Author: নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে পশুর সমাগম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা ট্রাকভর্তি গরু নিয়ে ঢাকায় আসছেন। বিশেষ করে বিশাল আকৃতির গরুগুলো ক্রেতাদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ‘সুলতান’, ‘রাজা’, ‘বাদশা’ ও ‘লালবাহার’ নামের গরুগুলো ইতোমধ্যে হাটে আলোচনার জন্ম দিয়েছে। শনিবার (২৩ মে) থেকে রাজধানীর পশুর হাটগুলোতে আনুষ্ঠানিকভাবে বেচাকেনা শুরু হয়েছে। যদিও এখনো পুরোপুরি জমে ওঠেনি হাট, তবুও ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন হাটে ঘুরে ঘুরে পশুর দাম যাচাই করছেন এবং পছন্দের পশু খুঁজছেন। বিক্রেতারা জানান, ঈদের দিন যত ঘনিয়ে আসবে, ততই ক্রেতার চাপ ও বেচাকেনা বাড়বে। এবার…

Read More

বাংলাদেশিদের জন্য ৩৪ দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ, প্রকাশ হলো সরকারি তালিকা নির্দিষ্ট ক্যাটাগরির পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য বিশ্বের ৩৪টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ রয়েছে বলে জানিয়েছে সরকার। দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত ভিসা অব্যাহতি চুক্তির আওতায় এই সুবিধা কার্যকর হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-২ থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে তালিকাটি প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাসপোর্টের ধরন ও চুক্তির শর্ত অনুসারে ভিসামুক্ত সুবিধা তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে সরকারি (অফিশিয়াল), কূটনৈতিক (ডিপ্লোমেটিক) এবং সাধারণ পাসপোর্টধারীরা অন্তর্ভুক্ত রয়েছেন। প্রথম ক্যাটাগরিতে সরকারি ও…

Read More

বিশ্বকাপ শুরুর আর মাত্র ১৯ দিন বাকি থাকতে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। দলের প্রথম পছন্দের গোলরক্ষক Emiliano Martínez আঙুলে চোট পাওয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত বুধবার Aston Villa ইউরোপা লিগের ফাইনালে Freiburg-কে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে। সেই ম্যাচে চোট নিয়েই দলের পোস্ট সামলান মার্টিনেজ। ফাইনালের আগে অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় আঘাত পান তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে মার্টিনেজের অন্তত ২০ দিন সময় লাগতে পারে। আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে এবং আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে। অন্যদিকে, টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে…

Read More

ফেনীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য আনা গরুর পালে হামলা চালিয়ে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় Rapid Action Battalion ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী Delowar Hossain জানান, ঈদুল আজহাকে সামনে রেখে ঋণ নিয়ে তিনি আটটি গরু কিনেছিলেন। বিক্রির উদ্দেশ্যে গরুগুলো ফেনী শহরের রামপুর এলাকায় এনে বেঁধে রেখে পাহারা দিচ্ছিলেন। এ সময় ভোরের দিকে চার থেকে পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ দল এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। তিনি বলেন, ঘটনার সময় চিৎকার করলে আশপাশের লোকজন…

Read More

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন চলাচলে কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব Fahimul Islam। তিনি বলেন, যাত্রীদের স্বস্তিদায়ক ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। শনিবার (২৩ মে) সকালে রাজধানীর Kamalapur Railway Station পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রেল সচিব জানান, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব একই মন্ত্রীর অধীনে থাকায় সমন্বয়ের কোনো ঘাটতি নেই। আশা করা হচ্ছে, এবারের ঈদযাত্রা আগের তুলনায় আরও স্বস্তিদায়ক হবে। ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণ প্রতিরোধে বিশেষ নজরদারির ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে…

Read More

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৩৫ শিশুর মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ২৯ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১০০ শিশু। হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া শিশুটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাড়ে তিন বছর বয়সী এক কন্যাশিশু। গত বুধবার (২০ মে) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার (২২ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে, হামের উপসর্গের পাশাপাশি সে নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে আক্রান্ত ছিল। চিকিৎসকদের মতে, এসব জটিলতাই…

Read More

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের ওপর ধর্ষণ, হত্যাকাণ্ড ও নির্মম সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। বিশেষ করে যেসব স্থান শিশুদের জন্য নিরাপদ হওয়ার কথা, সেসব জায়গাতেই তারা সহিংসতার শিকার হচ্ছে বলে মন্তব্য করেছে সংস্থাটি। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি Rana Flowers বলেন, শিশুদের ওপর এই বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে তা বন্ধ করতে হবে। তিনি জানান, ২০২৬ সালের শুরু থেকেই দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন ও নৃশংস সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এ পরিস্থিতি শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্টভাবে সামনে এনেছে। বিবৃতিতে অপরাধীদের বিচারহীনতার সংস্কৃতি…

Read More

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলো একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল। শুক্রবার (২২মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাতে ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত হিরোকে আটক করে এলাকাবাসী গণপিটুনি দেয়। খবর পেয়ে  পুলিশ আহত অবস্থায় হিরোকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। অপরদিকে  পলাতক রয়েছে সোহেল। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে শিশুটির অবস্থা…

Read More

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২৪ ঘণ্টায় নগরীতে আরও তিনটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ সামনে এসেছে। সর্বশেষ শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পুলিশি হেফাজতে নিয়েছে পুলিশ। এর আগে নগরীর আগ্রাবাদ ও বায়েজিদ এলাকায় পৃথক দুটি ঘটনায় ধর্ষণের অভিযোগ ওঠে। সর্বশেষ ঘটনাটি ঘটে খুলশী আবহাওয়া অফিস সংলগ্ন রেললাইনের পাশের একটি মসজিদ-সংলগ্ন মক্তবে। অভিযুক্ত আব্দুল বাতেনের বাড়ি কুমিল্লায়। শিক্ষকতার সুবাদে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকাতেই বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই শিশুই ওই শিক্ষকের ছাত্রী এবং সম্পর্কে দুই বোন। তাদের বয়স আনুমানিক ১০ ও ৬…

Read More

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় মাত্র চার দিনের ব্যবধানে পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার (২২ মে) সকালে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের বহদ্দারগ্রাম এলাকায় পানিতে ডুবে মোহাম্মদ সাজিদ (১ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার আহসানুল কবিরের সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সাজিদ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় পানিতে ডুবে খালেদ বিন মহিউদ্দিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়।…

Read More