Author: অধিকার ডিজিটাল ডেস্ক

ফরিদপুরের সালথায় ক্ষতিকর ও অনুমোদনহীন ওষুধ ব্যবহার করে গরু মোটাতাজাকরণের অভিযোগে মো. শাহাদাত হোসেন নামে এক পল্লী চিকিৎসককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ১৪(১) ধারায় তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্রুত গরু মোটাতাজাকরণের উদ্দেশ্যে ডেক্সামিথাসন (Dexamethasone) ও সাইপ্রোহেপ্টাডিন (Cyproheptadine) ব্যবহারের অভিযোগে পল্লী চিকিৎসক শাহাদাত হোসেনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। সালথা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর ইসলাম বলেন, ডেক্সামিথাসন ও সাইপ্রোহেপ্টাডিনের মতো ক্ষতিকর ওষুধ পশুর স্বাস্থ্যের জন্য…

Read More

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন। রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সরকারের একটি সূত্রের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে পরাগ জৈন প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসেছেন। সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে সূত্রটি জানিয়েছে। তবে পরাগ জৈনের ঢাকা সফর সম্পর্কে বাংলাদেশ বা ভারত—কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। ফলে সফরের উদ্দেশ্য ও আলোচনার বিষয়বস্তু নিয়ে সরকারি পর্যায়ে বিস্তারিত…

Read More

ইউনিভার্সিটি জীবনের লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং এমন দক্ষতা তৈরি করা যা ভবিষ্যতের কর্মজীবনে ও উচ্চশিক্ষায় বাড়তি সুবিধা এনে দেয়। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠান এমন কর্মী খোঁজে, যারা তথ্য বিশ্লেষণ করতে পারেন, সমস্যার সঠিক কারণ উদঘাটন করতে পারেন এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত নিতে সক্ষম। গবেষণার সঙ্গে যুক্ত থাকার মাধ্যমেই এই দক্ষতাগুলো স্বাভাবিকভাবে গড়ে ওঠে। গবেষণা মানেই কেবল জটিল থিসিস বা ল্যাবভিত্তিক কাজ নয়—তথ্য সংগ্রহ, নির্ভরযোগ্য উৎস যাচাই, ফলাফল মূল্যায়ন এবং যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানোর পুরো প্রক্রিয়াই গবেষণার অংশ। এই প্রেক্ষাপটে সোনারগাঁও ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেলো ‘শিক্ষা ও প্রতিষ্ঠানের সুনামে গবেষণা অপরিহার্য’ (‘Research Does Matter for Enhancing Reputation of the…

Read More

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের পরিবারের সম্মতি অনুযায়ী মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোববার (৯ আগস্ট) রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি নিহত হন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজনের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ শনাক্তকরণ ও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকারের…

Read More

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফল তুলনামূলকভাবে দুর্বল হয়েছে। এ বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া অর্ধেকেরও বেশি শিক্ষার্থী পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। ফলাফল অনুযায়ী, এ বছর সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মানবিক বিভাগ থেকে মোট ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন। অর্থাৎ মানবিক বিভাগের পাসের হার ৪৮ দশমিক ৭৮ শতাংশ। ফলে এ বিভাগের ৫১ শতাংশের বেশি শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। অন্যদিকে, বিজ্ঞান…

Read More

মাগুরার মহম্মদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রদীপ কুমার (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সজিব কুমার মন্ডল (১৯) ও সাগর মজুমদার (২০) নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (৯ আগস্ট) রাতে উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদীপ, সজিব ও সাগর তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নাগড়া বাজারের একটি ফটোকপির দোকানে যাচ্ছিলেন। পথে খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে তিনজনই ছিটকে পড়ে গুরুতর…

Read More

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘Local Action, Global Goals: ESDO’s Experience through Professional Social Work Lens’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। মূল বক্তা ছিলেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ চৌধুরী। মূল বক্তার প্রবন্ধে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে পেশাদার সমাজকর্মের ভূমিকা,…

Read More

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৫ সালে এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। ফলাফলে দেখা গেছে, এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে উত্তীর্ণ ছাত্রের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে। একইভাবে ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১…

Read More

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই ৩৬’ হল ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মরিয়ম আক্তার চৈতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের জারিন আক্তার মীম। রবিবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে ‘আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নুসরাত জাহান অনিকা, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে হাবিবা সিগমা, কোষাধ্যক্ষ পাপিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক শম্পা আক্তার এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক…

Read More

লবণ চাষিদের কষ্ট লাঘব ও তাদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে শিগগিরই লবণের নতুন মূল্য ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, শুধু কৃষকদের জন্য নয়, লবণ চাষিদেরও কৃষক কার্ডের আওতায় আনা হবে। লবণ চাষিদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সচ্ছল করতে সরকার তাদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে। তারেক রহমান বলেন, লবণের মূল্য নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে এবং চাষিরা যাতে ন্যায্য মূল্য পান, সে বিষয়টি বিবেচনায় নিয়ে একটি মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে সরকার আনুষ্ঠানিকভাবে সেই…

Read More