Author: অধিকার ডিজিটাল ডেস্ক

ঢাকার ধামরাইয়ে সাত বছরের শিশুসন্তানের সামনে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী লিটন সরকারকে আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম পপি রাণী সরকার (২৭)। স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের অভিযোগ, লিটন সরকার পেশায় সিএনজিচালক এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বিয়ের পর থেকেই তিনি বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। স্বজনদের দাবি, রোববার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে সাত বছর বয়সী সন্তানের সামনেই লিটন লাঠি দিয়ে পপি রাণীকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সন্ধ্যার দিকে স্থানীয়দের…

Read More

দীর্ঘদিন ধরে চলা গ্যাসের তীব্র সংকট ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে দেশের অন্যতম বৃহৎ রপ্তানিমুখী শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের গাজীপুরের সব তৈরি পোশাক কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ২৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়েছে। ডিবিএল গ্রুপের কর্মকর্তারা জানান, গাজীপুরে অবস্থিত গ্রুপটির সব পোশাক কারখানা থেকে প্রতি মাসে প্রায় ৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। তবে গত কয়েক মাস ধরে গ্যাসের স্বল্পচাপ এবং বিদ্যুতের ঘনঘন বিপর্যয়ের কারণে কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম. এ. রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েক মাস ধরে গ্যাস ও বিদ্যুৎ সংকট এমন পর্যায়ে…

Read More

বর্তমান বিরোধী দলের নেতারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, ১৯৯১ ও ১৯৯৬ সালে শেখ হাসিনা যেভাবে ‘এক দিনের জন্যও শান্তিতে থাকতে দেব না’ কিংবা ‘পাঁচ বছর সরকার চালাতে দেব না’—এ ধরনের বক্তব্য দিতেন, বর্তমানে বিরোধী দলের নেতারাও একই ধরনের ভাষায় কথা বলতে শুরু করেছেন। ‘সংস্কার’ নাকি ‘সংশোধন’—এ…

Read More

ঢাকার মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের একটি কনডেম সেলে রয়েছেন। আলোচিত এ মামলার আসামি হওয়ায় তার নিরাপত্তা ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কারা সূত্র জানায়, কাশিমপুরে আনার পর সোহেল অনেকটা নিশ্চুপ হয়ে পড়েন। কারারক্ষী বা অন্য কেউ কথা বললেও অধিকাংশ সময় তিনি কোনো প্রতিক্রিয়া দেখাতেন না। পাশাপাশি তার দৈনন্দিন কর্মকাণ্ডও ছিল সীমিত। বর্তমানে নির্ধারিত সময়ে কনডেম সেলের করিডোরে হাঁটার সুযোগ দেওয়া হচ্ছে তাকে। কারা-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, কারাগারে আসার পর প্রথমদিকে সোহেল মাদকাসক্তি ও মানসিক অস্থিরতায় ভুগছিলেন এবং তার…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের আদর্শিক বিভাজন নিয়ে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে এবং ডানপন্থি ও অ-ডানপন্থিদের মধ্যে পৃথক অবস্থান তৈরি হয়েছে। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এসব মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা জায়গা পাবেন না। একইভাবে অ-ডানপন্থিদের জুলাই সংগঠনেও ডানপন্থিদের জায়গা হবে না। তার ভাষায়, ‘এটাই জুলাই বন্দোবস্ত।’ মাহফুজ আলম আরও লেখেন, ডান-বামের বাইরে যারা অবস্থান নিতে চাইবেন, তাদের জন্যও এতে শিক্ষা রয়েছে। তিনি দ্রুত ডান বা অ-ডান—যেকোনো একটি জুলাই বেছে নেওয়ার আহ্বান জানান। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘নিজস্ব মব না থাকলে…

Read More

বিএনপির বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টারিং করেছেন শাখা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব পোস্টার সাঁটানো হয়। পরে কলেজ প্রশাসনের উদ্যোগে পোস্টারগুলো অপসারণ করা হয়। পোস্টারগুলোতে ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজ থেকে অবাঞ্ছিত ঘোষণা’ শিরোনামে বিভিন্ন বক্তব্য উল্লেখ করা হয়। পোস্টারিংয়ের নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (পদ স্থগিত) শেখ পারভেজ মোশাররফ। শেখ পারভেজ মোশাররফ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সমাজে বিভাজন ও ঘৃণা ছড়াচ্ছে। এ কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে পোস্টারিং করা হয়েছে। তার…

Read More

দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী কয়েক দিনে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সোমবার (৩ আগস্ট) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর অববাহিকায় পানি আরও বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। পাউবো জানিয়েছে, আগামী ৭২ থেকে ১২০ ঘণ্টার মধ্যে দেশের আরও কয়েকটি নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত…

Read More

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে। রোববার (২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সংগঠনের যৌথসভায় বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার তুলে দেন। বিদায়ী সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক এম মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি সাঈদ আহমেদ খান (ইনকিলাব) ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম (জাগোনিউজ)। এছাড়া সহ-সভাপতি সালাম ফারুক (আরটিভি) ও মোসাম্মৎ নাসরীন সুলতানা (প্রিয়পাতা), যুগ্ম-সম্পাদক মনির আহমাদ জারিফ (জনকণ্ঠ) ও ফারজানা আফরিন (নিউজ নাউ বাংলা), অর্থ সম্পাদক নিজাম…

Read More

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। দাপ্তরিক শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে এ পরিদর্শন পরিচালনা করা হয়। এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন। পরিদর্শনকালে উপাচার্য ও ট্রেজারার প্রশাসনিক ভবনের বিভিন্ন শাখা ও দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া, বিলম্বে অফিসে আসা এবং অফিস চলাকালে দায়িত্বস্থলে অনুপস্থিত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আকস্মিক পরিদর্শন করা হয়। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত…

Read More

রাজধানীর গোড়ান, খিলগাঁও ও মালিবাগ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ‘জিসান গ্রুপ’-এর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে র‌্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোড়ান, খিলগাঁও ও মালিবাগ এলাকায় ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘জিসান গ্রুপ’-এর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি র‌্যাব। র‌্যাব-৩-এর এই…

Read More