Author: অধিকার ডিজিটাল ডেস্ক
গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের বর্তমানে কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধির সম্ভাবনা নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। বর্তমানে সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা। এর আগে গ্যাসের দাম বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে শিল্প ও…
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (২০ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে সিলেটের গোয়াবাড়ি চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ মেসবাহ শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হাবিবুল্লাহ মেসবাহ গোয়াবাড়ির কুচারপাড়ায় টিউশনি করাতে যান। রাত ৯টার দিকে টিউশন শেষে ফেরার পথে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি (নেপালি) হোস্টেলের সামনে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে…
দেশের সব বিশ্ববিদ্যালয়কে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তরের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু সনদ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শনিবার (১ আগস্ট) দুপুর ১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে এমন একটি শিক্ষাঙ্গনে পরিণত করতে হবে, যেখানে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি অর্জন করবে না; বরং কর্মজীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা…
দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৭৫১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৬৮৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট ১ লাখ ১১ হাজার ৬৭৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ১৮০ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে…
প্রিয় মানুষকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও বিশেষ অনুভূতির কথা জানানোর উপলক্ষ হিসেবে আজ বিশ্বজুড়ে অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে জাতীয় প্রেমিকা দিবস। প্রতি বছর ১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক এই দিবসটি উদযাপন করা হয়। তবে দিবসটির কোনো সরকারি বা আন্তর্জাতিক স্বীকৃতি নেই। জানা যায়, ২০০৬ সালের দিকে জাতীয় প্রেমিকা দিবসের প্রচলন শুরু হয়। পরে ২০১৪ সালের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিভিন্ন দেশে দিবসটি আরও পরিচিতি পেতে থাকে। সম্পর্ককে আরও মজবুত করা এবং প্রিয় সঙ্গীকে আনন্দ দেওয়ার জন্য দিনটি হতে পারে একটি বিশেষ উপলক্ষ। এ বছর ১ আগস্ট শনিবার হওয়ায় সপ্তাহান্তের ছুটিতে প্রিয় মানুষটির সঙ্গে বিশেষ সময় কাটানোর সুযোগ রয়েছে। এজন্য বড় কোনো আয়োজনের…
প্রিয় মানুষকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও বিশেষ অনুভূতির কথা জানানোর উপলক্ষ হিসেবে আজ বিশ্বজুড়ে অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে জাতীয় প্রেমিকা দিবস। ১ আগস্ট পালিত এই দিবস কোনো সরকারি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবস নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দিনটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জানা যায়, ২০০৬ সালের দিকে জাতীয় প্রেমিকা দিবসের প্রচলন শুরু হয়। পরবর্তী সময়ে, বিশেষ করে ২০১৪ সালের পর, বিভিন্ন দেশে দিবসটি সম্পর্কে মানুষের আগ্রহ বাড়তে থাকে। সম্পর্ককে আরও মজবুত করা এবং প্রিয় সঙ্গীকে আনন্দ দেওয়ার জন্য অনেকেই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন। এ বছর ১ আগস্ট শনিবার হওয়ায় সপ্তাহান্তের ছুটিতে প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর সুযোগও রয়েছে। এজন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন…
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে অরুণ দেবনাথ (৪৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। শনিবার (১ আগস্ট) ভোরে উপজেলার ভবানীপুর বৈঠাখালী এলাকায় মইয়ার হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরুণ দেবনাথ স্থানীয় বাসিন্দা। নিখোঁজ ব্যক্তিরা হলেন পূর্ব ভবানীপুর গ্রামের অধির দেবনাথ (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকার একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভবানীপুর গ্রামের কয়েকজন বাসিন্দা সেখানে যান। অনুষ্ঠান শেষে ভোরে তারা একটি ডিঙি নৌকায় করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে…
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ শিশু। শনিবার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে মোট ৮৪০…
গত সাড়ে ছয় বছরে রাজধানী ঢাকায় ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত এবং ২ হাজার ৪৮৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন পথচারী ও মোটরসাইকেল আরোহী। শনিবার (১ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাজধানীর সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ, ২১৯ জন নারী এবং ১৩১ জন শিশু। নিহতদের ৪২ দশমিক ৭৭ শতাংশ পথচারী, ৩৮ দশমিক ৭২ শতাংশ মোটরসাইকেল আরোহী এবং ১৮ দশমিক ৪৯ শতাংশ বাস, রিকশা, সিএনজি…
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেট সংলগ্ন এলাকায় একটি ব্যাগে মোড়ানো ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে শনিবার (১ আগস্ট) দুপুরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বোমা ডিসপোজাল ইউনিটের তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে পান, সুপারি ও জর্দার কৌটা উদ্ধার করা হয়। তবে কোনো ধরনের বোমা বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেটের পাশে এমআরটি পুলিশের সদস্যরা একটি ব্যাগে মোড়ানো ককটেল বা বোমা সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
