Author: অধিকার ডিজিটাল ডেস্ক
চট্টগ্রামে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। আবাসিক এলাকায় দিনের অধিকাংশ সময় গ্যাসের চাপ না থাকায় চুলা জ্বলছে না, ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে শিল্প-কারখানায় গ্যাসের স্বল্পতায় উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সিএনজি স্টেশনগুলোতেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকেরা। গ্যাস সংকটের প্রভাবে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং, যা জনজীবন, পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) জানিয়েছে, চট্টগ্রামে দৈনিক প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ অনেক কম। আগস্টের শুরু থেকে পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। এর ফলে নগরীর হালিশহর, আগ্রাবাদ, চান্দগাঁও, চকবাজার, বাকলিয়া ও পতেঙ্গাসহ…
বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতির আওতায় আনতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’। রোববার (২ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রকল্প জমা দেওয়া যাবে। দেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি তাঁদের সম্পন্ন করা কাজ নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ওয়েবসাইটে প্রতিযোগিতার নির্দেশিকা, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, জুরি বোর্ডের সদস্যদের পরিচিতি এবং মূল্যায়ন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। আয়োজকরা আরও…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, জনগণের বিপুল সমর্থনের পর ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে বিতর্ক এখন আর প্রাসঙ্গিক নয়। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, নিজেদের মঙ্গল বিবেচনায় সংস্কারের বিরুদ্ধে অবস্থান না নিতে। রোববার (২ আগস্ট) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকারা গ্যালারিতে ‘চব্বিশের জুলাই: জন-আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন গ্রীন ফোরাম। ড. নকীব বলেন, “যখন দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন এবং আইনজ্ঞ ও উচ্চ আদালতের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এতে সম্মত হয়েছেন, তখন এর বিরোধিতা করা…
রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে ডিএনসিসির অঞ্চল-৮-এর আওতাধীন ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় এ ঘটনা ঘটে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক জরুরি বার্তায় জানান, এসটিএস এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় কিছু ব্যক্তি অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম…
পর্তুগিজ ফুটবল তারকা ও আল-নাসরের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আগামী সপ্তাহে পর্তুগালের মাদিরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে রোনালদোর জন্মশহর ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। বিয়ের অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় বিকেল ৩টায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও আমন্ত্রিত অতিথিরা যাবেন বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ‘স্যাভয় প্যালেসে’। সেখানেই আয়োজন করা হয়েছে বিয়ের সংবর্ধনা ও জাঁকজমকপূর্ণ ভোজের অনুষ্ঠান। অতিথিদের আপ্যায়নের জন্য হোটেলটির চারটি রেস্তোরাঁ প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে…
আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা। রোববার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে। নতুন দাম কার্যকর হওয়ায় দেশের আবাসিক ও অন্যান্য খাতে এলপিজি ব্যবহারকারীদের বাড়তি ব্যয়…
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫) এবং একই এলাকার মরহুম খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)। জয়নাল আবেদিন দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব এবং জহির উদ্দিন একই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। স্থানীয়রা জানান, দুপুরের দিকে জোরারগঞ্জ হাইওয়ে থানার পাশে একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই…
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বা মালিকানার একটি অংশ বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল হওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ইউরোপের পেশাদার ফুটবল লিগগুলোর সংগঠন ‘ইউরোপিয়ান লিগস’-এর প্রধান ক্লডিয়াস শেফার। রোববার সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ‘জোনটাগস সাইতুং’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেফার বলেন, পুরো প্রক্রিয়ায় ফিফার গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সংস্থাগুলোকে যথাযথভাবে অবহিত না করে এমন একটি বড় বাণিজ্যিক উদ্যোগ নেওয়ার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, কোনো প্রতিষ্ঠানে এ ধরনের পরিস্থিতির সাধারণ পরিণতি হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তির পদত্যাগ বা অপসারণ। ৫৩টি পেশাদার পুরুষ ও নারী ফুটবল লিগের প্রতিনিধিত্বকারী শেফার আরও বলেন, কোনো প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা যদি অন্যদের না জানিয়ে একতরফাভাবে বড় ধরনের বাণিজ্যিক…
রাজধানী ঢাকার যানজট নিরসন, পরিবেশ সুরক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে ঢাকার চারপাশের নৌ-পথগুলো দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী ঢাকার চারপাশের নৌ-পথের কার্যকর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নদী দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। সভায় ঢাকার আশপাশের নৌ-পথে ওয়াটার বাস পরিচালনায় আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে রাজধানীর সড়কপথের ওপর চাপ কমিয়ে নৌপথে যাত্রী…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর আওতায় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদানের তারিখ পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট পদে যোগদান করতে হবে নির্বাচিত প্রার্থীদের। একই সঙ্গে আগামী ৪ অক্টোবর তাদের পদায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপ-সচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর শূন্য পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ ২৯ অক্টোবর থেকে পরিবর্তন করে ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
