Author: নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে নড়বড়ে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ বৈঠক ঘিরে অনিশ্চয়তার প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। টানা তিন দিনের মূল্যবৃদ্ধির পর এদিন বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও সামগ্রিক পরিস্থিতি এখনো অস্থির রয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২২ ডলার কমে ১০৬ দশমিক ৫৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ১৬ ডলার কমে দাঁড়িয়েছে ১০১ দশমিক ২ ডলারে। বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা শুরু হয়। এরপর ইরান হরমুজ প্রণালিতে কার্যত নিয়ন্ত্রণ জোরদার করায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়ে…

Read More

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু নিয়ে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর আঁকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ওই শিক্ষার্থী তার ছোট ভাইকে হামে হারানোর বেদনা ও ক্ষোভ ছবির মাধ্যমে প্রকাশ করেছে বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি শেয়ার করে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক অঙ্গনের কয়েকজন নেতাও নিজেদের মতামত প্রকাশ করেছেন। সাবেক সংসদ সদস্য শফিকুল আলম চৌধুরী নাদেল তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে স্বাস্থ্যখাতের পরিস্থিতি ও টিকাদান ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন। তার পোস্টে তিনি দাবি করেন, হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনা শুধু স্বাস্থ্য সংকট নয়, বরং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দুর্বলতারও প্রতিফলন। তিনি আরও…

Read More

থানায় সালিশ বৈঠকে এসে আটক হলেন নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীন। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সালিশ বৈঠকে অংশ নিতে কাজী জাহানারা পারভীন থানায় আসেন। এ সময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। পরে তা বাকবিতণ্ডায় রূপ নেয়। একপর্যায়ে তিনি থানা থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে থানার ভেতরেই আটক করে। আটকের পরও থানায় উপস্থিত মহিলা দলের নেত্রীদের সঙ্গে তার তর্ক-বিতর্ক চলতে থাকে। এতে থানার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ জানায়, নীলফামারী সদর…

Read More

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত দুই শিশুর একজনের বয়স তিন মাস এবং অন্যজনের বয়স ১০ মাস। এ নিয়ে গত প্রায় দুই মাসে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। বুধবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান। হাসপাতাল সূত্র জানায়, জামালপুরের তিন মাস বয়সী এক শিশুকে গত ১১ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে শিশুটি মারা যায়। অপরদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১০ মাস…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে জাতীয় সংসদের সদস্য ছিলেন। এছাড়া ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন…

Read More

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে একযোগে এ ছুটি কার্যকর হবে। তবে সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা কার্যত ২২ মে থেকেই দীর্ঘ অবকাশে যেতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২৪ মে রোববার থেকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই…

Read More

সম্প্রতি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা হলরুমে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সাংবাদিকদের টিস্যুবক্স নিক্ষেপ করেছে এমন একটি মিথ্যা তথ্য নিয়ে নানান মাধ্যমে অপপ্রচার করেছে একটি কুচক্রী মহল। এঘটনায় মঙ্গলবার (১২ মে) সকালে শরীয়তপুর প্রেসক্লাবে একটি সভা করে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শরীয়তপুর প্রেসক্লাব ও স্থানীয়সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ একটি কুচক্রী মহল শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নামে একটি কুচক্রী মহল নানান মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা হলরুমে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে মিয়া…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আজ ১৩ মে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়ের দাওয়াত কার্ড সূত্রে জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। পেশায় তিনি একজন চিকিৎসক। তাঁদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। দাওয়াত কার্ডে উল্লেখ করা হয়েছে, বুধবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আকদ অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যা ৭টায় শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল আয়োজন অনুষ্ঠিত হবে। জানা গেছে, বিয়েকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির…

Read More

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে সদস্যপদ পেয়েছে ৪৪১ জন সাংবাদিক। মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সর্বসম্মতিক্রমে স্থায়ী সদস্য (ছয় মাস অস্থায়ী) হিসেবে এসব সাংবাদিক নির্বাচিত হয়েছেন। তালিকায় আছেন যারা— ১. বদিউজ্জামান বে – ডেইলি স্টার ২. দেওয়ান হানিফ মাহমুদ – বণিক বার্তা ৩. মো. জামিল খান – ডেইলি স্টার ৪. কাজী জেসিন – বাংলাভিশন ৫. মো. মাসুদ রুমী – কালের কণ্ঠ ৬. মো. শাখাওয়াত হোসেন – আমাদের সময় ৭. শামসুল হক রাসেল – বাংলাদেশ প্রতিদিন ৮. বিএম জাহাঙ্গীর – যুগান্তর ৯. মোহাম্মদ আতাউর রহমান – যুগান্তর ১০. আব্দুস সালাম – একুশে টিভি ১১. নাজিয়া আফরীন – এটিএন নিউজ…

Read More

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শুভ কুমার দাস (২৮)। সোমবার (১১ মে) রাতে দেশটির মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় তিনি এই হামলার শিকার হন। এ ঘটনায় লেবাননে চলমান সহিংসতায় সাতক্ষীরা জেলার মোট তিনজন প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটল। নিহত শুভ কুমার দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের বাসিন্দা এবং সুরঞ্জন দাসের ছেলে। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে পাড়ি জমান শুভ। সেখানে তিনি একটি বাড়ি ও বাগান দেখাশোনার কাজ করতেন। তার উপার্জনের ওপরই পরিবারের সদস্যরা নির্ভরশীল ছিলেন।…

Read More