Author: নিজস্ব প্রতিবেদক

সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের সম্মানে “Fabric to Future” শিরোনামে এক জাঁকজমকপূর্ণ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আবেগঘন, যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর মোঃ আল-আমিন মোল্লা, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খাবিরুল হক চৌধুরী, আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস লিমিটেড (ইউনিফিল গ্রুপ)-এর চিফ মার্কেটিং অফিসার কিরণ মোরশেদ এবং প্রিটি গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহসিন মিজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের…

Read More

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ‘আওয়ামী লীগ ফিরে এসেছে’ মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে ভিন্নমত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মতে, ‘আওয়ামী লীগ ফেরেনি, তারা আগেও ছিল।’ বুধবার (২০ মে) দুপুর ১২টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।’ এর আগে মঙ্গলবার ‘আওয়ামী লীগের ফেরা’ প্রসঙ্গে মাহফুজ আলম ফেসবুকে দুটি পোস্ট দেন। প্রথম পোস্টে তিনি লেখেন, ‘লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব,…

Read More

চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুতিন আবারও শি চিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করে বলেন, রাশিয়া ও চীনের সম্পর্ক বর্তমানে ‘অভূতপূর্ব উচ্চ পর্যায়ে’ পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরপরই মঙ্গলবার গভীর রাতে বেইজিংয়ে পৌঁছান রুশ প্রেসিডেন্ট পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চলতি বছরে এটিই পুতিনের প্রথম বিদেশ সফর। বুধবার সকালে দুই নেতা সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এ সময় পুতিন জানান, তিনি দীর্ঘদিন ধরে এই বৈঠকের অপেক্ষায় ছিলেন। জবাবে শি চিনপিং বলেন, উন্নয়ন ও পুনরুজ্জীবনের ক্ষেত্রে দুই দেশের একে অপরকে সহযোগিতা…

Read More

বগুড়ার শেরপুর উপজেলায় গভীর রাতে একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে মো. রাফি মন্ডল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) ভোর সাড়ে চারটার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফি মন্ডল ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু মন্ডলের ছেলে। আহত জাহাঙ্গীর একই উপজেলার বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা রমজান আলী…

Read More

বগুড়ার শেরপুর উপজেলায় সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে মো. রাফি মন্ডল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) ভোর সাড়ে চারটার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফি ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু মন্ডলের ছেলে। আহত জাহাঙ্গীর একই উপজেলার বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা রমজান আলী ও আব্দুল জলিল যৌথভাবে একটি…

Read More

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) জরুরি অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে হাসপাতালের ইমারজেন্সি ওটি বিভাগে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজন নার্স গুরুতর আহত হয়েছেন। ইমারজেন্সি ওটির দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডা. দিলীপ কুমার জানান, সকাল ৫টা ৫০ মিনিটের দিকে ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশের পোস্ট-অপারেটিভ রুম অথবা স্টোর রুমে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে আগুন এসির আউটডোর ইউনিট হয়ে অক্সিজেন আউটডোরে ছড়িয়ে পড়ে। অক্সিজেন আউটডোরে আগুন লাগার পর বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হলে আগুন দ্রুত…

Read More

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে (৭) নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত মো. জাকির হোসেন ওরফে সোহেল রানা (৩০) এবং তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর পালিয়ে যেতে স্বামী জাকিরকে সহায়তা করেন স্ত্রী স্বপ্না। ফ্ল্যাটের দরজায় রামিসার মা বারবার কড়া নাড়লেও ইচ্ছাকৃতভাবে দরজা খুলতে দেরি করেন তিনি। এ সময় জানালার গ্রিল কেটে পালিয়ে যায় অভিযুক্ত জাকির। পুলিশ জানায়, রিকশা মেকানিক জাকির বিকৃত যৌন রুচিসম্পন্ন ব্যক্তি এবং তার বিরুদ্ধে নাটোরে সন্ত্রাসবিরোধী…

Read More

দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং দুই শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এদের মধ্যে ৭৭ জনের মৃত্যু সরাসরি হামের কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া…

Read More

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি ফ্ল্যাট থেকে আট মাস বয়সী শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। স্ত্রীর চিকিৎসার ব্যয় ও ঋণের চাপ সহ্য করতে না পেরে স্বামী প্রথমে স্ত্রীকে হত্যা করেন, পরে শিশুসন্তানকে নিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকার একটি বাসায় প্রায় সাড়ে তিন বছর ধরে ভাড়া থাকতেন সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার যতিন শিকদার ও তার স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার (১৭ মে) বিকেলে যতিন শিকদারের প্রথম…

Read More

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘রাগ করলা’ সংলাপ নিয়ে নেটিজেনদের উন্মাদনার কড়া সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ভাইরাল সংস্কৃতিকে ঘিরে মানুষের অতিরিক্ত আগ্রহকে তিনি সমাজের ‘দ্বিমুখী আচরণ’-এর প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন। মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে নিলয় আলমগীর লেখেন, “রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো, অ্যাওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে অ্যাওয়ার্ড দিও। তারপর আবার স্ট্যাটাস দিও—রুচির দুর্ভিক্ষ।” অভিনেতার এই মন্তব্যে মূলত সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে তৈরি হওয়া বাণিজ্যিক প্রচারণা ও অতিরঞ্জিত সামাজিক আগ্রহের বিষয়টি উঠে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, একদিকে মানুষ…

Read More