Author: অধিকার ডিজিটাল ডেস্ক
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ ও সংক্রমণজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জনে। মারা যাওয়া দুই শিশু হলো মুসা ও রাইসা। তাদের দুজনেরই বয়স ১৫ মাসের নিচে। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন আরও…
নানা আলোচনা-সমালোচনা ও অপেক্ষার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। আগামী ৫ আগস্ট সকাল ৯টায় রাজধানীর সাবেক গণভবন প্রাঙ্গণে নির্মিত জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫ আগস্ট থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমেও নিশ্চিত করা হয়েছে। শনিবার (১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপংকর বিশ্বাস। এর আগে জাদুঘর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। পরে প্রধানমন্ত্রী ৫ আগস্ট উদ্বোধনের সময় নির্ধারণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন সরকারের পতনের পর গণভবনকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত…
দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। শনিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও…
ফরিদপুর শহরে নেশার টাকার বিরোধকে কেন্দ্র করে জন্মদাত্রী মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রাহিম শেখের (৩০) বিরুদ্ধে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে রাহিমকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর তিনি পালিয়ে ছিলেন। এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামেলা আক্তার (৬০) ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী। স্থানীয়দের অভিযোগ, নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে রাহিম তার মাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায়…
ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দুই অভিযুক্তকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বর্তমানে ওই কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে। ওই কিশোরীর চাচা জানায়, ঘটনার রাতে কিশোরীর দাদির চোখের চিকিৎসার জন্য তিনি ও তার মা ফরিদপুরের একটি হাসপাতালে ছিলেন। বাড়িতে কিশোরীর ছোট বোন ও ছোট ভাই সাথে ছিল। রাত ১টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরটি ঘিরে ফেলে। দুর্বৃত্তরা…
টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া খান ফিলিং স্টেশনের উত্তর পাশে একটি রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী হারুনসহ স্থানীয়রা জানান, দুই দিনের ছুটি উপলক্ষে ওই দিন মহাসড়কে যাত্রীবাহী বাসে চাপ ছিল বেশি। ঢাকা থেকে মাদারগঞ্জগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেতু আক্তার (২২), তাজবীর (৮) এবং অজ্ঞাতপরিচয় আনুমানিক ৪৫ বছর বয়সী এক…
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) ভোরে চালানো এ হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলায় শেভচেঙ্কিভস্কি ও সোলোমিয়ানস্কি জেলার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে এবং আটকে পড়াদের উদ্ধারে জরুরি উদ্ধার অভিযান চলছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় কিয়েভজুড়ে এক ডজনের বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আহতদের মধ্যে ১৩ ও ১৭ বছর বয়সী দুই কিশোর রয়েছে। আহত ১৫ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।…
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ধনবাড়ী পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ফাইনাল ম্যাচে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. নূরুল আলম ফকিরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. রকিব হাসান রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক লেবু এবং ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বত। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ক্রীড়াপ্রেমী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী, অভিভাবক ও…
ইরাকের উত্তরাঞ্চলের কিরকুক প্রদেশে ২৪ ঘণ্টার ব্যবধানে ছয় দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে। প্রদেশের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল কিরকুক শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার পূর্বে। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আরও পাঁচটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এক ভূকম্পন বিশেষজ্ঞ শাফাক নিউজকে জানান, চতুর্থ ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪ এবং তৃতীয়টির মাত্রা ছিল ৩ দশমিক ৭ থেকে ৪ দশমিক শূন্যের মধ্যে। এর আগের কয়েকটি…
প্রতিদিনের খাবার নিরাপদ মনে করেই গ্রহণ করছেন কোটি কোটি মানুষ। তবে দেশের তিনটি পৃথক গবেষণায় রান্নার সয়াবিন তেল, চিনি, তরল ও গুঁড়া দুধে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ধরা পড়েছে। গবেষকদের মতে, খাদ্যের মাধ্যমে প্রতিদিন অজান্তেই মানুষের শরীরে প্রবেশ করছে হাজারো অতিক্ষুদ্র প্লাস্টিক কণা, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পরিবেশবিজ্ঞান বিভাগের এক গবেষণায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ৬০টি সয়াবিন তেলের নমুনা বিশ্লেষণ করে প্রতিটি নমুনাতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করা হয়েছে। গবেষণায় দেখা যায়, প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে ৫৩ হাজার ৯২২টি প্লাস্টিক কণা রয়েছে। এর মধ্যে বোতলজাত ব্র্যান্ডের তেলে গড়ে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
