Author: অধিকার ডিজিটাল ডেস্ক

২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন সাকিব আল হাসান। সব প্রস্তুতি সম্পন্ন করে বিমানে উঠলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে দুবাই থেকেই ফিরে যেতে হয় তাকে। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। সাকিব জানান, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। সবকিছু ঠিক আছে—এমন নিশ্চয়তা পেয়েই তিনি যাত্রা শুরু করেন। তবে দুবাইয়ে পৌঁছানোর পর ফোনে একাধিক মিসড কল দেখতে পান। পরে যোগাযোগ করলে তাকে জানানো হয়, পরিস্থিতির কিছু পরিবর্তন হয়েছে এবং আপাতত দেশে না আসাই ভালো হবে। তিনি বলেন,…

Read More

রাঙামাটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। শনিবার রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, নতুন কমিটিতে বিবাহিত, অছাত্র এবং রাঙামাটি শহরের বাইরে বসবাসকারী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে জেলা কমিটির সাধারণ সম্পাদক করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। রোববার সকালে শহরের পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঠালতলী বিএনপি কার্যালয়ের…

Read More

মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা সদৃশ একটি বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চর গোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে কাছ থেকে সেটি পর্যবেক্ষণ করলে বোমা সদৃশ মনে হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সময় একটি রহস্যজনক চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটটি পলিথিনে মোড়ানো অবস্থায় বোমা সদৃশ বস্তুর সঙ্গে ছিল। নিরাপত্তাজনিত কারণে…

Read More

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। দুবাই হয়ে ফ্লাইটটি সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এদিকে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও চলছে। আগামী ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দূতাবাস। পুরো বিষয়টি ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে সমন্বয় করছে। জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি…

Read More

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী ৩০ মে ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে। সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী হিসেবে রয়েছেন কে এম সফর আলী এবং প্রতিষ্ঠাতা সভাপতি এম শামীম আউয়াল। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম মুহতাদী এবং সাধারণ সম্পাদক হয়েছেন হৃদয় আহমেদ। সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন তুলি আলম ও মোহাম্মদ সেলিম। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও সাংগঠনিক পদে দেশের বিভিন্ন অঞ্চলের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা স্থান পেয়েছেন। কমিটিতে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, আইন, তথ্যপ্রযুক্তি, আবৃত্তি, প্রকাশনা, আন্তর্জাতিক সাহিত্য, নারী ও…

Read More

সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। রোববার সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি পিকআপ ভ্যানে করে ১০ থেকে ১২ জন নির্মাণশ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটমুখী কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো.…

Read More

আগামী ঈদুল আজহা বা কোরবানির ঈদ আগামী ২৭ মে উদযাপিত হতে পারে বলে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে পাকিস্তানের চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিল। বৈজ্ঞানিক তথ্য ও জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিল জানিয়েছে, ১৭ মে চাঁদ দেখা গেলে ১৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে ১০ জিলহজ অর্থাৎ…

Read More

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার একযোগে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর, জেলা ও কলেজ পর্যায়ে মোট ২৯টি নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত কমিটিগুলোর মধ্যে কোথাও পূর্ণাঙ্গ, কোথাও আংশিক এবং কিছু ক্ষেত্রে বর্ধিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাতটি বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়…

Read More

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আলোচিত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমন হত্যাকাণ্ডে নতুন তথ্য প্রকাশ পেয়েছে। সেন্ট পিটার্সবার্গের উত্তর উপকূলে মাছ ধরতে গিয়ে এক জেলের চোখে পড়ে দুর্গন্ধযুক্ত একটি কালো ব্যাগ। পরে সেটি খুলে মানবদেহ দেখতে পান তিনি। পরবর্তীতে ডিএনএ ও অন্যান্য ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মরদেহটি নাহিদা বৃষ্টির বলে শনাক্ত করা হয়। হিলসবোরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার জানান, কায়াক চালিয়ে মাছ ধরার সময় জেলের ছিপের সুতা ঝোপে আটকে যায়। সেটি ছাড়াতে গিয়ে তিনি তীব্র দুর্গন্ধ অনুভব করেন। পরে ঝোপের ভেতরে থাকা আংশিক খোলা প্লাস্টিকের ব্যাগে মানুষের দেহাবশেষ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটি পচে…

Read More

সুনামগঞ্জ, কিশোরগঞ্জসহ দেশের হাওরাঞ্চলে আগাম অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছেন কৃষকেরা। বছরের একমাত্র অবলম্বন বোরো ধান চোখের সামনে পানিতে তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক পরিবার। টানা বৃষ্টি, উজানের ঢল এবং শ্রমিকসংকট মিলিয়ে হাওরাঞ্চলে দেখা দিয়েছে চরম মানবিক সংকট। সুনামগঞ্জের হাওর এলাকায় এখন বিস্তীর্ণ জলরাশি। কোথাও কোথাও সামান্য উঁচু জায়গা দ্বীপের মতো জেগে আছে। সেসব স্থানে কষ্ট করে কেটে আনা ধান শুকানোর চেষ্টা করছেন কৃষকেরা। স্থানীয় কৃষক রঞ্জু হালদার ও তাঁর ভাতিজা নিক্সন রায় জানান, অনেক কষ্টে কিছু ধান ঘরে তুললেও রোদ না থাকায় তা শুকাতে পারছেন না। ফলে ধান নষ্ট হওয়ার শঙ্কা বাড়ছে। কিশোরগঞ্জের…

Read More