Author: নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর সদর উপজেলায় বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়া ছিটকে পড়ে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যায়। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মন্ডল একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন। তবে সম্প্রতি তিনি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন সকালে তিনি তার ছোট মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে…
বাংলাদেশের জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপিত হলো। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের এক নম্বর ইউনিটে আনুষ্ঠানিকভাবে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ২০২৩ সালের সেপ্টেম্বরে দেশে আসা ইউরেনিয়াম ফুয়েল এসেম্বলিগুলো আনুষ্ঠানিকভাবে রিঅ্যাক্টরে প্রবেশ করানো হয়। এই অর্জনের ফলে বাংলাদেশ বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো। জ্বালানি লোডিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বাংলাদেশের এই অগ্রযাত্রাকে স্বাগত জানান। একইসঙ্গে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচেভ ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলিক কুমারের একটি ছবির ক্যাপশনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি কৃষ্ণচূড়া ফুলের সঙ্গে তোলা একটি ছবিতে ‘ফাতেমাচূড়া’ শব্দ ব্যবহার করায় বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় সংগঠন ‘লাইট অব কুরআন’ তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে বলা হয়, ‘ফাতেমা’ শব্দটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কন্যা হযরত ফাতেমা (রা.)-কে ইঙ্গিত করে ব্যবহৃত হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে অভিযুক্ত শিক্ষার্থী এটিকে ‘স্যাটায়ার’ হিসেবে…
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ছড়িয়ে মানহানি, অপপ্রচার ও হুমকির অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জড়িতদের শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার নেতা মুবাশশির আমিন। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি উল্লেখ করে তিনি এ অভিযোগপত্র জমা দেন। এর আগে গত ২৬ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সদৃশ বস্তু সেবনের একটি ছবি ভাইরাল হলে ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তবে মুবাশশির আমিন দাবি করেন, ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মুবাশশির তার অভিযোগপত্রে উল্লেখ করেন, ভাইরাল হওয়া ছবিটি মূলত ২০২৩…
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পে এলাহী কারবারে ব্যস্ত ছিলেন সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শত কোটি টাকার এই প্রকল্প এখনো আলোর মুখ দেখেনি। গত বছরের আগস্টে উদ্বোধন করার কথা থাকলেও এখনো সেখানে কাজ চলছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই নিয়োগপ্রত্যাশীদের ভাইভা গ্রহণ, দিনে নাস্তা, আপ্যায়নের বিল বাবদ লক্ষাধিক টাকা ব্যয়ের মচ্ছব হয়েছে। যে হোটেল থেকে লাখ টাকার খাবারের বিল করা হয়েছে তারাও বিলের তথ্য পেয়ে তাজ্জব। সম্প্রতি গভীর রাতে ভাইভা নেয়ার একটি ভিডিও প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে এই প্রকল্প। মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, জাতীয় নির্বাচনের আগে গত ২৮শে জানুয়ারি মাত্র এক সপ্তাহের…
গত রোববার একদিনেই দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এক হাজার ৫৬৪ শিশু—যা একদিনে সর্বোচ্চ রেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ১৪৩ জন। একই দিনে আট শিশুর মৃত্যু হয়েছে, যাদের একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ শিশু এবং উপসর্গ নিয়ে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি—উপসর্গ নিয়ে ১০২ এবং নিশ্চিত হামে ২৮ শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে ৩২ হাজার ২৮ শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে এবং ৪ হাজার ৬০৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। সাম্প্রতিক তথ্যে…
সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে “এসইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান ইউনিভার্সিটির গ্রিন রোড ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় আজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ও উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারি শিপু, উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহামেদ, ওয়ালটন গ্রুপের মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত নির্বাহী পরিচালক রাবিউল ইসলাম মিল্টন এবং ইউনিভার্সিটির সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…
খুলনার পাইকগাছা উপজেলায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বড় ভাই বীরেন বৈরাগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এ সময় ছোট ভাই কিরণ বৈরাগীর ধাক্কায় বীরেন বৈরাগী মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ছোট ভাই কিরণ বৈরাগীর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে…
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জন শিশু ভর্তি হয়েছে, ফলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। রোববার (২৬ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২১ এপ্রিল জেলার ত্রিশাল থেকে সাড়ে ৩ বছরের এক শিশু হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে শিশুটির মৃত্যু হয়। তিনি আরও জানান, গত…
ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী একাই হামলার চেষ্টা করেছে এবং এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে এক সশস্ত্র ব্যক্তি গুলি চালায়। ট্রাম্প জানান, সন্দেহভাজন ব্যক্তি সম্ভাব্য আততায়ী ছিল এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। তিনি নিরাপত্তা চেকপোস্ট ভেঙে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। ঘটনার সময় সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। প্রায় এক ঘণ্টা পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
