Author: অধিকার ডিজিটাল ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম সাজেক ইউনিয়নের তালছড়া এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ঢেবাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী বিতরণের পর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় কার্বারি (গ্রাম প্রধান) ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি বা সমাজ উন্নতি লাভ করতে পারে না।…

Read More

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টে টাঙ্গাইলকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা দল। সোমবার (১৭ আগস্ট) টাঙ্গাইলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ০-০ গোলের সমতায় শেষ হলে টাইব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। রানার্সআপ হলেও পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টসেরা খেলোয়াড় বা সেরা খেলোয়াড়ের মর্যাদা অর্জন করেছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কৃতি সন্তান মিম। ফাইনালে রংপুর ও টাঙ্গাইলের কিশোরীদের মধ্যে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে রংপুরের গোলরক্ষক সুমাইয়ার দুর্দান্ত নৈপুণ্যে টাঙ্গাইলের কোনো শটই জালে জড়াতে পারেনি। ফলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে…

Read More

বাংলাদেশ সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় পরলোক গমন করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বের বয়স হয়েছিল এবং তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সতীশ চন্দ্র রায় ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সফলভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজপথের রাজনীতিবিদ হিসেবে পরিচিত সতীশ চন্দ্র রায় তার মেয়াদে সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। মৃত্যুকালে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে বরের বিশেষ খাবার ‘খদ্দরে’ খাসি না থাকায় বিয়ে না করেই ফিরে গিয়ে আলোচনায় আসা জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া এবার নতুন করে বিয়ে করেছেন। এবার তার বিয়েতে বরের পাতে ছিল ‘আস্ত খাসি’। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের জাহের মিয়ার মেয়ে জান্নাত আক্তারের সঙ্গে ছয় লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন জুনায়েদ। বিয়ের পর তিনি সবার কাছে নিজের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া চেয়েছেন। এর আগে সোমবার তোলাতালা গ্রামে বিয়ের অনুষ্ঠানে খদ্দরে খাসি না থাকায় বিয়ে না করেই কনের বাড়ি থেকে ফিরে যান তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। একদিন পরই পাশের গ্রামের…

Read More

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো জল্পনা-কল্পনা ও সংবাদ ছড়িয়ে পড়েছে। তুরস্কের ক্ষমতাসীন দল ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’র (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিনের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) একটি বার্তা এবং দেশটির একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে এই দাবিটি ছড়িয়ে পড়ে। তুর্কি সংবাদমাধ্যম ‘হাবেরলার’-এর প্রতিবেদনে দাবি করা হয়, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সান্নিধ্যে এসে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী এই সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। সংসদ সদস্য আলি শাহিন তার এক্স অ্যাকাউন্টে জানান, ব্রাজিলের সাও পাওলোতে ‘ব্রাজিলিয়ান ইসলামিক ফিলানথ্রপিক ইয়ুথ ইউনিয়ন’-এ শেখ…

Read More

বাংলাদেশি রোগীদের জন্য মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকায় বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি)। সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের নেতৃত্বে এমএইচটিসির একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করে। ১৭ থেকে ২০ আগস্ট বাংলাদেশে এমএইচটিসির কর্মসূচির অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার, রোগীদের জন্য প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ এবং বিশেষ চিকিৎসা প্যাকেজ চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোগী…

Read More

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠায় ইনামুল মোল্লা (২৬) নামে এক স্থানীয় জামায়াত নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে প্রাথমিকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। সম্প্রতি তাদের অনৈতিক সম্পর্কের বিষয়টি…

Read More

দলিল লেখকদের পেশাগত অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি ফরিদপুর জেলা শাখা। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ দলিল লেখক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উত্থাপিত ৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, জমি ক্রেতা-বিক্রেতার সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল প্রস্তুতের কারণে দলিল লেখকদের কোনো মামলায়…

Read More

ফরিদপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে প্রেমিকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীর পরিবারকে হস্তান্তরের জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন বিচারক। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের নাসির মোল্যা (২৬), ফরিদপুরের বোয়ালমারী উপজেলার লংকারচর গ্রামের তারক চন্দ্র মণ্ডল (২৬) এবং একই গ্রামের নাসির মোল্যা (৩৬)। এজাহার সূত্রে…

Read More

মঙ্গলবার (১৮ আগস্ট) গাজীপুর-গুলিস্তান রোডে নারীদের জন্য চালু করা পিংক বাসকে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস। ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জরিমানা করে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতেই চালু হয়েছে পিংক বাস সার্ভিস।

Read More