Author: অধিকার ডিজিটাল ডেস্ক

শাসন, স্নেহ আর নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য নাম ‘বাবা’। ভাষা ও সংস্কৃতিভেদে শব্দের ভিন্নতা থাকলেও সন্তানের প্রতি বাবার মমতা, ত্যাগ ও ভালোবাসার বন্ধন চিরকাল একই থাকে। একজন সন্তানের জীবনে বাবার অবদান, পরিশ্রম ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব বাবা দিবস’। রোববার (২১ জুন) বিশ্বের বিভিন্ন দেশে ভালোবাসা, সম্মান ও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে এ বিশেষ দিনটি। এদিন সন্তানরা বাবার সঙ্গে সময় কাটানো, উপহার দেওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ ও অনুভূতি প্রকাশের মাধ্যমে বাবার প্রতি ভালোবাসা জানিয়ে থাকেন। বাবা দিবসের ইতিহাস বেশ পুরোনো। ১৯০৮ সালের ৫ জুলাই যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্ট শহরের একটি…

Read More

বিএনপি নেতা রাশেদ খাঁন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি হানজালাকে চিড়িয়াখানায় রাখার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই টিকিট কেটে তাকে দেখতে পারে। তিনি অভিযোগ করেন, এক বিএনপি নেতার সঙ্গে হানজালার আচরণ দেখে তিনি লজ্জিত হয়েছেন এবং প্রশ্ন তোলেন, এমন আচরণের একজন ব্যক্তি কীভাবে সংসদ সদস্য হয়েছেন। রাশেদ খাঁন আরও বলেন, এর আগেও হানজালা বিএনপিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন। আওয়ামী লীগের শাসনামলে তাদের এমন অবস্থান দেখা…

Read More

দক্ষিণ ও পূর্ব লেবাননে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার বিকাল পর্যন্ত চলা এসব হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম ও জরুরি সেবাকর্মীরা। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের অভিযোগ, যুদ্ধবিরতির একদিন পর ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করেছে। আইডিএফ জানিয়েছে, তারা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। এক সামরিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে লেবাননে গুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের চ্যানেল ১২ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক…

Read More

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করতে চায় বাংলাদেশ সরকার। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যথাসময়ে কাজ সম্পন্ন করবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আশ্বস্ত করেছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। আজ শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, জাপানের দুই কোম্পানি সুমিটোমো ও নিপ্পন কোয়ে যাতে দ্রুত কাজ শেষ করে, সেজন্য রাষ্ট্রদূতের সহায়তা চাওয়া হয়েছে। উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পটি ২০১৭ সালে একনেকে অনুমোদন পায়। সে সময় ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে আরও…

Read More

নওগাঁর রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতি করার সময় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও পাঁচ ডাকাত পালিয়ে গেছে। শনিবার (২০ জুন) সকালে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে, শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার গোনা মোড় নামক স্থানের ওই সড়কে ডাকাতি করার সময় জনগণের সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের ফিরোজ মণ্ডলের ছেলে সানা মণ্ডল (২২) এবং একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বি হাসান (১৯)। ওসি জাকারিয়া মণ্ডল বলেন, গতকাল শুক্রবার রাতে…

Read More

বিগত তিন মাসেরও বেশি সময় ধরে দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে হাম। টিকা কার্যক্রম জোরদারের পরও নিয়ন্ত্রণে আসছে রোগটি। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে একের পর এক শিশু।  সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে সারা দেশে এই হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭ শিশুর। এর মধ্যে ঢাকাতেই মারা গেছে ৬ শিশুর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ…

Read More

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও বসানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরে চাঁদাবাজি, সন্ত্রাসী…

Read More

ঈদের পর আবারও লম্বা আরেকটি ছুটির সুযোগ এসে দাঁড়িয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সামনে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী আগস্টে টানা চার দিনের ছুটির সুযোগ মিলছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) এই উৎসবের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সপ্তাহান্তের দুই দিনের ছুটি মিলিয়ে মাঝখানের একদিনের ব্যবধানে এই দীর্ঘ অবকাশের সম্ভাবনা দেখা দিয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.)-এর নির্ধারিত ছুটি। এরপর ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে মাঝখানের ২৭ আগস্ট (বৃহস্পতিবার) কোনোভাবে ছুটি বা বিকল্প ব্যবস্থা করতে পারলে টানা চার দিন কর্মস্থল থেকে দূরে থাকার…

Read More

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সানজিদা ভীমপুর করানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় সানজিদা নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে বাড়ির কাছেই ডালিয়া ক্যানেলের…

Read More

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। চোটের কারণে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল আগামী ম্যাচে মাঠে নামতে পারছেন না। তার ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট ধরা পড়েছে, যা দলটির রক্ষণভাগে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দলের মেডিকেল টিমের পরীক্ষার পর তার মাংসপেশির চোটের বিষয়টি নিশ্চিত করা হয়। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে বলে জানা গেছে। ফলে আগামী সোমবারের ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মন্তিয়েলের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নাহুয়েল মোলিনা। আসন্ন অস্ট্রিয়া ম্যাচে রাইট-ব্যাক পজিশনে শুরু থেকেই মোলিনাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ…

Read More