Author: অধিকার ডিজিটাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-তে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছানোর পর তার গ্রামের বাড়িতে নেমেছে শোকের মাতম। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামসহ আশপাশের এলাকায় বিরাজ করছে গভীর বিষাদের আবহ। মেধাবী এই শিক্ষার্থীর নৃশংস হত্যাকাণ্ডে স্বজন ও এলাকাবাসী স্তব্ধ হয়ে পড়েছেন। পরিবারের সদস্যরা জানান, সোমবার (৪ মে) সকালে ঢাকায় মরদেহ গ্রহণের পর তা বহনকারী গাড়িটি সকাল ৮টা ৪০ মিনিটে জামালপুরের উদ্দেশে রওনা হয়। এরই মধ্যে লালডোবা গ্রামে দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বাদ মাগরিব স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে লিমনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন…

Read More

ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক মামলা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী পরিবর্তনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার সূত্রপাত একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। দতিয়া এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে নির্দেশ দেয় অভিযুক্তসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আদালতে হাজির করতে। পরবর্তীতে আদালতে হাজির করা হলে অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর সঙ্গে গেছেন এবং তার সঙ্গেই বসবাস করতে চান। তিনি আরও জানান, নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন ধরে অবনতি ঘটেছে…

Read More

বিজয়-এর নেতৃত্বে নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই চমক দেখিয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরুর পর প্রাথমিক ফলাফলে ঐতিহ্যবাহী দলগুলোর চেয়ে এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে দলটির। রাজ্যের ২৩৪টি আসনে গণনা শুরু হলে প্রথমে ডাকযোগে দেওয়া ভোটে (পোস্টাল ব্যালট) ভালো অবস্থানে থাকে টিভিকে। এরপর ইভিএমের ভোট গণনাতেও কয়েকটি আসনে দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, বিজয় নিজে তিরুচিরাপল্লি পূর্ব ও পেরাম্বুর—এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিরুচিরাপল্লি পূর্ব আসনে তিনি প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন। টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড দাবি করেছেন, কোনো জোট ছাড়াই তারা সরকার গঠনে…

Read More

গত ২ মে সিলেটে দিনব্যাপী কর্মসূচি নিয়ে ঝটিকা সফর করে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটা তার প্রথম সিলেট সফর। সিলেট তার শ্বশুরবাড়িও। স্ত্রী জুবাইদা রহমানকে হাতে ধরে সিলেটের মাটিতে পা রাখা এবং বিভিন্ন অনুষ্ঠানে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান ভিন্ন মাত্রা যোগ করেছে। সবগুলো অনুষ্ঠানেই বক্তব্যে তিনি যে বার্তাটি দিয়ে গেছেন সেটি হচ্ছে— উন্নয়নে সিলেট আর পিছিয়ে থাকবে না। সিলেটের মানুষ তার কথায় আশায় বুক বেঁধেছেন। সিলেট কারও কাছে ‘পুণ্যভূমি’, কারও কাছে ‘আধ্যাত্মিক রাজধানী’। বড় রাজনৈতিক দলগুলো সবসময়ই সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করে। এবারও বিএনপি করেছে। আরেকটা মিথ আছে, সিলেট-১ আসনে যে দলের প্রার্থী জয়লাভ করেন সেই দলই সরকার…

Read More

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে গৃহীত কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন। রিট আবেদনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নেওয়া বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত, প্রণীত আইন, সংস্কার কমিশন গঠন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারী আইনজীবী জানান, বিষয়টি শুনানির জন্য একইদিন বিকেলে হাইকোর্টে উপস্থাপনের চেষ্টা করা হবে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের…

Read More

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি গত বৃহস্পতিবার করা হলেও ওই শিক্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয় বাসিন্দা, এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। মামলার অভিযোগ ও শিশুটির বরাত দিয়ে তার স্বজনেরা জানান, গত বছরের ২ নভেম্বর বিকেলে মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক মেয়েটিকে ডেকে মাদ্রাসাসংলগ্ন মসজিদ ঝাড়ু…

Read More

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে মার্কিন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হয়েছে। একই সঙ্গে নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে। এদিন সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি…

Read More

অবশেষে থেমে গেল ছোট্ট আয়মানের জীবনযুদ্ধ। হাম ও নিউমোনিয়ার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে মাত্র সাড়ে ছয় মাস বয়সী এই নিষ্পাপ শিশু। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। জানা গেছে, আয়মান পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা প্রবাসী আবু তালেবের ছেলে। তার বাবা সৌদি আরবে কর্মরত এবং মা লামিয়া সন্তানকে নিয়ে দেশে অবস্থান করছিলেন। পরিবার সূত্রে জানা যায়, ঈদের এক সপ্তাহ পর দাদাবাড়ি ফরিদপুরের রাজবাড়ীতে বেড়াতে গেলে আয়মানের জ্বর আসে। প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফরিদপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিন দিন চিকিৎসার…

Read More

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। তিনি বলেছেন, এখন এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে। রোববার (৩ মে) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে ইংরেজিতে তিনি লেখেন, “It’s time to say goodbye to NCP. All the best.” তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। তবে তিনি কেন এমন মন্তব্য করেছেন বা এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

Read More

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের সহায়তা প্রদান করছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে একই ঘটনায় নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৬ মে যুক্তরাষ্ট্রের টাম্পায় তার…

Read More