Author: নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। একইসঙ্গে ওই ছাত্রীর মুখে প্লাস্টিকের বস্তা ঢুকিয়ে হত্যার চেষ্টারও ঘটনা ঘটেছে। এছাড়া ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে থাকা ছোট বোন যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে জানান স্থানীয় এক ইউপি সদস্য। গতকাল বুধবার দুপুরে উপজেলার সিন্ধুপ্যাপাড়ার পাহাড়ে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টার দিকে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ভুক্তভোগী নবম ও তার ছোট বোন অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ভুক্তভোগী ছাত্রী গোপন রাখতে চাইলেও অসুস্থ হয়ে পড়লে মা-বাবার কাছে বিষয়টি খুলে বলে। ওইদিন বিকেলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ খবর পেয়ে বুধবার মধ্যরাতে ঘটনায়…

Read More

ক্রিকেট মাঠে অসংখ্য লড়াই, নেতৃত্বগুণ ও সাফল্যের মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। খেলাধুলার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনেকটাই লোকচক্ষুর আড়ালে রয়েছেন এই তারকা ক্রিকেটার। সম্প্রতি মাশরাফির বাবা গোলাম মুর্তজা ছেলের বর্তমান মানসিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আবেগঘন মন্তব্য করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ভালো নেই মাশরাফি। এক ধরনের নিঃসঙ্গ ও বন্দিজীবনের মধ্য দিয়ে সময় কাটছে তার। গোলাম মুর্তজা বলেন, “মাশরাফির জীবন এখন আর আগের মতো নেই। খুব কম কথা হয়। সেই হাসিখুশি মাশরাফিকে আর দেখা যায় না। সে ভীষণভাবে আঘাত…

Read More

কোরবানির ঈদ সামনে রেখে দেশে নতুন নোটের চাহিদা বেড়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ঈদের আগে অন্তত ১৬ হাজার কোটি টাকার নতুন নোট চাইলেও কাগজ ও কালির সংকটের কারণে সর্বোচ্চ আট হাজার কোটি টাকার নোট সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (টাঁকশাল)। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে টাঁকশালে বঙ্গবন্ধুর ছবিযুক্ত পুরোনো নকশার প্রায় ১৫ হাজার ৮০০ কোটি টাকার অর্ধপ্রস্তুত নোট মজুত রয়েছে। চাইলে এসব নোট দুই সপ্তাহের মধ্যে বাজারে ছাড়া সম্ভব হলেও আপাতত সেগুলো বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর একযোগে সব মূল্যমানের নোট নতুন…

Read More

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডলি উচ্চ বিদ্যালয়ে বিষক্রিয়ায় অন্তত ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১৩ মে) দুপুরে বিদ্যালয়ের বাথরুমে একটি বিষের বোতল ভেঙে যাওয়ার পর ছড়িয়ে পড়া তীব্র গন্ধে এ ঘটনা ঘটে। অসুস্থদের অধিকাংশই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয়ের বাথরুমে রাখা একটি বিষের বোতল ভেঙে গেলে প্রথমে দুইজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে বিষের গন্ধ ও আতঙ্ক ছড়িয়ে পড়লে একে একে প্রায় ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানি জানান,…

Read More

ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে এক রাতের ব্যবধানে টানা ৯টি মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় নতুন করে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর আশপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ভূত্বকীয় চাপ ভবিষ্যতে ভয়াবহ দুর্যোগ ডেকে আনতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ জানায়, বুধবার (১৩ মে) রাতে তেহরানের পূর্বদিকে পারদিস এলাকায় এসব ভূমিকম্প অনুভূত হয়। কম্পনগুলো মোশা ফল্টের কাছাকাছি এলাকায় সংঘটিত হয়েছে, যা দেশটির অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ এই ফল্ট তেহরান থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, এ অঞ্চলে ছোটখাটো ভূমিকম্প প্রায়ই হলেও একই রাতে ধারাবাহিকভাবে ৯টি কম্পন অস্বাভাবিক ঘটনা। মেহের নিউজের…

Read More

দেশে রোগের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী, বর্তমানে দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে এক নম্বরে রয়েছে এই রোগ। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই অর্থায়নের অভাবে সবার জন্য বিনামূল্যে ওষুধ প্রদানের সরকারি সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, ফলে বাড়ছে উচ্চ রক্তচাপের প্রকোপ। এ পরিস্থিতিতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন তারা। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বুধবার (১৩ মে) রাজধানীর বিএমএ ভবনে ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)…

Read More

‘গাঁজা সেবন না করলে নাসীরউদ্দীন পাটোয়ারী হওয়া যায় না’—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। পাশাপাশি ‘একজন লোক শিবির থেকে বাম হয় কীভাবে’—এ প্রশ্নও তুলেছেন তিনি। বুধবার (১৩ মে) সকাল ৯টা ৪৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন। স্ট্যাটাসে তিনি দাবি করেন, নাসীরউদ্দীন পাটোয়ারী অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সমালোচনা করলেও বর্তমানে দলটির সঙ্গে ঘনিষ্ঠতা রেখে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, অতীতে পাটোয়ারী জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছিলেন। রাশেদ খাঁন বলেন, একটি রাজনৈতিক দল সম্পর্কে এত সমালোচনার পর আবার সেই দলের…

Read More

হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশু মারা গেছে। এছাড়া হামের নতুন রোগী এক হাজার ৬১৫ জনে দাঁড়িয়েছে। বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়। বিস্তারিত আসছে…

Read More

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুলবশত জলাতঙ্ক প্রতিরোধী র‍্যাবিক্স ভ্যাকসিনের দুই ডোজ প্রয়োগের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির নাম ফাতিহা। শিশুটির পরিবার জানায়, নিয়মিত টিকা দেওয়ার জন্য মা মৌ শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। টিকা প্রয়োগের দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু উপস্থিত না থাকায় অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি ভুলবশত শিশুটিকে কুকুরের কামড়ে ব্যবহৃত র‍্যাবিক্স ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োগ করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ জানালে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী তাদের সঙ্গে খারাপ…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। সহকর্মীরা জানান, মেঘনা ঘাটে অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে নিজস্ব ক্যান্টিনে বুফে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই…

Read More