Author: নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে না এবং মানুষ স্বস্তিদায়ক পরিবেশে বাড়ি ফিরতে পারছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, “যাত্রীদের চাহিদার তুলনায় গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে। তাছাড়া অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার একটি প্রবণতা রয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো যাত্রী যদি সচেতন হয়ে নির্দিষ্ট কোনো পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়ার অভিযোগ করেন, তবে আমরা সাথে সাথেই আইনি ব্যবস্থা নিচ্ছি।” সড়কের ওপর পশুর হাট বসার বিষয়ে…
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রোহানী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
দেশে ভ্যাট ও কর ব্যবস্থাকে আধুনিকীকরণের মাধ্যমে টেকসই ডিজিটাল অর্থনীতি, স্মার্ট ই-কমার্স ও উদ্যোক্তাবান্ধব বাংলাদেশ গড়ে তোলা কঠিন কিছু হবে না। আগামী বাজেটে খবরের কাগজের কাছে দেওয়া সাক্ষাৎকারে ভ্যাট ও কর কাঠামো সহজ করার পরামর্শ দিয়েছেন যাচাই ডটকম লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল আজিজ। বর্তমানে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসারের কারণে অর্থনীতিতেও ডিজিটাল ব্যবস্থাপনা ব্যাপকভাবে চালু হচ্ছে। গত এক দশকে দেশের ই-কমার্স, এফ-কমার্স, স্মার্ট লজিস্টিকস এমনকি প্রযুক্তিনির্ভর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন হয়েছে। এ ক্ষেত্রে প্রযুক্তি ও প্রযুক্তিসংশ্লিষ্ট ব্যবস্থাপনার ব্যবহার বাড়ায় সাধারণ মানুষের জীবনেও পরিবর্তন আসতে শুরু করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউজেজ…
রাজধানীর উত্তর বাড্ডায় একটি চিপস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কারখানার ভেতর থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল রোববার (২৪ মে) দিবাগত রাত ৩টার দিকে উত্তর বাড্ডার কবরস্থান রোডে অবস্থিত ‘আব্দুল্লাহ চিপস ফ্যাক্টরি’ নামের ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আজ সোমবার (২৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার নিরলস চেষ্টার পর রাত সাড়ে ৪টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। লিমা খানম আরও জানান, কারখানাটি ছিল…
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার প্রক্রিয়া আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আজ রোববার (২৪ মে) রাজধানীতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে রামিসা হত্যা মামলার অগ্রগতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী বলেন, রামিসার ঘটনায় চার্জশিট আজকেই দেওয়া হবে। বিশেষ একটি আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, আদালত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। তিনি আরও…
মাগুরা জেলার শ্রীপুরে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহারভুক্ত ৫ আসামি হলেন- জেলার শ্রীপুর থানার বাসিন্দা মো. সৌরভ (২১), অনিক (১৯), রানা বিশ্বাস (২০), নয়ন শেখ (১৯) এবং মো. হুসাইন। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীকে ধর্ষণের সময় আসামিরা মোবাইলে সেই চিত্র ধারণ করে রাখেন এবং বিষয়টি কাউকে জানালে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। লোকলজ্জা ও আসামিদের ভয়ে ভুক্তভোগী শুরুতে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে গত ১৯ মে সকাল ১১টার দিকে ভুক্তভোগীর খালু স্থানীয় একটি চায়ের দোকানে…
দেশের চারটি অঞ্চলে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ রোববার (২৪ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে— দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ৭ বছরের শিশু রামিসা ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত পর্যালোচনায় নিশ্চিত হওয়া গেছে যে, অবুঝ শিশু রামিসাকে হত্যার পূর্বেই পাশবিকভাবে ধর্ষণ করা হয়েছিল। রিপোর্টের তথ্য অনুযায়ী, ঘটনার দিন শিশুটিকে প্রথমে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর সেই পৈশাচিকতার প্রমাণ নষ্ট করতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরবর্তীতে অত্যন্ত নির্মমভাবে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়। এই হৃদয়বিদারক ও নৃশংস ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দ্রুতই আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হবে। এর আগে, গতকাল শনিবার (২৩ মে) মামলার তদন্ত…
শত বছরের নদীমাতৃক ঐতিহ্যে লালিত বাংলাদেশের মানচিত্রে ১৯৭৬ সালের মে মাসটি এক অবিনাশী দ্রোহের স্মারক হয়ে আছে। সেই উত্তাল সময়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দূরদর্শী নেতৃত্বে হাজারো সাধারণ মানুষের পায়ে হাঁটা ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ কেবল একটি ভৌগোলিক প্রতিবাদ ছিল না, বরং তা ছিল এই ব-দ্বীপের কোটি মানুষের বেঁচে থাকার আদিমতম আকুতি। উজানের একতরফা ও আগ্রাসী পানি নীতির কারণে ভাটির সবুজ জনপদ যেন কোনোভাবেই কৃত্রিম মরুভূমিতে পরিণত না হয়-অস্তিত্ব রক্ষার সেই জোরালো চেতনা অর্ধশতাব্দী পরেও সমভাবে প্রাসঙ্গিক এবং অনিবার্য হয়ে উঠেছে। সম্প্রতি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে যে ক্ষোভ ও দাবিগুলো উচ্চারিত…
নরসিংদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সালিশ বৈঠকে অর্থের বিনিময়ে মীমাংসার চেষ্টা করা হলে অপমান সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। বর্তমানে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীর বিয়ে শিবপুর উপজেলায় হলেও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে, প্রাইভেটকার চালক নাইম দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন। একপর্যায়ে কিশোরীকে স্বামীর সংসার থেকে আলাদা করে এনে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনা জানাজানি হলে কিশোরীর…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
