Author: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফার্মগেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। বুধবার (দুপুর সাড়ে ১২টার দিকে) কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. মামুন ফরাজী (৩৩)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সিকান্দার ফরাজী। প্রত্যক্ষদর্শী কাজী ফয়সাল জানান, লাব্বাইক পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দরজা ভেঙে চালক মামুন ফরাজী সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে সড়কে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে বেলা একটার পর…

Read More

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টা তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ২৩ জন শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ জন। চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে মোট ৪৮ জন শিশু মারা গেল। সোমবার (৮ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে রামেকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন রোগী। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আরও বলেন, হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা…

Read More

সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ জাতীয় সংসদে পাশ। এতে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। বুধবার (০৮ এপ্রিল) সংসদে বিলটি পাশ হয়। বিস্তারিত আসছে…

Read More

ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালির ভেতরে পারস্য উপসাগরে আটকা পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে পুনরায় যাত্রা শুরু করেছে। বুধবার ভোরে যুদ্ধবিরতির পর জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে নোঙর তোলে। বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন এ জাহাজে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক অবস্থান করছেন। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১২টার দিকে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা করে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। সে সময় জাহাজটির গতি ছিল ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল এবং ড্রাফট ছিল ১০ দশমিক ৮০ মিটার। জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, প্রায় ৩৭ হাজার…

Read More

সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা  গত ৭ এপ্রিল গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে এক অর্থবহ শিক্ষা সফর সম্পন্ন করেছেন। সোনারগাঁও ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শারমিন জাহান রুনার সমন্বয়ে এই আদালত পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং আদালতের ব্যবহারিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। আদালতের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন, যা তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মতে, এই অভিজ্ঞতা তাদের আইন পেশায় দক্ষতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে…

Read More

রাজধানীসহ সারা দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে আট মাস বয়সী যমজ শিশু হাসান ও হোসেনের জীবনযুদ্ধ হৃদয়বিদারক বাস্তবতার চিত্র তুলে ধরেছে। জন্মের সময়ই মা সুমাইয়ার মৃত্যু হয়। এরপর থেকে তারা বড় হচ্ছিল ফুফু ও নানির কাছে। গত ২৭ মার্চ রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়। চিকিৎসকেরা তার মৃত্যুর কারণ হিসেবে হামকে সন্দেহ করছেন। অপরদিকে, আর্থিক সংকটের কারণে হোসেনের চিকিৎসা চলছে বাড়িতেই। শিশুদের বাবা দিনমজুর সোহেল রানা জানান, সন্তানদের বাঁচাতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত হাসানকে রক্ষা করতে পারেননি। হোসেনকে হাসপাতালে ভর্তি করানোর সামর্থ্যও তার নেই। তিনি অসহায় কণ্ঠে বলেন, ভাগ্যে যা আছে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পরও ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল ১২-এর বরাতে জানা গেছে, বুধবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে। এর জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ-সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই এই হামলা নতুন করে উত্তেজনা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। তথ্যসূত্র: রয়টার্স

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য বোমা হামলার হুমকি তিনি প্রত্যাহার করেছেন এবং আগামী দুই সপ্তাহের জন্য যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ স্থগিত রাখতে রাজি হয়েছেন। তেহরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তথ্যমতে, এই যুদ্ধবিরতির আওতায় ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার ভিত্তিতে আগামী শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। কুইন্সি ইনস্টিটিউটের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ত্রিতা পার্সি এ বিষয়ে বিশ্লেষণে বলেন, ট্রাম্প মূলত বাধ্য হয়েই এই যুদ্ধবিরতি মেনে নিয়েছেন, কারণ তার সামনে কার্যকর কোনো বিকল্প ছিল না। তার…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিদায়ি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সঙ্গে তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। তার মতে, তদন্ত কমিটির প্রতিবেদন ত্রুটিপূর্ণ, মনগড়া ও আইনি ভিত্তিহীন। নিজেকে বিসিবির বৈধ সভাপতি হিসাবে দাবি করেন আমিনুল। তিনি বলেন, ‘আমিই বিসিবির বৈধ সভাপতি।’ তার মতে, রাজনৈতিক উচ্চাভিলাষী কিছু সাবেক খেলোয়াড় বোর্ডকে অস্থিতিশীল করতে এই নির্বাচন ফিক্সিংয়ের গল্প সাজাচ্ছেন। বিবৃতিতে তিনি জানান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে বিসিবির অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ করার আইনি অধিকার এনএসসির নেই। এটি আইসিসির গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন।

Read More

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঝড় চলাকালে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় ঝড়ের কারণে গাছপালা ভেঙে পড়া এবং উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। এতে বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিহত মকলেছুর রহমান (৬০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের বাসিন্দা। তিনি মোয়াজ্জেম হোসেনের ছেলে। স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ঝড় শুরু হলে বাড়ির ছাদে থাকা টিন সরাতে যান মকলেছুর রহমান।…

Read More