Author: নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, গত রোববার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করা হয়। ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে র‌্যাব-২ অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে ফয়সাল করিমকে আটক করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে…

Read More

জুলাই আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে আসামি আমির হোসেন ও সুজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পাঠ শুরু করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায়ে আরও বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াকে ১০ বছর এবং আরও পাঁচ নেতাকে ৩ বছরের কারাদণ্ড…

Read More

বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার দিকে তাকে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি স্বামী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। বৃহস্পতিবার বগুড়া জেলা এনসিপির পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোকবার্তা দেওয়া হয়। শোকবার্তায় গভীর শোক প্রকাশ…

Read More

৪০ দিন পর উন্মুক্ত আল-আকসা মসজিদ, মুসল্লিদের আবেগঘন প্রত্যাবর্তন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের প্রেক্ষাপটে দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত এই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাটি ভোরে উন্মুক্ত করার সঙ্গে সঙ্গেই শত শত ফিলিস্তিনি মুসল্লি সেখানে প্রবেশ করেন। মাঠপর্যায়ের প্রতিবেদনে জানা গেছে, ফজরের আজানের সঙ্গে সঙ্গে আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণের গেট খুলে দিলে অপেক্ষমাণ মুসল্লিরা দলে দলে ভেতরে প্রবেশ করেন। দীর্ঘদিন পর মসজিদে প্রবেশ করতে পেরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন; কেউ কেউ অশ্রুসিক্ত চোখে শুকরিয়া আদায় করেন এবং সিজদায় লুটিয়ে পড়েন। উল্লেখ্য,…

Read More

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (০৮ এপ্রিল) রাতে ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সফুরা বেগম লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা মহিলা আ.লীগের সভানেত্রীর দায়িত্বেও ছিলেন। লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সফুরা বেগম রুমী। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাদ…

Read More

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৫) রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী তিন দিন ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত কুয়াকাটায় অবস্থিত এই সাবমেরিন ক্যাবলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে, যার ফলে দেশে ইন্টারনেটের গতি কমে যাওয়া বা আংশিক সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) এর মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে। ফলে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা নেই, তবে ব্যবহারকারীরা সাময়িক…

Read More

গ্রিস ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অনলাইন আসক্তি কমাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৭ সাল থেকে কার্যকর হতে যাওয়া এই উদ্যোগের মাধ্যমে ইউরোপজুড়ে কঠোর ডিজিটাল নীতিমালা প্রবর্তনের পরিকল্পনা করছে দেশটি। বুধবার এক ঘোষণায় গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলেন, ক্রমবর্ধমান মানসিক উদ্বেগ, ঘুমের ব্যাঘাত এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের আসক্তিমূলক নকশা শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তরুণদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকার ফলে শিশুদের মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায় না এবং অন্যদের সঙ্গে তুলনা ও অনলাইন মন্তব্যের কারণে তারা মানসিক চাপের মধ্যে…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বুধবার (৮ এপ্রিল) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ জাতীয় সংসদে উত্থাপনের জন্য আবেদনের প্রেক্ষিতে আপত্তি জানিয়ে নিজের বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে তা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে।’

Read More

নারায়ণগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের শান্তিনগর ক্যানেল পাড় বালুর মাঠ এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির সাবেক সদস্য শামসুদ্দীন শেখ ও তাঁতিদল নেতা তাইজুল ইসলামের সমর্থকদের মধ্যে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে তাইজুল ইসলামকে চায়ের কেটলি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে লিঙ্গ-সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বহিষ্কৃত নেতা রেদোয়ান ইসলাম দাবি করেছেন, তিনি ট্রান্সজেন্ডার নন এবং তাকে ঘিরে ছড়ানো তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। রোববার (৫ এপ্রিল) জেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে ব্যক্তিগত তথ্য গোপন ও সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তী। তবে একই দিন রাতে ‘রিহিয়া…

Read More