Author: অধিকার ডিজিটাল ডেস্ক

সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে মোট হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭১১ জনে। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার…

Read More

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসের নিচ থেকে নিখোঁজ হাফিজুর রহমান (২৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার দুই দিন পর বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় দুর্ঘটনাকবলিত স্থানেই পানিতে মরদেহটি ভেসে ওঠে। নিহত হাফিজুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া গ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে। তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৭ আগস্ট) সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যাত্রীবাহী বাসে ফরিদপুর যাচ্ছিলেন হাফিজুর। পথিমধ্যে পাইকহাটি এলাকায় বিপরীতমুখী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ…

Read More

নতুন প্রজন্মের জনপ্রিয় দুই তারকা ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। অভিনয় দক্ষতা ও স্বাভাবিক অভিনয়শৈলী দিয়ে ইতোমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তারা। সেই জনপ্রিয় জুটিকে এবার নতুন এক প্রেমের গল্প নিয়ে দেখা যাবে ‘মনের মতো মন’ নাটকে। ইমরাউল রাফাতের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। ইয়াশ-নীহার পর্দার বোঝাপড়া ও স্বাভাবিক অভিনয়ের ওপর আস্থা রেখেই ভালোবাসা ও অনুভূতির ভিন্নধর্মী গল্প নিয়ে তৈরি করা হয়েছে নাটকটি। গল্প ও চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় নীহাও যুক্ত হয়েছেন এই নাটকে। এতে ইয়াশ-নীহার পাশাপাশি অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, নওশীন দিশা, গোলাম দস্তগীর সান…

Read More

ফরিদপুর সদর উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় সুজন মণ্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার হোগলাকান্দি এলাকায় পাকা রাস্তার ওপর এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুজন মণ্ডল ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের মন্টু লাল মণ্ডলের ছেলে। নিহতের স্বজন ও থানায় দায়ের করা লিখিত আবেদন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সুজন মণ্ডল নিজস্ব মোটরসাইকেল চালিয়ে কানাইপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হোগলাকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক্টর তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা…

Read More

মেহেদির নকশায় হাতে লেখা ‘বিআরটিসি’—নতুন কর্মজীবনের প্রথম দিনেই ভালোবাসা ও গর্বের এক অনন্য প্রকাশ ঘটিয়েছেন পিংক বাসের এক নারী চালক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে গোলাপি পোশাক ও হিজাব পরিহিত অবস্থায় বাসের চালকের আসনে দেখা যায়। ছবিতে তার দুই হাতেই রয়েছে মেহেদির নকশা। এর মধ্যে এক হাতে লেখা ‘বিআরটিসি’। নতুন কর্মস্থলের প্রতি তার আবেগ ও ভালোবাসার প্রতীক হিসেবে বিষয়টি নজর কেড়েছে। নারীদের গণপরিবহন খাতে অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে। চালকের আসনে নারীদের এমন উপস্থিতি কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও আত্মনির্ভরতার ইতিবাচক পরিবর্তনেরই প্রতিচ্ছবি।

Read More

ভারতের কলকাতার নিউ মার্কেট সংলগ্ন অত্যন্ত ব্যস্ত ও জনবহুল এলাকা ফ্রি স্কুল স্ট্রিটের (মির্জা গালিব স্ট্রিপ) একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, নিহতদের মধ্যে একটি শিশুসহ আট থেকে ৯ জনই চিকিৎসা নিতে ভারতে যাওয়া বাংলাদেশি নাগরিক। বুধবার (১৯ আগস্ট) ভোররাত প্রায় ২টার দিকে পাঁচতলা বিশিষ্ট ওই হোটেল ভবনে আগুনের সূত্রপাত ঘটে। সেই সময় হোটেলের অধিকাংশ অতিথি ও পর্যটক ঘুমিয়ে ছিলেন। অতি দ্রুত আগুন ও ঘন ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে হোটেলের করিডোর ও সিঁড়িগুলো অবরুদ্ধ হয়ে পড়ে এবং বহু অতিথি ভেতরে আটকা পড়েন। খবর পেয়েই দ্রুত দমকল বাহিনীর…

Read More

রাঙামাটি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ আগস্ট (বুধবার) কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল রিজার্ভ বাজার ও মাঝের বস্তি সহ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান পরিচালনা করে। রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জন মাদক সেবন ও বিক্রির অপরাধে এবং ২ জন মারামারি মামলার পরোয়ানাভুক্ত আসামি। মাদক সেবন ও কেনাবেচার অপরাধে গ্রেফতার ব্যক্তিরা হলেন—এনামুল হক (৪০), বাপ্পি দাশ (৪৫), রাজু ঘোষ (৩১),…

Read More

‘নৌযান শুমারি ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে এক বর্ণাঢ্য র‍্যালি ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই র‍্যালিটি শুরু হয়। পরবর্তীকালে র‍্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিসারি ঘাটে গিয়ে শেষ হয়। উক্ত র‍্যালিতে রাঙামাটি জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ নুরু উজ জামান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুহাম্মদ ইমদাদ রনিসহ মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজক সূত্রে জানানো হয়, আগামী ২০ আগস্ট থেকে দেশব্যাপী নৌযান শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং তা আগামী ২৯ আগস্ট পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে…

Read More

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম সাজেক ইউনিয়নের তালছড়া এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ঢেবাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী বিতরণের পর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় কার্বারি (গ্রাম প্রধান) ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি বা সমাজ উন্নতি লাভ করতে পারে না।…

Read More

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টে টাঙ্গাইলকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা দল। সোমবার (১৭ আগস্ট) টাঙ্গাইলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ০-০ গোলের সমতায় শেষ হলে টাইব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। রানার্সআপ হলেও পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টসেরা খেলোয়াড় বা সেরা খেলোয়াড়ের মর্যাদা অর্জন করেছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কৃতি সন্তান মিম। ফাইনালে রংপুর ও টাঙ্গাইলের কিশোরীদের মধ্যে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে রংপুরের গোলরক্ষক সুমাইয়ার দুর্দান্ত নৈপুণ্যে টাঙ্গাইলের কোনো শটই জালে জড়াতে পারেনি। ফলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে…

Read More