক্সপ্রেসের যাত্রী ও শিক্ষার্থী মিরাজ উর রহমান বলেন, তিনি…

Read More

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর প্রথম দিনেই আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার পায়ের একটি হাড় ভেঙে গেছে এবং চোখ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনির বাম চোখের চারপাশে আঘাতের দাগ দেখা গেছে। এছাড়া তার মুখেও ছোটখাটো আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে একটি ইসরায়েলি সূত্র দাবি করেছিল, গত সপ্তাহে তাকে লক্ষ্য করে চালানো একটি হত্যাচেষ্টার সময় তিনি আহত হন। কয়েক দিন ধরেই তার আহত হওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছিল। সাইপ্রাসে নিযুক্ত…

Read More

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে ও তার অভিশংসনের দাবি তুলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রপতির বক্তব্যের সময় আমরা দেখতে চাই যে, কারা সংসদে বসে রাষ্ট্রপতির বক্তব্য শুনছেন। এখান থেকেই বাংলাদেশ দুইভাগে বিভক্ত হবে। একটা হলো ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি ভাগ হলো ফ্যাসিবাদের বিপক্ষে।…

Read More

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীররাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর (মির্জা আব্বাস) সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।

Read More