Author: নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে ৮টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ৫টির ইজারা দেওয়া হয়েছে। তবে বাকি ৩টি হাটে প্রত্যাশিত দর না পাওয়ায় সেগুলোর ইজারা প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উন্মুক্তভাবে দরপত্র খুলে সর্বোচ্চ দরদাতাদের নামে ইজারা ঘোষণা করা হয়। ইজারা পাওয়া হাটগুলোর মধ্যে রয়েছে আগানগর অস্থায়ী পশুর হাট, জিনজিরা বাজার হাট, হাসনাবাদ হাট, রোহিতপুরের নতুন সোনাকান্দা বড় হাট এবং মিলিনিয়াম সিটি পশুর হাট। এসব হাটের ইজারা পেয়েছেন স্থানীয় বিএনপির পাঁচ নেতা। তবে পুরো ইজারা প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতারা নিজেদের মধ্যে সমঝোতা করে অন্য কাউকে দরপত্রে…

Read More

ভূমিসেবায় জনগণের অযথা হয়রানি বন্ধ করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণকে সেবা দেওয়া কোনো করুণা নয়, বরং এটি সরকারের দায়িত্ব। মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমিভবনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভূমি সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে সরকার ডিজিটাল ও নাগরিকবান্ধব ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নিয়েছে। জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সেবা পেতে পারে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, একটি আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।…

Read More

রাজধানীর রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন। এতে হাইকোর্ট জানতে চেয়েছে ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামানের করা রিটে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটির প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

Read More

বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, জামায়াতের সঙ্গে জোটে গিয়ে এনসিপি তাদের “রাজনৈতিক সতীত্ব” হারিয়েছে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের মানচিত্রের প্রশ্নে বিতর্কিত অবস্থানে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। রাশেদ খান বলেন, জাতীয় নির্বাচনের আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন, ১৯৭১ সালের দায় রয়েছে—এমন কোনো দলের সঙ্গে তারা জোট করবে না। একইভাবে এনসিপি নেতা পাটোয়ারীও একসময় মন্তব্য করেছিলেন, জামায়াত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের মানচিত্রের জন্য হুমকি। সেই অবস্থান থেকে এখন জামায়াতের সঙ্গে জোটে যাওয়া রাজনৈতিকভাবে দ্বিচারিতার শামিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, এনসিপি “রাষ্ট্র সংস্কার…

Read More

ভ্যাট ও ট্যাক্স ব্যবস্থার আধুনিকীকরণের মাধ্যমে টেকসই ডিজিটাল অর্থনীতি, স্মার্ট ই-কমার্স ও উদ্যোক্তাবান্ধব বাংলাদেশ গঠনের রূপরেখা ১. প্রেক্ষাপট বাংলাদেশ বর্তমানে দ্রুত রূপান্তরশীল একটি ডিজিটাল অর্থনীতির যুগে প্রবেশ করেছে। গত এক দশকে দেশের ই-কমার্স, এফ-কমার্স, ফিনটেক, স্মার্ট লজিস্টিকস এবং প্রযুক্তিনির্ভর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাত উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ “আইসিটি অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউজেজ সার্ভে” অনুযায়ী: দেশের ৯৮.৯% পরিবার মোবাইল ফোন সুবিধার আওতায় এসেছে মোট জনসংখ্যার প্রায় ৫৩.৪% মানুষ সরাসরি ইন্টারনেট ব্যবহার করছেন ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৭২.৪% প্রতিদিন সক্রিয়ভাবে অনলাইনে যুক্ত থাকেন দেশে বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে প্রায় ৯৮.৫% পরিবার এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে…

Read More

গালের গুরুতর চোট ও অস্ত্রোপচারের ধকল কাটিয়ে অবশেষে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলার লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে গেলেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি অধিনায়ক Luka Modrić। সোমবার বিশ্বকাপ উপলক্ষে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়ার প্রধান কোচ Zlatko Dalić। মূল স্কোয়াডের পাশাপাশি অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে আরও সাতজন ফুটবলারকে। আগামী ১১ জুন থেকে United States, Canada ও Mexico-এর যৌথ আয়োজনে শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর FIFA World Cup। চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় ১ জুন হলেও, এরই মধ্যে নিজের মূল পরিকল্পনা স্পষ্ট করে দিয়েছেন দালিচ। সম্প্রতি ম্যাচ চলাকালে গালে গুরুতর চোট পেয়েছিলেন AC Milan-এর ৪০ বছর বয়সী মিডফিল্ড জাদুকর মদ্রিচ।…

Read More

কেনিয়ায় জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া দেশব্যাপী পরিবহন ধর্মঘট ও বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। রাজধানী নাইরোবিসহ দেশের প্রধান সড়কগুলো অবরুদ্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে এবং ৩৪৮ জনকে গ্রেপ্তার করেছে। সংঘর্ষে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে নাইরোবি পুলিশ। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সম্প্রতি কেনিয়া সরকার পেট্রোল ও ডিজেলের দাম এক ধাক্কায় ২০ শতাংশের বেশি বাড়ায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা…

Read More

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই মাসে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। মঙ্গলবার (১৯ মে) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার। মৃত শিশুটির নাম ইসরাত (৮)। সে ময়মনসিংহের ভালুকা উপজেলার মাহমুদপুর গ্রামের মো. শাহ আলমের মেয়ে। হামের উপসর্গ নিয়ে গত ১৭ মে তাকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন…

Read More

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষে এক পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় চার পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলাকালে বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান ও মুনায়েমের কাছে একই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী উত্তরপত্র দেখানোর অনুরোধ করে। তবে তারা এতে রাজি না হওয়ায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের ১০ থেকে ১২ জন…

Read More

ভূমি রেজিস্ট্রি অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সোমবার (১৮ মে) সচিবালয়ে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ভূমিমন্ত্রী বলেন, জমির মালিকানা যাতে প্রকৃত কৃষকদের হাতেই থাকে এবং ভূমি ব্যবস্থাপনায় কোনো ধরনের দখলদারিত্ব তৈরি না হয়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। একই সঙ্গে ভূমি অফিসে দুর্নীতি বন্ধ এবং সাধারণ মানুষের জন্য স্বচ্ছ ও নির্বিঘ্ন ভূমি সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মকর্তাদের অনুপস্থিতি ও দায়িত্বে…

Read More