Author: অধিকার ডিজিটাল ডেস্ক
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সাভার, বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য ইনস্টিটিউটটির সাতটি শাখার ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন তিনি। সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বর্তমান সময়ের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে জ্ঞান, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যেই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে কেমব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাপদ্ধতির পাশাপাশি মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয় করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বের দক্ষতা ও…
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনে রাকিব হোসেন (২৯) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত ১৩ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। তিনি জানান, তদন্ত শেষে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্যদিকে, ঘটনার সময় মিরপুর এলাকায় উপস্থিত না থাকা কিংবা অসৎ উদ্দেশ্যে এজাহারে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে—এমন ৪৯ জনের বিরুদ্ধে…
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি বন্দিদশায় প্রথমবারের মতো আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ আগস্ট) দেশটির সরকারের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সরকারের মুখপাত্র খাইন খাইন সো জানান, রাজধানী নেপিডোতে আইসিআরসির মিয়ানমার প্রতিনিধি আর্নড ডি বেকের সঙ্গে সু চির সাক্ষাৎ হয়েছে। তবে সাক্ষাতের বিষয়ে আইসিআরসির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে সু চির স্বাস্থ্য ও শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও নানা জল্পনা চলছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকে তিনি বন্দি রয়েছেন। এ…
দেশজুড়ে গ্যাস সংকটের প্রভাবে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য গ্যাসচালিত যানবাহনের চালকরা। রাজধানীসহ বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস মিলছে না। কোথাও আবার দীর্ঘ সময় গ্যাস বিক্রি বন্ধ থাকায় স্টেশনগুলোর সামনে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। এ পরিস্থিতিতে অনিয়ম ও অতিরিক্ত অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে। সিএনজি অটোরিকশাচালক নুরুল ইসলাম জানান, দুই থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় অফিসের সময় রক্ষার জন্য বাধ্য হয়ে এক পাম্পকর্মীকে ১০০ টাকা দিয়ে লাইনের সামনে যাওয়ার সুযোগ নেন। পরে মাত্র ১২০ টাকার গ্যাস নিতে পেরেছেন তিনি। চলমান সংকটের সূত্রপাত গত ১৮ জুলাই কক্সবাজারের…
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে স্থানীয় পর্যায়েই জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে। গত ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, এনআইডি-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ভোটার এলাকা পরিবর্তন বা মাইগ্রেশন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে করার প্রস্তাব করা হয়েছে। এ সেবা গ্রহণের জন্য নির্ধারিত ফি দিতে হবে, যা নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে। সিনিয়র সচিব বলেন, আইন অনুযায়ী প্রতি ১৫ বছর…
গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে গণমাধ্যমের সামনে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি, নিজের রাজনৈতিক পরিকল্পনা এবং দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, ৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া)-এর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। ২০২৪ সালের…
যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে মেরামতের কাজ শেষ হওয়ায় সবকিছু ঠিক থাকলে রোববার (২ আগস্ট) রাতের মধ্যেই ইউনিটটি পুনরায় চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার (১ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটে এক নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর নিরাপত্তার স্বার্থে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় মেরামত সম্পন্ন হয়েছে। সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে ঠিকঠাক পাওয়া গেলে রোববার রাতের মধ্যেই…
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চক্রে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। চার ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সামনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন দুটি সিরিজ। এই চক্রে দেশের বাইরে বাংলাদেশের বাকি চারটি টেস্টই অনুষ্ঠিত হবে। বাংলাদেশের টেস্ট দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও ভারসাম্য বিবেচনায় আশাবাদী সাবেক জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তার মতে, ঘরের মাঠে ধারাবাহিকতার পাশাপাশি বিদেশের মাটিতেও ভালো ফল করতে পারলে চলমান চক্রে বাংলাদেশ শীর্ষ দুই বা তিনে জায়গা করে নিতে পারে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটে কর্মরত সালাহউদ্দিন গতকাল মিরপুর শেরেবাংলা…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। বহিষ্কৃত নেতারা হলেন নোবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন সায়েম ও প্রচার সম্পাদক খায়রুল আমান শাওন। তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে…
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (CCRTB) ইবি স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনসংলগ্ন এলাকায় ‘One Man, One Plant – Plant Today, Protect Tomorrow’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিজ্ঞান ভবন (ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন) থেকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন পর্যন্ত সড়কের দুই পাশে শতাধিক রক্তকাঞ্চন ফুলের চারা রোপণ করা হয়। ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
