Author: অধিকার ডিজিটাল ডেস্ক

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে আজ (শনিবার, ৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করেছে। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের স্মৃতি সংরক্ষণ এবং গণআন্দোলনের তাৎপর্য তুলে ধরার বিভিন্ন কর্মসূচি রয়েছে। এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ…

Read More

ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাখা হয়েছে। শনিবার (৪ জুলাই) সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মসজিদ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে বিবিসি। খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে এক কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিশ্বের অন্তত ১০০টি দেশের প্রতিনিধিরা এ সময় তেহরানে অবস্থান করবেন। সংশ্লিষ্টদের মতে, তেহরানসহ পাঁচটি শহরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে মোট প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে। এর আগে বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হুসেইনিয়ায় প্রথমবারের মতো খামেনির কফিন জনসমক্ষে আনা হয়। একই সঙ্গে তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহও জনসাধারণের সামনে…

Read More

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাছের পুকুর পাহারার জন্য বসানো অরক্ষিত বিদ্যুৎ সংযোগের মর্মান্তিক পরিণতিতে মামুন বিশ্বাস (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একই বিদ্যুতায়িত জিআই (গ্যালভানাইজড আয়রন) তারে গত এক মাসে তিনটি কুকুর মারা গেলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাতে হলো এক যুবককে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন বিশ্বাস ওই গ্রামের লাকু বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। পাশাপাশি কৃষিকাজও করতেন। তার দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের একটি পুকুর লিজ নিয়ে…

Read More

শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, এ মামলায় ইনুকে আসামি করা হবে। একই সঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ২৬ নভেম্বর শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। এর আগে, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩০ জুন জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০…

Read More

অদম্য ইচ্ছাশক্তি, দৃঢ় মনোবল এবং স্বপ্ন পূরণের অঙ্গীকার থাকলে শারীরিক প্রতিবন্ধকতাও যে সাফল্যের পথে বাধা হতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রংপুরের কাউনিয়া উপজেলার শিক্ষার্থী কলি রানী। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি পা দিয়ে লিখে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। কাউনিয়া উপজেলার গদাই গ্রামের বাসিন্দা ও কাউনিয়া কলেজের শিক্ষার্থী কলি রানী বর্তমানে কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। জন্ম থেকেই তার হাতের আঙুল নেই এবং হাত ছোট ও বাঁকা হওয়ায় তিনি হাত দিয়ে লিখতে পারেন না। তবে অদম্য প্রচেষ্টায় ডান পা দিয়ে লেখার দক্ষতা অর্জন করে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কলি রানী যখন তৃতীয় শ্রেণিতে…

Read More

ছাত্র আন্দোলনের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনের পরপরই এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। জাদুঘরটিতে জুলাই আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, ভিডিওচিত্র, দুর্লভ দলিল, সংরক্ষিত সংবাদপত্রের প্রতিবেদন, আন্দোলনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, শহীদ ও আহতদের ব্যক্তিগত স্মারক, পোশাক, ব্যানার, প্ল্যাকার্ডসহ নানা গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি মাল্টিমিডিয়া ও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আন্দোলনের ধারাবাহিক ঘটনাপ্রবাহ, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা উপস্থাপন করা হবে। গবেষক ও দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে তথ্যসমৃদ্ধ একটি আর্কাইভও। সংশ্লিষ্টদের মতে, জাদুঘরটি কেবল স্মৃতিচারণের স্থান নয়; বরং জুলাই আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের দলিল নতুন প্রজন্মের কাছে তুলে…

Read More

সারা দেশের মতো টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতেও ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় তিনি ধনবাড়ী সরকারি কলেজ কেন্দ্রসহ উপজেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের উপস্থিতি, আসন বিন্যাস, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের কার্যক্রম, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে ইউএনও কেন্দ্রসচিব, দায়িত্বরত শিক্ষক, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, নকলমুক্ত…

Read More

বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর এলাকায় মোটরসাইকেল ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে শেখ তানজিম ইসলাম রাজ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে বাগেরহাট-ফকিরহাট আন্তঃজেলা সড়কে সদর উপজেলা পরিষদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শেখ তানজিম ইসলাম রাজ বাগেরহাট জেলার সুন্দরঘোনা এলাকার বাসিন্দা সুলতান শেখের ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে রাজ বাগেরহাট থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রণবিজয়পুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করে।…

Read More

ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে কাচিঝুলী মসজিদ রোড এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে কাচিঝুলী মসজিদ রোডের নাসা টাওয়ার নামের একটি ভবনের ছাত্রী মেসে থেকে লেখাপড়া করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এর প্রায় চার…

Read More

রাজধানীর আদাবরে বিশ্বকাপে ব্রাজিল-জাপান ম্যাচ দেখা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সালিশ বৈঠক শেষে কুপিয়ে হত্যা করা হয়েছে নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশাকে (৩০)। এ ঘটনায় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আদাবর থানার নবোদয় কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবুল বাসার বাদশার মৃত্যু হয়। নিহত আবুল বাসার বাদশা ময়মনসিংহের নান্দাইল উপজেলার গফুর মিয়ার ছেলে। তিনি বর্তমানে আদাবরের নবোদয় হাউজিংয়ের…

Read More