Author: অধিকার ডিজিটাল ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর আওতায় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদানের তারিখ পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট পদে যোগদান করতে হবে নির্বাচিত প্রার্থীদের। একই সঙ্গে আগামী ৪ অক্টোবর তাদের পদায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপ-সচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর শূন্য পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ ২৯ অক্টোবর থেকে পরিবর্তন করে ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত…

Read More

সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে বসবাসকারী আদিবাসী নারীরা সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি কৃষিকাজ ও দিনমজুরিতে পুরুষের সঙ্গে সমানতালে কাজ করছেন। ঘরের কাজ, সন্তান লালন-পালন এবং মাঠের কঠোর পরিশ্রম—সবকিছু সামলেও তারা সমান কাজের বিপরীতে সমান মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। জেলায় ওঁরাও, মাহাতো, সাঁওতাল, মুড়ারি, রবিদাস, কনকদাস, সিং, তেলি, তুড়িসহ প্রায় ১৪–১৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। তাদের অধিকাংশই কৃষিকাজ ও দিনমজুরির ওপর নির্ভরশীল। উল্লাপাড়ার প্রতাপ গ্রামে একদল আদিবাসী নারী চুক্তিভিত্তিক বোরো ধানের চারা রোপণের কাজ করছেন। প্রতি বিঘা জমিতে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকায় কাজ করে একজন শ্রমিক দৈনিক প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা আয়…

Read More

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর মাহমুদা আক্তার (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহমুদা ওই গ্রামের ইদ্রিস মোল্লার চার সন্তানের মধ্যে সবার ছোট। পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা নিখোঁজ হয়। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। একপর্যায়ে রেললাইনের পাশের ঝোপঝাড়ের মধ্যে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের অভিযোগ, মাহমুদাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। নিহতের…

Read More

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আর্ট সংগঠন ‘চিত্রকৃৎ’-এর সংরক্ষিত রং, তুলি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত করে শাস্তি এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জামের ক্ষতিপূরণ দাবি করেছে সংগঠনটি। সম্প্রতি চিত্রকৃৎ-এর ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি পোস্ট প্রকাশের পর বিষয়টি নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। চিত্রকৃৎ-এর সদস্যদের দাবি, গত কয়েক বছর ধরে নোবিপ্রবির বিভিন্ন গ্রাফিতি, আলপনা, গোলচত্বর, অডিটোরিয়ামসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তাদের শিল্পচর্চার মাধ্যমে নান্দনিক পরিবেশ তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনে সংগঠনটির সদস্যরা নিয়মিতভাবে রং-তুলি দিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ করে আসছেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে দুই অতিথির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হল প্রশাসন ইব্রাহীম খলিলের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে দাবি করা হয়, গত ২৭ জুলাই এজিএসের কক্ষে থাকা দুই তরুণ অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর বিষয়ে বক্তব্য দেন এবং ভিডিওটি প্রকাশের কথা জানানো হলে তারা ক্ষমা চান। এজিএসের রুমমেট ও হলের আবাসিক শিক্ষার্থী অনয় চৌধুরী এক ফেসবুক পোস্টে দাবি করেন, ২৭ জুলাই ইব্রাহীম খলিলের কক্ষে তার…

Read More

পৃথিবীর সবচেয়ে আপন সম্পর্কগুলোর একটি ভাই-বোনের সম্পর্ক। এই সম্পর্কে যেমন থাকে ঝগড়া, অভিমান ও খুনসুটি, তেমনি থাকে নিঃস্বার্থ ভালোবাসা, ভরসা এবং আজীবনের বন্ধন। আজ বোন দিবস। ব্যস্ত জীবনের নানা ব্যস্ততার মাঝেও প্রিয় বোনকে মনে করিয়ে দেওয়ার দিন—সে কতটা গুরুত্বপূর্ণ এবং আপন। শৈশবের অসংখ্য মধুর স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে বোনের উপস্থিতি। চকলেট নিয়ে ঝগড়া, টেলিভিশনের রিমোট নিয়ে তর্ক কিংবা মায়ের কাছে কে আগে নালিশ করবে—এমন ছোট ছোট ঘটনাই পরবর্তী সময়ে জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হয়। আবার পরিবারের বাইরে কেউ ভাই বা বোনের বিরুদ্ধে অবস্থান নিলে সবার আগে পাশে দাঁড়ায় সেই আপন মানুষটিই। অনেক পরিবারে বড় বোন নীরবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন…

Read More

চলতি আগস্ট মাসের শুরু থেকে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের যেকোনো ধরনের তৎপরতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের জিপ, পিকআপ, বাসসহ সরকারি যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে—এমন আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কোনো কারণে পুলিশের যানবাহন থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্কিং করতে হবে। পাশাপাশি দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড বা নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তা বাড়াতে…

Read More

গ্লোবাল সুপার লিগের ফাইনালে ক্রিকেট ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ও অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী হলো দর্শকরা। মাত্র ৮৫ রানে অলআউট হয়েও শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস গুটিয়ে যায় মাত্র ৭৯ রানে। ফলে ৬ রানের অবিশ্বাস্য জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় গায়ানা। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে গায়ানা। ইনিংসের নবম ওভার শুরু হওয়ার আগেই ২৯ রানে ৮ উইকেট হারায় তারা। সান ফ্রান্সিসকোর পিটার সিডলের দুর্দান্ত বোলিংয়ে গায়ানার শক্তিশালী টপ অর্ডার একের পর এক ব্যর্থ হয়। জনসন চার্লস, শিমরন হেটমায়ার, মোহাম্মদ হারিসসহ দলের গুরুত্বপূর্ণ ব্যাটাররা সিডলের নিখুঁত লাইন-লেংথ ও…

Read More

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামে সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে স্বামীর পরিবারের দাবি, সুমাইয়া আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শনিবার (১ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সুমাইয়া শিমু শৈলমারী গ্রামের মোস্তফা শেখের মেয়ে এবং একই গ্রামের কাঠমিস্ত্রি জসিম কাজীর স্ত্রী। তাদের সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট…

Read More

গাজীপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার খালু রাশেদুল ইসলাম ওরফে উকিল (৪৩)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-১৩-এর যৌথ আভিযানিক দল। শনিবার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৈকুরী (মধ্যপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় বসবাস করে। শিশুটির মা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত। তিনি জানান, গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে শিশুটিকে বাসায় একা পেয়ে তার আপন খালু রাশেদুল ইসলাম ওরফে উকিল তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে…

Read More