Author: অধিকার ডিজিটাল ডেস্ক
পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ মার্চ) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বরখাস্ত হওয়া পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা ও কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আট মাস আগে দুই সন্তানকে নিয়ে বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসায় ওঠেন মেহেরুন্নেছা উর্মি। প্রায় সময় উর্মির সঙ্গে তার স্বামী বাপ্পীর ঝগড়া হতো। গতকাল রাতে বাপ্পী তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানােয়। পরে পুলিশ ফ্যানের সঙ্গে গলায়…
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে সিরিজ জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বল মাঠে না গড়াতেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিতের মিশন। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামবে। শনিবার দুপুর ২টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। বিস্তারিত আসছে…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় একটি মাইক্রোবাসসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাসচালক রুবেল। জানা গেছে, ফারহান তানভীর নাসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল শাহবাগ এলাকা থেকে টিএসসি সড়ক হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আসে। সেখানে তারা সংক্ষিপ্ত মিছিল ও ব্যানার প্রদর্শন করে দ্রুত একটি কালো মাইক্রোবাসে করে স্থান ত্যাগের চেষ্টা করে। এ…
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে লোগো ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি Tamim Iqbal। অনুষ্ঠানে ডিপিএল আয়োজনের নানা চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তামিম ইকবাল। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর বিসিবির প্রধান লক্ষ্য ছিল দেশের ঘরোয়া ক্রিকেটকে আবার মাঠে ফিরিয়ে আনা। তার ভাষায়, “ঢাকা প্রিমিয়ার লিগসহ অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতা কীভাবে পুনরায় চালু করা যায়, সেটাই ছিল আমাদের প্রথম চ্যালেঞ্জ।” তিনি আরও বলেন, দেশের ক্রিকেটারদের জন্য ডিপিএল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট এবং এটি বাংলাদেশের ক্রিকেট…
বৈরী আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের সব সমুদ্রবন্দর থেকে তিন নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন গভীর সাগরে মাছ ধরতে যেতে আর কোনো বাধা নেই মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোর জন্য। এতে উপকূলীয় অঞ্চলের জেলেদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শনিবার (২ মে) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে জারি করা সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে। বর্তমানে সাগরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে গত ২৮ এপ্রিল সাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। তখন সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়। পাশাপাশি…
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার প্রায় ৭ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে অন্তত ২১ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। গত কয়েক দিনের টানা বর্ষণের পর বৃহস্পতিবার সামান্য রোদ উঠলেও শুক্রবার আবারও মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি হয়। শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। ফলে জমি থেকে কেটে আনা ধান শুকাতে না পেরে কৃষকেরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই বাড়ির উঠান কিংবা খলায় ধান স্তূপ করে রাখলেও রোদ না থাকায় তা নষ্ট হয়ে…
সারাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে ঢাকা-সিলেট রেললাইন ডাবল লাইনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু সড়ক নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না, রেল ব্যবস্থার উন্নয়ন জরুরি। যাতায়াত ব্যয় কমানো এবং পণ্য পরিবহন সহজ করতে সারাদেশে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালু করা হবে এবং ভবিষ্যতে তা ১২০০ শয্যায় উন্নীত করা হবে। দেশের অসুস্থতার হার…
সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (০২ মে) দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়ন চিফ রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। দাপ্তরিক কার্যক্রম শেষে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে রিটার্নিং কর্মকর্তা তাদের জানিয়েছেন। একইসঙ্গে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে শিগগিরই দলটির পক্ষ থেকে ব্রিফিং করা হবে বলেও জানান তিনি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র…
চলতি বছরের হজ কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২ মে) সকাল ১০টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি জানান, এ সময়ের মধ্যে সব ফ্লাইট জেদ্দায় সফলভাবে অবতরণ করেছে। হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৭ জন হজযাত্রী স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। এছাড়া সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবাও অব্যাহত রয়েছে। সৌদি মেডিকেল টিম সরাসরি ৮ হাজার ১৫ জনকে চিকিৎসা প্রদান করেছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার…
রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঝড়ো হাওয়ার গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরসমূহের জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
