Author: অধিকার ডিজিটাল ডেস্ক
ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক এখন পরিণত হয়েছে এক অনন্য ফুটবল গ্যালারিতে। রাস্তার একপাশে ঝুলছে ২০১৮ সালের বিশ্বকাপ উপলক্ষে তৈরি ব্রাজিল দলের জার্সি, আর তার পাশেই শোভা পাচ্ছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের বিশাল আকৃতির একটি আর্জেন্টিনা জার্সি, যা আকারে ব্রাজিলের জার্সির প্রায় দ্বিগুণ। Lionel Messi-এর প্রতি ভালোবাসা থেকেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় কয়েকজন ফুটবলপ্রেমী। উদ্যোক্তাদের অন্যতম মোহাম্মদ মাসুম জানান, মেসির শেষ বিশ্বকাপকে উৎসর্গ করে প্রায় এক মাসের পরিকল্পনা এবং ১০ থেকে ১৫ দিনের পরিশ্রমে তৈরি করা হয়েছে জার্সিটি। তিনি জানান, প্রায় ৫০ কেজি ওজনের এই বিশাল কাঠামোর মধ্যে কাপড়ের…
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা Ziaul Ahsan-এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। রোববার (২১ জুন) ট্রাইব্যুনাল-১-এ পঞ্চম সাক্ষী হিসেবে তিনি এ সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্যে ইমরুল কায়েস দাবি করেন, ২০১২ সালে নিখোঁজ হওয়া Ilias Ali-কে গুমের ঘটনায় জিয়াউল আহসান জড়িত ছিলেন। এ সময় তিনি জিয়াউল আহসান ও সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasina-র নিরাপত্তা উপদেষ্টা Tarique Ahmed Siddique-র মধ্যকার কথিত ফোনালাপের বিষয়ও উল্লেখ করেন। সাক্ষ্যে আরও বলা হয়, Bangladesh Rifles mutiny-এর পর পরিচালিত ‘অপারেশন রেবেল হান্ট’-এর সময় কয়েকজন বিডিআর সদস্যকে হত্যা করা হয়েছিল। এছাড়া বিভিন্ন সময়ে সংঘটিত…
কাতারের আল শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রবাসী শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার পথে আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয় আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে…
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। পোস্টে বলা হয়, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। তার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পোস্টে আরও বলা হয়, ইনশাআল্লাহ, পূর্ণ সুস্থতা লাভ করে তিনি অচিরেই পুনরায় জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের…
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুর পৌনে ৩টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন বলে জানান সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার শুহাদা ওসমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঊধর্তন সরকারি কর্মকর্তারা। এর আগে, সোমবার (২১ জুন) দুপুর ২টার পর তিনি গুলশানের নিজ বাসভবন ত্যাগ করেন। এটি…
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ১১৯ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল Masud Uddin Chowdhury-কে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রোববার (২১ জুন) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিশেষ বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন নামঞ্জুরের আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর…
দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে Germany। শনিবার (২০ জুন) টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত গ্রুপ ‘ই’-এর ম্যাচে পিছিয়ে পড়েও আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। তবে এবার কোচ Julian Nagelsmann-এর অধীনে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করেছে ‘ডাই মানশাফট’। ম্যাচের ৩০তম মিনিটে ইয়ান দিওমান্দের পাস থেকে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। প্রথমার্ধে জার্মানির আলেকসান্ডার পাভলোভিচ ও Kai Havertz গোল করলেও ফাউলের কারণে দুটি গোলই বাতিল হয়। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ম্যাচের…
বীর মুক্তিযোদ্ধা মো. মোশারেফ হোসেন মোল্লার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। রবিবার (২১ জুন) সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন আয়োজন করা হয়। গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিন ও ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. মোশারেফ হোসেন মোল্লাসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মোল্লার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া, অপপ্রচার বন্ধ এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন…
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার সফিকুল রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রোডে প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল জন্য বন্ধ থাক। আটক সুমন কসবা উপজেলার গোবিনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা বহনকারী এক ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে সুমন স্টেশন মাস্টার সফিকুল রহমানের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালান।…
সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক Mosharraf Hossain Mia মারা গেছেন। শনিবার (২০ জুন) রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (২১ জুন) আসরের নামাজের পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মরহুমের পরিবারের সদস্য এবং লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী Ripon Patowary তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাজনৈতিক জীবনে মোশারফ হোসেন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
