Author: অধিকার ডিজিটাল ডেস্ক
দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে চাঁদপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে জেলা প্রশাসন ও দলীয় নেতারা সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম ও মাঠপর্যায়ের সাংগঠনিক তৎপরতাও জোরদার করা হয়েছে। সফরকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর মেডিকেল…
ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ইতোমধ্যে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী তিন দিনের অতি ভারী বৃষ্টিপাতে নতুন করে আরও চার জেলায় বন্যার আশঙ্কা করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার (২ মে) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে মাঝারি ভারী এবং হাওর অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজার অঞ্চলে আগামী তিন দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়,…
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভয়াবহ ব্যাটিং ধসে মাত্র ১০২ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কার্টেল ওভারের (১৫ ওভার) ম্যাচে ৪ উইকেটে ৮৬ রান থাকা অবস্থান থেকে মাত্র ১৬ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় টাইগাররা। শনিবার ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। শুরুটা মোটামুটি ভালো হলেও ইনিংস বড় করতে পারেননি ব্যাটাররা। ওপেনার সাইফ হাসান ১১ বলে ১৬ রান করে জেইডেন লেনক্সের বলে ক্যাচ আউট হন। এরপর দ্রুত উইকেট হারিয়ে চাপে…
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিয়েবাড়িতে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (০১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ উপস্থিত হওয়ার পর অতিরিক্ত লোকসমাগমের কারণে খাবারের সংকট দেখা দেয়। কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি লোক নিয়ে আসায় এ…
নতুন প্রজন্মের শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “পড়তেও হবে, খেলতেও হবে। নিজেকেই ঠিক করতে হবে তুমি কী করবে—সেটি খেলা হোক বা পড়াশোনা। যে যেটা হতে চায়, সরকার তাকে সেই লক্ষ্যেই সহযোগিতা করবে।” শনিবার (২ মে) বিকেলে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “পাঁচ আগস্ট ছাত্র-জনতা দেশ স্বাধীন করেছে এবং আগামীর বাংলাদেশ নির্ভর করছে নতুন প্রজন্মের ওপর। আজকের শিশু-কিশোররাই ভবিষ্যতে বিদেশের মাটিতে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে।” তিনি জানান, প্রায় সাড়ে চার বছর আগে লন্ডনে এক খাবার টেবিলে বসে ‘নতুন কুঁড়ি…
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে আয়োজিত এক মাহফিলে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী বিরোধীদের উদ্দেশে ‘বট বাহিনী’ উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (২ মে) দুপুরে অনুষ্ঠিত ওই মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, তারা মাজার পূজারি নন; বরং মাজারে গিয়ে কোরআন তিলাওয়াত, জিকির-আসকার করা সুন্নতের অন্তর্ভুক্ত। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ‘মাজার পূজারি’ বলে অপবাদ দিচ্ছে এবং সামাজিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, তাদের পরিচয় সুন্নি মুসলিম হিসেবে এবং তারা সুন্নাহর অনুসারী হিসেবেই চলেন। সমসাময়িক প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের রাজনৈতিক ও…
মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শুক্রবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে শ্রমিকরা আসন্ন বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সিগারেট ও বিড়ির অগ্রিম আয়করের বৈষম্য দূর করা, বিড়ি শ্রমিকদের জন্য রেশন সুবিধা চালু এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধের দাবি জানান। বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমঘন শিল্প হওয়া সত্ত্বেও বিদেশি সিগারেট কোম্পানির প্রভাব ও ষড়যন্ত্রে এ খাতে ধারাবাহিকভাবে শুল্ক বাড়ানো হচ্ছে। ফলে মালিকরা কারখানা বন্ধ করে দিচ্ছেন এবং বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়ছেন। তারা আরও…
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—সুনামগঞ্জের দিরাই উপজেলার ধনপুর এলাকার দ্বীন ইসলামের মেয়ে ফারিয়া (৮) এবং রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে টুম্পা (৭)। জানা যায়, তাদের পরিবার সোনাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করত এবং উভয়ের বাবা-মা পোশাক কারখানায় কর্মরত। দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ফারিয়া ও টুম্পা। একপর্যায়ে ফারিয়া গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে উদ্ধার করতে গিয়ে টুম্পাও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা ও স্বজনরা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি…
অবশেষে আলোর মুখ দেখেছে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী ৪ মে থেকে টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। এবারের আসরকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে আন্তর্জাতিক ম্যাচের আদলে কঠোর ফিক্সিংবিরোধী প্রটোকল অনুসরণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২ মে) নতুন আসর সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এসব তথ্য জানান। তিনি বলেন, বিপিএলের মতো ডিপিএলেও খেলোয়াড় ও সংশ্লিষ্টদের জন্য মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। মাঠে প্রবেশের পর সবাইকে ফোন জমা দিতে হবে এবং ড্রেসিংরুমে কেউ ফোন ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র দলের ম্যানেজারের কাছে একটি ফোন থাকবে, যার…
ভারতের মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে বিষাক্ত তরমুজ খেয়ে মৃত্যুর গুঞ্জন ছড়ালেও ফরেনসিক পরীক্ষায় উঠে এসেছে নতুন তথ্য, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রাতে স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ দোখাডিয়া পরিবারের সদস্য ও আত্মীয়দের নিয়ে নৈশভোজ করেন। অতিথিরা চলে যাওয়ার পর রাত ১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তরমুজ খান তিনি। এর কিছু সময় পরই পরিবারের সদস্যরা বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যান আবদুল্লাহ দোখাডিয়া, তার স্ত্রী নাসরিন এবং দুই কিশোরী কন্যা জয়নাব ও আয়েশা। মৃতদেহগুলোর প্রাথমিক ফরেনসিক পরীক্ষায়…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
