Author: অধিকার ডিজিটাল ডেস্ক
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি নথিপত্র ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দুবাই কর্তৃপক্ষ খুব শিগগিরই তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। শনিবার (২০ জুন) সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুতগতিতে কাজ করছে। রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন দুবাইয়ের ফেডারেল পুলিশ ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। যদিও প্রয়োজনীয় নথি পাঠানোর জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছিল, সরকার মাত্র এক…
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালিত বিশেষ অভিযানে ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ১১৮ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। গত শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে রাজধানী কুয়ালালামপুরের পুডু মার্কেট এলাকার আশপাশে বিদেশি নাগরিকদের আবাসস্থলে ‘অপস কুতিপ’ নামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন বিদেশি নাগরিক পালিয়ে যাওয়ার এবং বিভিন্ন স্থানে আত্মগোপনের চেষ্টা করেন। তবে কর্তৃপক্ষের দ্রুত তৎপরতায় তাদের আটক করা সম্ভব হয়। ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, রাত ১২টা ৫ মিনিটে শুরু হওয়া এই অভিযানে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন বিভাগ, পুত্রাজায়া ও সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয়দের ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে। শনিবার (২০ জুন) ভোরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের ১৭৭/২এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সকালে বিএসএফ ৪ শিশু, ১১ নারী ও ৫ পুরুষসহ মোট ২০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করে। এ সময় স্থানীয়…
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছিল ব্রাজিল। তবে সেই ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ‘সি’ গ্রুপের অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হাইতির বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। শুরুতে কয়েকটি সুযোগ হাতছাড়া করেন রাফিনিয়া। একবার গোলরক্ষককে একা পেয়েও শট বাইরে মারেন তিনি। পরে তার করা আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অবশেষে ম্যাচের ২৩ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন মাতেউস কুনিয়া। ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিদে প্রতিহত করলেও…
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। আকস্মিক এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত চারজন একই পরিবারের সদস্য হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম. ফজলুর হক জানান, সকালে একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গভীর গর্তে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধার করতে পরিবারের একজন সদস্য প্রথমে গর্তে নামেন। তবে গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং…
দেশে খাদ্যশস্যের মোট মজুদ ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টনে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর। সংস্থাটির দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বর্তমান মজুদ দেশের জন্য নিরাপদ পর্যায়ে রয়েছে এবং চলমান বোরো সংগ্রহ কার্যক্রমের ফলে আগামীতে এটি আরও বাড়বে। তথ্য অনুযায়ী, ১৭ জুন পর্যন্ত সরকারি গুদামগুলোতে চালের মজুদ রয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন, গমের মজুদ ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন এবং ধানের মজুদ ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন। ফ্লোটিং বা ভাসমান মজুদ বাদ দিয়ে মোট খাদ্যশস্যের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১১৪ মেট্রিক…
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ ও ইউএন উইমেন। একই সঙ্গে লিঙ্গ সমতা ও নারীর অধিকার সুরক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। শুক্রবার (১৯ জুন) নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করার…
ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের আবেগ ও উন্মাদনা বরাবরই আলোচনার বিষয়। এবার প্রিয় দলের প্রতিদ্বন্দ্বী দলের জয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে আলোচনায় এসেছেন পটুয়াখালীর এক আর্জেন্টিনা সমর্থক। পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার কাজীবাড়ীর বাসিন্দা কাজী রাফি (২৫) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন। ম্যাচে ব্রাজিল ৩-০ গোলের জয় পাওয়ার পর নিজের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন তিনি। শনিবার (২০ জুন) সকালে খেলা শেষে স্থানীয় ব্রাজিল সমর্থকরা রাফির বাড়িতে যান। পরে তিনি স্বেচ্ছায় তাদের সঙ্গে ঝাউতলা গোলচত্বরে এসে উপস্থিত সমর্থকদের সামনে মাথা ন্যাড়া করেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা ঘটনাটি মোবাইল ফোনে ধারণ…
গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয় পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল হাইতি। তবে শনিবার (২০ জুন) ব্রাজিলের বিপক্ষে তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। শুরুর একাদশে সুযোগ পাওয়া ম্যাথিউস কুনহা প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। প্রথম গোলটি আসে কিছুটা এলোমেলো পরিস্থিতি থেকে, আর দ্বিতীয় গোলটি করেন দুর্দান্ত…
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে দুই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল পৌনে ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তথ্য সংগ্রহ ও বক্তব্য জানতে দুই সাংবাদিক তার কার্যালয়ে গেলে তিনি প্রথমে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরা টেবিলে রাখতে বলেন। পরে বুম ও ক্যামেরা দেখে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে সাংবাদিকদের হাতে থাকা সরঞ্জাম সরিয়ে দেন, আঙুল উঁচিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। এরপর তিনি…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
