Author: নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২১ মে) ডিএমপি কমিশনারকে আইনমন্ত্রী এই নির্দেশ দেন বলে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন। আইনমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেয়া হবে। এদিকে বুধবার (২০ মে) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার আসামি সোহেল রানা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।জবানবন্দিতে সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন বলে আদালত…
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি (৩৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গণি বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুল আব্দুর রশিদের ছেলে। ঘটনার পর দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পাঁচগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে মাটি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন ওসমান গণি। বুধবার রাত ১২টার দিকে মাটি তোলার কাজে ব্যবহৃত একটি ভেকু ডেবে গেলে খবর পেয়ে তিনি মোটরসাইকেলে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছালে ২০…
সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলোকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের অবনতির ভয়াবহ প্রতিফলন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে শিশু ও নতুন প্রজন্ম ভয়মুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারবে। তিনি আরও বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ বা সরকারের উদ্যোগের মাধ্যমে এ সংকট মোকাবিলা সম্ভব নয়। এজন্য প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক…
রাজধানীর রামপুরায় বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচণার চাঞ্চল্যকর মামলার আসামি মো. শিহাব হোসেন (১৯)-কে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ১৯ মে রাতে রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপুরা থানার একটি দল। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনের সময় তদন্ত কর্মকর্তারা শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের আলামত দেখতে পান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের…
বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রীতা রানী মজুমদার স্থানীয় বাসিন্দা বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে ঢাকায় পড়াশোনা করেন। স্বামী-স্ত্রী বাড়িতেই বসবাস করতেন বলে জানা গেছে। নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, রাতের খাবার শেষে তারা পৃথক কক্ষে ঘুমাতে যান। রাত আনুমানিক সোয়া ১২টার দিকে দরজায় ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়। এ সময় পাশের ঘর থেকে স্ত্রীর গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে গিয়ে তিনি…
মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার এক বছর পেরিয়ে গেলেও এখনো কার্যকর হয়নি আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে শিশুটির পরিবার। আছিয়ার মা আয়েশা খাতুন বলেন, “মেয়েটা অনেক আগেই চলে গেছে, কিন্তু এখনো খুনির ফাঁসি দেখতে পারলাম না।” গত বছরের এই মর্মান্তিক ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বিচারিক আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিলেও বর্তমানে মামলাটি উচ্চ আদালতে আপিল পর্যায়ে বিচারাধীন রয়েছে। ফলে কবে নাগাদ রায় কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে পরিবারটি। মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ছোট্ট টিনের ঘরে এখনো মেয়ের স্মৃতি আঁকড়ে দিন কাটাচ্ছেন আছিয়ার মা। তিনি জানান,…
পল্লবীতে শিশু রামিশাকে নৃশংস হত্যার ঘটনা ‘আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সমাজে নৈতিক শিক্ষার অভাবের কারণেই এ ধরনের ভয়াবহ অপরাধ বাড়ছে। একইসঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগও তোলেন। বুধবার (২০ মে) বিকেলে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। পল্লবীতে শিশু রামিশা হত্যাকাণ্ড, চাঁদাবাজি, সন্ত্রাস এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে দলটির নেতাকর্মীরা অংশ নেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, শিশু রামিশা হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় সরকারের বিরুদ্ধে সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়া…
রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণের কথা শিকার করেছে অভিযুক্ত সোহেল রানা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল এ কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, সোহেল ওই শিশুকে টয়লেটে নিয়ে প্রথমে ধর্ষণ করে। পরে তাকে গলা কেটে হত্যা করে বলে স্বীকার করেছে। গতকাল মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পর সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। সোহেল আত্মগোপনে চলে গেলেও সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ দুই আসামিকে আজ…
দেশের বাজারে সর্বশেষ ১০ দফা মূল্য সমন্বয়ের মধ্যে ৭ বারই কমেছে সোনার দাম। এর মধ্যে টানা তিন দফায় ভরিপ্রতি মোট ৮ হাজার ৭৪৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা…
নির্বাচনের তিন মাসের মধ্যেই দেশে আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের আগে দলের নেতা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের জন্য ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, নির্বাচনের তিন মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কাজ শুরু করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই আজ…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
