Author: নিজস্ব প্রতিবেদক

চোট কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর আবারও ইনজুরিতে পড়েছেন তারকা ফুটবলার নেইমার। ফিটনেসজনিত শঙ্কা কাটিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা নিশ্চিত করলেও নতুন এই চোট তার বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি করেছে। সান্তোস ক্লাবের মেডিকেল বিভাগ বুধবার (২০ মে) জানিয়েছে, নেইমারের ডান পায়ের কাফে ২ মিলিমিটারের একটি ‘ইডিমা’ বা ফোলা ধরা পড়েছে। যদিও এটিকে গুরুতর ইনজুরি হিসেবে দেখছে না ক্লাব কর্তৃপক্ষ, তবুও বিশ্বকাপের ঠিক আগে এই সমস্যা ব্রাজিল শিবিরে উদ্বেগ বাড়িয়েছে। ইনজুরির কারণে ইতোমধ্যে সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচে খেলতে পারেননি নেইমার। এছাড়া গ্রেমিওর বিপক্ষে লিগ ম্যাচেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে ২৭ মে ব্রাজিল…

Read More

সোনারগাঁও ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষার্থী, বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার (IM) মোহাম্মদ ফাহাদ রহমান আন্তর্জাতিক দাবা অঙ্গনে এক গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার (GM) নর্ম অর্জন করেন। সোনারগাঁও ইউনিভার্সিটি এই শিক্ষার্থী রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৯টি খেলায় ৭ পয়েন্ট সংগ্রহ করে ফাহাদ রহমান জিএম নর্মের সকল শর্ত পূরণ করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো টুর্নামেন্টে তিনি অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন, যা তার দক্ষতা ও কৌশলগত মেধার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামের হ্যানয় গ্র্যান্ডমাস্টারস দাবা প্রতিযোগিতা থেকে তিনি…

Read More

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ও সুষ্ঠু তদন্ত শেষে অল্প সময়ের মধ্যেই চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে, যাতে সমাজে অপরাধ প্রবণতা কমে আসে। তিনি বলেন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধ সংঘটিত হওয়ার পর দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণই সরকারের প্রধান দায়িত্ব। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত প্রতিটি গুরুত্বপূর্ণ অপরাধে পুলিশ দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারে সর্বোচ্চ…

Read More

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নিহত আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যান। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Read More

হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশু মারা গেছে। এই সময়ে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে চার শিশু। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে।

Read More

দেশের প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য মেট্রো রেলে বিশেষ ভাড়া ছাড় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগের অনুমোদন পাওয়া গেছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রদত্ত ‘সুবর্ণ পরিচয়পত্র’ প্রদর্শনের…

Read More

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি চৌকাপাড়া এলাকায় গৃহশিক্ষিকা মরিয়ম বেগমকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর মায়ের পরিবারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ছাত্রীর মা সুমাইয়া আক্তার সুমি, তার স্বামী রুবেল হোসেন, শ্বশুর আনোয়ার হোসেন এবং স্বর্ণ ব্যবসায়ী দিপক সাহা। হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটাম, কানের দুল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, টাকার লেনদেন ও কানের দুল বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরে মরদেহ গুমের চেষ্টা করা হয়, যা পরবর্তীতে পুলিশের অভিযানে উদঘাটিত হয়।

Read More

ঢাকার মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় মেধাবী শিশু শিক্ষার্থী রামিসার নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও প্রকাশ্য বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর (মহিলা বিভাগ) আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আমেনা বেগম। প্রধান অতিথি নুরুন্নিসা সিদ্দিকা এমপি বলেন, হত্যাকাণ্ডটি বর্বর ও অমানবিক এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তির দাবি জানান। বক্তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি, তদন্তে নিরপেক্ষতা, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা এবং শিশু সুরক্ষায় কঠোর আইন ও নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয় এবং ১২ দফা দাবি উত্থাপন করা হয়। আয়োজকরা দ্রুত বিচার নিশ্চিত না হলে আন্দোলন অব্যাহত রাখার…

Read More

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম হাফিজুর রহমান (৭ মাস)। তার বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইলাশপুর এলাকায়। বুধবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৮৯ জন রোগী। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৬ জন। তবে…

Read More

মন্ত্রণালয় পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, দেশে চলমান বৈরী আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “সালাহউদ্দিন সাহেবের পদত্যাগ করা উচিত। কারণ তিনি তার মন্ত্রণালয় পরিচালনায় পরিপূর্ণ ব্যর্থ।” বুধবার (২০ মে) রাজধানীর পুরোনো পল্টনের ডিসিসি হল মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভবিষ্যৎ: চ্যালেঞ্জ ও উত্তরণের রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের পাঁচ দফা দাবির সঙ্গে তিনি একমত। তবে শুধু…

Read More