Author: অধিকার ডিজিটাল ডেস্ক
আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। জাতিসংঘ ঘোষিত এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়- গণমাধ্যমের স্বাধীনতা কেবল একটি পেশাগত অধিকার নয়, এটি গণতন্ত্র, জবাবদিহিতা ও ন্যায়বিচারের মৌলিক ভিত্তি। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের স্বীকৃতির মাধ্যমে প্রতিষ্ঠিত এই দিবসের মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা, রাষ্ট্রসমূহকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং পেশাগত দায়িত্ব পালনের পথে নির্যাতিত ও নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানো। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গণমাধ্যমের স্বাধীনতা নানা প্রতিকূলতার মুখে রয়েছে। সংবাদ সংগ্রহ ও প্রকাশে বাধা, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি, মিথ্যা মামলা, এবং আইনের অপপ্রয়োগের মাধ্যমে মতপ্রকাশের পরিসর সংকুচিত…
সোশ্যাল মিডিয়ার জগতে প্রতিনিয়তই নতুন নতুন ট্রেন্ডের আবির্ভাব ঘটে। গত বছর যেখানে জিবলি অ্যানিমেশন স্টাইল জনপ্রিয় ছিল, কিছুদিন আগে দেখা গেছে থ্রিডি ক্যারিকেচারের ঢল। আর এবার নতুন করে আলোচনায় এসেছে ‘ক্রেয়ন ড্রয়িং’ ট্রেন্ড, যেখানে প্রোফাইল ছবিগুলোকে এমনভাবে রূপান্তর করা হচ্ছে যেন তা কোনো শিশুর মোমরঙে আঁকা ছবি। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে ফেসবুক ব্যবহারকারীদের এই ট্রেন্ডে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাচ্ছে। ব্যবহারকারীরা তাদের প্রোফাইল ছবি বা কভার ফটো এআই প্রযুক্তির মাধ্যমে ক্রেয়ন স্টাইলে রূপান্তর করে শেয়ার করছেন, যা দ্রুতই সবার দৃষ্টি আকর্ষণ করছে। সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ আরিফুল ইসলাম জানান, এই ট্রেন্ড জনপ্রিয় হওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, শৈশবের আঁকাআঁকির…
জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদ বাবু রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের ক্যারিয়ার গঠনে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন। সাদ বাবু জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা এবং মাজহারুল ইসলাম খাদেমের ছেলে। তার ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ২০১৮-১৯ সাল থেকে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২১-২২ সালে জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের দুঃসময়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি। তবে দীর্ঘ সময় রাজনীতিতে…
সোনারগাঁও ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা কালের কণ্ঠ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষকগণ, কো-অর্ডিনেটর প্রভাষক আবদুর রহমান, নুসরাত জেরিন ও আফ্রোদিতি বৃষ্টি। পরিদর্শনের সময় শিক্ষার্থীরা কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। ডিজিটাল সংবাদ পরিবেশন, ভিডিও কনটেন্ট নির্মাণ, নিউজ প্রোডাকশনসহ মাল্টিমিডিয়া বিভাগের নানা দিক সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়। এ সময় সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। তিনি শিক্ষার্থীদের সামনে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, ঝুঁকি ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল জানাতে গিয়ে হায়দার আলী বলেন,…
রাজনীতিকে ঘিরে সাধারণ মানুষের মনে প্রায়ই কঠোরতা, ক্ষমতার প্রতিযোগিতা ও আনুষ্ঠানিকতার চিত্র ফুটে ওঠে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সেই প্রচলিত ধারণার বাইরে এক মানবিক মুহূর্তকে সামনে এনেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বৃষ্টিভেজা পরিবেশে আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় প্রধানমন্ত্রী নিজ হাতে স্ত্রীর মাথার ওপর ছাতা ধরে হাঁটছেন। চারপাশে নিরাপত্তাকর্মী ও নেতা-কর্মীদের উপস্থিতি থাকলেও দৃশ্যটি সাধারণ মানুষের কাছে এক আন্তরিক ও মানবিক সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, দাম্পত্য জীবনে বড় আয়োজনের চেয়ে ছোট ছোট যত্ন ও দায়িত্ববোধই সম্পর্ককে দৃঢ় করে তোলে। বৃষ্টির মধ্যে ছাতা…
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে হামলার ঘটনায় হাফিজ মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল কুমিল্লা পাড়ার ফুরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। ঘটনার পর জসিম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, হাফিজ মিয়া নিয়মিত মসজিদে আজান দিতেন এবং ইমামের অনুপস্থিতিতে ইমামতির দায়িত্বও পালন করতেন। প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায়ের জন্য ভোরে মসজিদে গেলে নামাজের প্রস্তুতিকালে হঠাৎ তার ওপর হামলা চালান জসিম মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় একটি কলম জাতীয় বস্তু দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর…
কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) দুপুরে নগরের শাসনগাছা এলাকা থেকে বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করে। তাকে আটকের প্রতিবাদে বিএনপির শতাধিক নেতা-কর্মী ও সমর্থক কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন। বেলা সাড়ে ১২টার দিকে তারা থানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং থানার প্রধান ফটক অবরোধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হলেও নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের…
আসন্ন ‘বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৬’ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে যুক্তরাজ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ এপ্রিল পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের সাধারণ সদস্যরা অংশ নেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয় বইমেলার সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি হল ও স্টেজ ডেকর পরিকল্পনা, সম্ভাব্য অতিথিদের তালিকা, ব্যয় নির্বাহের জন্য অর্থসংগ্রহের কৌশলসহ আয়োজন-সংক্রান্ত একটি অফিসিয়াল প্রস্পেক্টাস উন্মোচন করেন। পাশাপাশি সম্ভাব্য অনুষ্ঠানমালার রূপরেখাও উপস্থাপন করা হয়। সভায় সদস্যদের সুবিধা, বইমেলা উপ-কমিটি গঠন, তহবিল সংগ্রহ, অনুদান…
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা। রোববার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। কর্মসূচির আয়োজন করে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, গত চার মাস ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাদের দাবি, আদালত একটি উন্মুক্ত পাবলিক প্লেস এবং বিচার কার্যক্রম জনগণের পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত থাকার কথা। ফলে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মতপ্রকাশ ও…
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটার সুবিধার্থে শপিংমল ও বিপণিবিতান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। বর্তমানে প্রচলিত সন্ধ্যা ৭টার পরিবর্তে সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সংগঠনটি। রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সমিতির নেতারা। সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল বন্ধ করার সিদ্ধান্তে দেশের হাজার হাজার ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দেশের সামাজিক বাস্তবতায় অধিকাংশ মানুষ অফিস শেষে সন্ধ্যার পর কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে নির্ধারিত সময়ের আগেই বিপণিবিতান বন্ধ হয়ে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
