Author: অধিকার ডিজিটাল ডেস্ক
নব্বই বছরের বেশি বয়স হাসমত বেপারীর। জীবনের শেষ প্রান্তে এসে নিজের ভিটেমাটিতে শান্তিতে বসবাস করার স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন বারবার কেড়ে নিয়েছে সর্বগ্রাসী পদ্মা। কয়েক দশক ধরে নদীভাঙনের শিকার হয়ে সাতবার হারিয়েছেন বসতভিটা। এবারও পদ্মার ভয়াল ভাঙনে শেষ আশ্রয়টুকুও হারিয়ে পরিবার নিয়ে উঠতে হয়েছে ভাড়া বাসায়। ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বেপারীডাঙ্গী গ্রামের বাসিন্দা হাসমত বেপারী বর্তমানে স্ত্রী, পুত্রবধূ ও নাতিকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তার ছেলে সৌদি আরবে প্রবাসী। কিন্তু জীবনের এই শেষ বয়সে নিজের মাথা গোঁজার স্থায়ী কোনো ঠাঁই নেই এই বৃদ্ধের। চোখের সামনে বারবার ভেঙে যেতে দেখেছেন নিজের হাতে গড়া ঘর, আবাদি জমি এবং…
ফরিদপুরের মধুখালী উপজেলায় অভিযান চালিয়ে আটক করার প্রায় পাঁচ ঘণ্টা পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্তের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত এস্কেন্দার হায়দারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা Mahmudul Hasan। প্রান্তের চাচা ও সাবেক কাউন্সিলর মির্জা আবু জাফর জানান, শনিবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের বাড়ি থেকে প্রান্তকে আটক করে নিয়ে যান। পরে সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যদিকে জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে,…
রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামিন বিশ্বাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) রাত ৯টার দিকে ঢাকার একটি হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম। নিহত জামিন বিশ্বাস (৫৫) উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মো. হোসেন আলী বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি-বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ…
রাজধানীর ব্যস্ত সড়কে স্টিয়ারিং হাতে দিনভর লড়াই করা একজন সাধারণ বাসচালকের একটি ভিডিও বক্তব্য হাজার হাজার মানুষের মনে ‘গভীর ও অপ্রিয়’ সত্যের জন্ম দিয়েছে। বছরের পর বছর হাফ ভাড়ায় যাতায়াত করা শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হওয়ার পর পরিবহন শ্রমিকদের ‘তুচ্ছতাচ্ছিল্য ছাড়া’ আর কী করেন, এমন প্রশ্ন তুলেছেন তিনি। তার বক্তব্যে সহমর্মিতা প্রকাশ করেছেন অনেকে, আবার কেউ কেউ বলছেন, এটি রাষ্ট্রের নীতির অংশ, ব্যক্তিগত অনুগ্রহ নয়। রোববার (২১ জুন) এটিএন বাংলা ডিজিটালের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি থেকে ওই বাসচালকের নাম কিংবা পরিচয় জানা যায়নি। তাকে বলতে শোনা যায়, ‘সর্বনিম্ন ২০ বছর পিঠে কইরা বহন করি বা গাড়িতে কইরা বহন করি। এই স্টুডেন্টরা প্রতিষ্ঠিত…
প্রধানমন্ত্রী Tarique Rahman তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সোমবার (২২ জুন) Anwar Ibrahim-এর আমন্ত্রণে মালয়েশিয়া সফরে এসে তিনি দেশটির সরকার ও জনগণের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম যে বিদেশি নেতার কাছ থেকে তিনি ফোন পেয়েছিলেন, তিনি ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেই সময়ই তাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানানো হয়। স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় আসতে পেরে তিনি আনন্দ ও সম্মানবোধ করছেন বলেও উল্লেখ করেন। তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman ১৯৭৯ সালে মালয়েশিয়া সফর করেছিলেন,…
আগামী ২৩ জুন Bangladesh Awami League-এর প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে Dhaka Metropolitan Police (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো রাজধানীকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, ২৩ জুন উপলক্ষে রাজধানীর ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। একই সঙ্গে ঢাকার সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে। নিয়মিত পুলিশ ইউনিটের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ডিএমপির বিভিন্ন বিশেষায়িত ইউনিট। এর মধ্যে গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া সাদা পোশাকে…
যুদ্ধবিধ্বস্ত গাজার এক বাজারে উজ্জ্বল একটি পর্দার সামনে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন শত শত মানুষ। পর্দায় চলছে বিশ্বকাপের ম্যাচ। ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তার মাঝেও ফুটবলের প্রতি ভালোবাসা তাদের একত্র করেছে। ফিলিস্তিনি ফুটবলপ্রেমীদের কাছে মিশরের তারকা স্ট্রাইকার মোহাম্মদ সালাহ এক জীবন্ত কিংবদন্তি। তার দলের ম্যাচ দেখতে গাজার বিভিন্ন এলাকা থেকে জড়ো হন সমর্থকেরা। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও উল্লাসে কোনো কমতি ছিল না। কেউ বন্ধুর কাঁধে উঠে মিশরের পতাকা উড়িয়েছেন, কেউবা আনন্দ ভাগ করে নিয়েছেন চারপাশের মানুষের সঙ্গে। তবে এই আনন্দের আড়ালে লুকিয়ে আছে গাজার কঠিন বাস্তবতা। দীর্ঘদিনের ইসরায়েল-হামাস যুদ্ধ অঞ্চলটিকে ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত করেছে। নুসেইরাত এলাকার ভাঙাচোরা পরিবেশের মাঝেও বিশ্বকাপ যেন…
২০২৬ বিশ্বকাপে নবাগত দেশ কেপ ভার্দের জার্সিতে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে পা রেখেই ফুটবল বিশ্বের নজর কেড়েছেন ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপ শুরুর আগে যাঁর নাম খুব কম ফুটবলপ্রেমীই জানতেন, স্পেনের মতো পরাশক্তির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি এখন কোটি মানুষের অনুপ্রেরণার নাম। ভক্তরা স্নেহভরে তাঁকে ডাকছেন ‘লিটল গ্র্যান্ডমা’ নামে। ব্রাজিলের সাবেক ফুটবলার জোসিমারের নামানুসারে তাঁর আসল নাম রাখা হয়েছিল জোসিমার। তবে ফুটবল বিশ্ব তাঁকে চেনে ভোজিনহা হিসেবেই। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের আক্রমণভাগকে একাই রুখে দিয়ে কেপ ভার্দেকে এনে দেন স্মরণীয় গোলশূন্য ড্র। এই অসাধারণ পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বিশ্বকাপের…
বিশ্বকাপের ‘জি’ গ্রুপের হাইভোল্টেজ লড়াইয়ে বেলজিয়ামের শক্তিশালী আক্রমণভাগের সামনে একাই প্রাচীর হয়ে দাঁড়ালেন ইরানের অভিজ্ঞ গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়ামের ২৩টি শট মোকাবিলা করে ইরানকে গোলশূন্য ড্র এনে দেন তিনি। ম্যাচের শুরুতেই রোমেলু লুকাকুর সঙ্গে সংঘর্ষে বুকে আঘাত পান বেইরানভান্দ। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর মাঠে ফিরে দুর্দান্ত দৃঢ়তায় গোলবারের নিচে অবস্থান নেন তিনি। ম্যাচজুড়ে বেলজিয়ামের একের পর এক আক্রমণ রুখে দিয়ে হয়ে ওঠেন ইরানের রক্ষাকবচ। বেলজিয়াম পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ বলের দখল রেখে ২৩টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে থাকা ৭টি শটই অবিশ্বাস্য দক্ষতায় প্রতিহত করেন বেইরানভান্দ। বিশেষ করে মাক্সিম ডি কাইপারের একাধিক নিশ্চিত গোলের…
কক্সবাজারের সমুদ্রের ঢেউ আর নোনা বাতাসের শহরে বেড়ে উঠেছিলেন পারভেজ খান। ছোটবেলা থেকেই সন্ধ্যা নামলেই তিনি মুগ্ধ হয়ে শুনতেন সুফি আর কাওয়ালি গানের সুর। অন্যরা যখন খেলাধুলা কিংবা আড্ডায় ব্যস্ত থাকত, তখন পারভেজ হারিয়ে যেতেন গানের জগতে। তার মনে একটাই স্বপ্ন ছিল—একদিন তিনি এমন গান গাইবেন, যা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। কিন্তু স্বপ্নের পথ কখনোই সহজ ছিল না। ছোট শহরের এক তরুণের জন্য বড় মঞ্চে পৌঁছানোর স্বপ্ন ছিল অনেক কঠিন। তবুও তিনি থেমে যাননি। বুকভরা সাহস আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে একদিন কক্সবাজার ছেড়ে চলে আসেন ঢাকায়। নতুন শহর, নতুন মানুষ, নতুন সংগ্রাম—সবকিছুই ছিল তার জন্য এক কঠিন পরীক্ষা। ঢাকায় এসে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
