Author: নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছে। দুই দিনের সফরে প্রতিনিধিদলটি সোমবার (১৭ আগস্ট) ঢাকায় পৌঁছাবে। সফরকালে সিআইআই প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআই এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে। প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন বড় শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এর মধ্যে গডরেজ ইন্ডাস্ট্রিজ, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো, গডরেজ কনজিউমার প্রোডাক্টস, নুমালিগড় রিফাইনারি ও…
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দুই বোলার মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। প্রথম ইনিংসে বল হাতে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করে ৬৬ রানে ৫ উইকেট শিকার করেন মিরাজ। ব্যাট হাতেও প্রথম ইনিংসে খেলেন গুরুত্বপূর্ণ ৬৫ রানের ইনিংস। এক টেস্টে পঞ্চাশোর্ধ্ব রান ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি এটি মিরাজের চতুর্থবার। অন্যদিকে হাসান মাহমুদ দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। এক টেস্টে ১১১ রানে ৯ উইকেট—বাংলাদেশের কোনো পেসারের দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যান এটি।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এ লক্ষ্যে কেন্দ্রটিতে শেষ মুহূর্তের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের চুল্লিতে ইতোমধ্যে ইউরেনিয়াম জ্বালানি প্রবেশ করানো হয়েছে। দুই ধাপে শতাধিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বাকি পরীক্ষাগুলোও পর্যায়ক্রমে শেষ করা হচ্ছে। প্রতিটি ধাপ যাচাই শেষে অনুমোদন দিচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পরীক্ষামূলক সরবরাহ সফল হলে পরবর্তী কয়েক মাসের মধ্যে প্রথম ইউনিট পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যেতে পারে। একবার জ্বালানি লোড করার পর প্রায় ১৮ মাস পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। তবে পূর্ণ সক্ষমতায়…
মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শিখতে তার বাসায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে মেঘনা আলম লেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছে রাজনীতি শিখতে বাসায় আসতে চান। তবে অনলাইনে তাকে হয়রানি করা ব্যক্তিরা এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট কি না—এমন প্রশ্ন করলে পাটওয়ারী কোনো উত্তর দেননি বলেও দাবি করেন তিনি। মেঘনা আলমের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। তবে তার দাবির বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক…
সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন স্ত্রীর দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন। যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়েছিল। রোববার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনের আইনজীবী পলাশ রায়। আইনজীবী সূত্রে জানা যায়, স্ত্রীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি এক হাজার টাকা মুচলেকায় এবং পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে ভাটারা থানায় দায়ের করা মামলায়…
নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নারীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এ পর্যায়ের শিক্ষার সব খরচ সরকার বহন করবে। পাশাপাশি ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
