Author: অধিকার ডিজিটাল ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে জামায়াত আমির জানান, জোটের শীর্ষ নেতাদের সম্মতিতেই কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ,…

Read More

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও বিএনপির নেতা রুহুল কবীর রিজভী। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার…

Read More

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। আজ রোববার (৯ আগস্ট) জোট শরিকদের সঙ্গে বৈঠকের পর প্রার্থী চূড়ান্ত হতে পারে। শনিবার রাতে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জোটের শরিক এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম আলোচনায় রয়েছে। এর বাইরে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা কোনো…

Read More

বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকাজ চলমান থাকায় মহাসড়কের ওই…

Read More

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে শিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে সদর উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী মাঠে অবস্থিত শহীদ মিনার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলি এলাকার মো. সেলিমের ছেলে। তবে সে ধলেশ্বরী মাঠসংলগ্ন এলাকায় নানা একরাম হোসেনের বাড়িতে থেকে বসবাস করত। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা যায়, শিহাব নানার বাড়িতে থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারে মাছ কাটার কাজ করত। কয়েকদিন ধরে সে বন্ধুদের সঙ্গে রাতে বাইরে থাকত, সময়মতো বাড়ি ফিরত না এবং কাজে যেত না। এসব বিষয় নিয়ে পরিবারের সঙ্গে তার বিরোধ চলছিল। পারিবারিক কলহের জেরে সে…

Read More

বগুড়ায় মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেওয়ায় দুইজন নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সকালে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় সকাল ৮টার দিকে একই দিক থেকে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। দুর্ঘটনার খবর…

Read More

কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রীকে হত্যার পর লাশ খণ্ডবিখণ্ড করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় লাইলী আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রাম থেকে পলিথিনে মোড়ানো লাশের নয়টি খণ্ড উদ্ধার করে পুলিশ। তবে নিহতের মাথা ও পা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ফরিদা ইয়াসমিন ওই গ্রামের জাহাজকর্মী মফিজুল ইসলামের স্ত্রী। দুই মেয়ের বিয়ের পর তিনি বাড়িতে একাই বসবাস করতেন। অন্যদিকে, একই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্বামী আবুল কালাম আজাদের সঙ্গে থাকতেন লাইলী আক্তার। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,…

Read More

কক্সবাজারের মহেশখালীর উদ্দেশ্যে হেলিকপ্টারে করে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সফরকালে প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন। পরে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নতুন ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মিডার কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তার। এরপর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে…

Read More

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফেসবুকে ধারাবাহিক হুমকি, উসকানিমূলক বক্তব্য ও মানহানিকর প্রচারণার অভিযোগ তুলে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় ছাত্রশক্তি ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান। শনিবার (৮ আগস্ট) তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইবি শাখার সহ-সভাপতি মাসুদ রানার বিরুদ্ধে এ অভিযোগ করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফুয়াদ হাসানের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই তাকে লক্ষ্য করে ফেসবুকে উসকানিমূলক ও হুমকিমূলক পোস্ট করা হয়। এসব পোস্টে তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্যও করা হয়েছে বলে দাবি করেন তিনি। ফুয়াদ হাসান অভিযোগ করেন, পোস্ট ও মন্তব্যে ব্যবহৃত…

Read More

লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি মারা গেছেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইনফোবে-এর তথ্য অনুযায়ী, গত রাতে আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে স্থানীয় সময় রাত আনুমানিক ১০টার দিকে ৬৮ বছর বয়সী হোর্হে মেসির মৃত্যু হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন বলে দাবি করা হয়েছে। তবে হোর্হে মেসির মৃত্যুর এ তথ্যের স্বাধীন ও নির্ভরযোগ্য নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি। এর আগেও বিশ্বকাপ চলাকালে হোর্হে মেসির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। সেই সময় আর্জেন্টিনার একটি টেলিভিশন অনুষ্ঠানে জনপ্রিয় উপস্থাপিকা ফ্লোরেনসিয়া পেনা মেসির বাবা মারা গেছেন বলে লাইভে দাবি করেছিলেন। আর্জেন্টিনা…

Read More