Author: নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ভেনেজুয়েলায় খুবই জনপ্রিয়—এমনকি সুযোগ পেলে সেখানে প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিতে পারেন। খবর এনডিটিভির। সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে মজার ছলে তিনি জানান, ভেনেজুয়েলায় যদি তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হন, তাহলে আগের যেকোনো প্রার্থীর চেয়ে বেশি সমর্থন পাবেন। ট্রাম্প বলেন, ‘আমি এখানের কাজ শেষ করলে ভেনেজুয়েলায় যাব। খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব—ভাষা শেখায় আমি ভালো। তারপর প্রেসিডেন্ট নির্বাচন করব। ’ তবে তিনি একই সঙ্গে জানান, বর্তমানে ভেনেজুয়েলায় যিনি দায়িত্বে আছেন, তার প্রতি তিনি সন্তুষ্ট। চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।…
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে বর্তমান হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ উদঘাটনে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার প্রস্তুতি গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, মাত্র ৪৯ দিনের মধ্যে দেশে হামের বিস্তার ঘটেনি, বরং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কার্যকর ভূমিকার অভাবই পরিস্থিতি জটিল করেছে। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় হামের ভ্যাকসিন সংগ্রহ এবং প্রতিরোধমূলক প্রস্তুতি যথাযথভাবে নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখলে বর্তমান সংকটের মূল কারণ স্পষ্ট হবে। এসময় তিনি নারী ও শিশু নির্যাতন এবং দুর্নীতির…
হামের টিকাদান কার্যক্রম বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ সংশ্লিষ্ট সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই নোটিশ জারি করেন এবং বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। নোটিশে বলা হয়, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। এ অবস্থায় তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা…
আগামী ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষ্যে ঘোষিত সাধারণ ছুটি শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য হবে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলার জন্য শুধু এই ছুটি প্রযোজ্য। এতে আরও বলা হয়, তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠির জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে, কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেলেও সরকার উচ্চ রিজার্ভের দাবি করে প্রকৃত অবস্থা আড়াল করার চেষ্টা করছে। এছাড়া সংসদে জ্বালানি সংকট নিয়ে…
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মিজানুর রহমান নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। সোমবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর সীমান্তের গাডিয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান ওই ইউনিয়নের রহমতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার সকালে মিজানুর রহমান সীমান্তসংলগ্ন একটি ভুট্টাক্ষেতে গরুর খাদ্যের জন্য ঘাস কাটতে যান। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে একটি বুলেট তার শরীরে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে…
দেশে হাম রোগের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এখনো স্কুল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি স্পষ্ট করে বলেন, প্রাথমিক শিক্ষায় আপাতত অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা নেই। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর মিরপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী জুন-জুলাই মাসে শিক্ষা খাতে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বিদ্যালয়গুলোর অবকাঠামো ও সার্বিক উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, সরকারের পাঁচ বছরের লক্ষ্য হলো ৫ থেকে ১০ বছর বয়সী অন্তত ৯৬ শতাংশ শিশুকে বিদ্যালয়ে আনা এবং তাদের বাংলা, ইংরেজি, যোগাযোগ…
আন্তর্জাতিক ক্রিকেট ও রাজনীতি থেকে আপাতত দূরে অবস্থান করছেন সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে তিনি জীবনের এক ভিন্নধর্মী সময় পার করছেন, যেখানে চিরচেনা ব্যস্ত সূচির পরিবর্তে রয়েছে কিছুটা অবসর ও আত্মপর্যালোচনার সুযোগ। এই সময়টিকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন। একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব তার বর্তমান জীবন, দেশে ফেরার আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, দেশের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই দেশের জন্য গভীর টান অনুভব করছেন। দ্রুত দেশে ফিরতে পারার আশা ব্যক্ত করে তিনি বলেন, আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। বর্তমানে পরিবারের সঙ্গে সময়…
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এমরান মিয়া বাগেরহাট জেলায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, আহত পুলিশের কনস্টেবল বাগেরহাটে কর্মরত। রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যায়। এতে তার দুটি পা হাঁটু থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য…
উধাও হওয়ার পর আবারও ফিরে এসেছে ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজ—এমনটাই জানিয়েছেন কুড়িগ্রামের ভাইরাল কনটেন্ট নির্মাতা তাজুল ইসলাম। ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শিরোনামের ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা এই তরুণ সোমবার (৬ এপ্রিল) সকালে একটি পোস্ট দিয়ে পেজটি পুনরুদ্ধারের খবর নিশ্চিত করেন। নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে তাজু ভাই ২.০ পেজটি ফিরে পেয়েছি।’ এর আগে রোববার দুপুরের পর হঠাৎ করেই পেজটি ফেসবুক থেকে অদৃশ্য হয়ে যায়, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ বিষয়ে তাজুল ইসলামের সহযোগী শাহআলম হোসেন জানান, এটি প্রযুক্তিগত সমস্যার কারণে হয়ে থাকতে পারে এবং…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
