Author: অধিকার ডিজিটাল ডেস্ক
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিকুল আলম জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ…
খাবারের থালায় (খদর) খাসির মাংস না পেয়ে কনেকে রেখে একাই বরযাত্রীসহ ফিরে গেলেন জাপান প্রবাসী এক বর। সোমবার (১৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এই নজিরবিহীন ঘটনা ঘটে। অভিযুক্ত ওই বরের নাম জুনায়েদ, তিনি কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয় অধিবাসী ও কনেপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার নির্ধারিত সময়ে বর জুনায়েদ কনের বাড়িতে পৌঁছালে তাকে সাদরে ফুল দিয়ে বরণ করা হয়। তবে শুরুতেই বরণ ডালা ও গেটের ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন তিনি। পরবর্তীতে সব আনুষ্ঠানিকতা শেষে বরকে নির্ধারিত খাবার কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিথিদের খাওয়া-দাওয়া শেষে…
দেশের বিভিন্ন কারাগারে বন্দী মায়েদের সঙ্গে বর্তমানে ৩১২টি শিশু বেড়ে উঠছে। কারাগারের আবদ্ধ পরিবেশেই তাদের শৈশব কাটছে। কারাগার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব শিশুর মধ্যে ১৬০ জন ছেলে ও ১৪৬ জন মেয়ে। কোনো কোনো মায়ের একাধিক সন্তানও কারাগারে রয়েছে। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার-৩–এ ৫২টি শিশু রয়েছে ৪৮ জন নারী বন্দীর সঙ্গে। তাদের জন্য রয়েছে শিশু দিবাযত্ন কেন্দ্র, যেখানে পড়াশোনা, খেলাধুলা, গান, নাচ, ছবি আঁকা ও প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। তবে দেশের ৭৪টি কারাগারের মধ্যে মাত্র ২৫টিতে ২৬টি দিবাযত্ন কেন্দ্র রয়েছে। ফলে অন্য কারাগারে থাকা শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও মানসিক বিকাশের সুযোগ সীমিত। কারা কর্তৃপক্ষ জানায়, কারাবিধি অনুযায়ী ছয় বছর বয়স…
সৃজনকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বরেণ্য অভিনেতা, পরিচালক, লেখক, চিত্রশিল্পী ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনকে ‘সৃজনকলা গুণীজন সম্মাননা ২০২৬’ প্রদান করেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, (বীর বিক্রম), স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারজানা রশীদ ব্রাউনিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মনিরা পারভীন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক একাডেমিক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাফিউল ইসলাম। এ সময়…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কের ৪৯০টি পিলারে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও রেকর্ড করা হবে। আইন লঙ্ঘনকারী গাড়ির তথ্য বিআরটিএর ডেটাবেজে পাঠানো হবে। পরে নিবন্ধিত মালিকের মোবাইলে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য জানানো হবে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানা…
বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে রিক্রুটিং এজেন্সির বৈধতা, বিদেশি নিয়োগকর্তাদের চাহিদা ও কর্মী নিয়োগসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণ: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অবৈধ পথে বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত চক্র মানুষের জীবন ও পরিবারের ভবিষ্যৎ বিবেচনা না করে নিজেদের স্বার্থে কাজ করছে। এসব চক্রের রুট চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে। পাশাপাশি অবৈধ…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, জনগণের সঙ্গে দলের একটি সেতুবন্ধন তৈরি করতে হবে। সরকারকে সহযোগিতার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার কথাও জানান তিনি। স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, খালেদা জিয়ার ওপর নানা অন্যায়-অত্যাচার হলেও তিনি কখনো বক্তব্যে হিংসার বহিঃপ্রকাশ ঘটাননি।…
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৮ আগস্ট)। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত তফসিল অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত বৈধ প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার রাষ্ট্রপতি নির্বাচনে দুটি রাজনৈতিক জোটের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে রয়েছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এরপর নির্বাচন কমিশন নতুন…
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ এই বাস সার্ভিস নারী চালক ও নারী কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত হবে। মঙ্গলবার বিকেল থেকেই যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। বুধবার থেকে নির্ধারিত রুটে নিয়মিতভাবে যাত্রীসেবা চালু হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলবে। পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামে দুটি করে মোট চারটি বাস চালু করা হয়েছে। সব মিলিয়ে তিন শহরে ১৪টি বাস এ সেবার আওতায়…
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে ভিডিও ধারণ করতে যাওয়ার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই আকস্মিক সশস্ত্র হামলায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের মধ্যে নজরুল ইসলাম শান্ত নামের এক ক্যামেরাম্যান জানান, তারা একটি গায়ে হলুদ অনুষ্ঠানের ভিডিও ধারণের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে বা ভুলবশত তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালানো হলে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
