Author: নিজস্ব প্রতিবেদক

কারাবন্দী সাংবাদিকদের মুক্তি ও মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, ইউনূস সরকার সাংবাদিকদের চরমভাবে নির্যাতন করেছে। দেশের ইতিহাসে এত সংখ্যক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও আটকের খারাপ নজির স্থাপন করেছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ। সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন বলেন, ইউনূস আমলে সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, কারাগারে আটকে রাখা হয়েছে। কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দেওয়া ও সাংবাদিকদের নির্যাতন বন্ধ করা বর্তমান সরকারের দায়িত্ব। তারা যদি সেই দায়িত্ব না নেয়, তাহলে ধরে নিতে হবে তারা…

Read More

নেত্রকোনার মদনে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নেত্রকোনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার (৬ মে) র‍্যাব-১৪ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করে। পরে তাকে নেত্রকোনা মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত সাগর নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ২০২২…

Read More

ঋণ পরিশোধ না করে হজ করলে কি হজ আদায় হবে? সম্পাদিত ও পরিমার্জিত সংবাদ: ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। এটি শুধু আনুষ্ঠানিক ধর্মীয় পালন নয়, বরং মানুষের আত্মিক, নৈতিক ও সামাজিক জীবনের পরিশুদ্ধির এক মহাপ্রশিক্ষণ। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে—ঋণ পরিশোধ না করে হজ করলে সেই হজ আদায় হবে কি না? ফুকাহায়ে কেরামের মতে, কোনো ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় হজ পালন করলে এবং হজের সব রোকন ও শর্ত যথাযথভাবে পূরণ করলে তার হজ শুদ্ধ হবে। কারণ হজ পালনে ব্যবহৃত সম্পদের উৎস বা ঋণগ্রস্ত থাকার বিষয়টি হজের শুদ্ধতার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। তবে ইসলামি শরিয়তের দৃষ্টিতে যে ব্যক্তি…

Read More

পর্দার জনপ্রিয় নায়ক থেকে রাজনীতির ময়দান—গত কয়েক মাস ধরে টালিউড সুপারস্টার দেবকে ঘিরে নেটদুনিয়ায় জোর আলোচনা চলছিল। গুঞ্জন উঠেছিল, তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন? ভারতের লোকসভা নির্বাচনের আগে এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চর্চা তৈরি হলেও অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন অভিনেতা-সাংসদ দেব। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেব বলেন, “এসব কথা কারা ছড়ায়? আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি বলে মনে হয়? রাজনীতি না করলে জীবন চলবে না, এমন অবস্থায় আমি নেই। আমি তো রাজনীতি করতেই চাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই রাজনীতিতে এসেছি। তাই রাজনীতি ছাড়া আমি টিকতে পারব না—এ ধারণা সম্পূর্ণ ভুল।” এসময়…

Read More

কুষ্টিয়ায় আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান অতিথি হিসেবে কলেজ মাঠে টুর্নামেন্ট উদ্বোধনে আসেন এমপি আমির হামজা। এ সময় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে তিনি মাঠে প্রবেশ করলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা সেখানে গিয়েও একই ধরনের স্লোগান দেন এবং মাঠের ভেতরে বসে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ এমপি আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের সামনেও…

Read More

জামালপুরে দলবদ্ধ ধর্ষণ, অপহরণ ও ধর্ষণের পৃথক তিনটি মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। এসব মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক কিশোর আসামিকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি মো. শিপন, মো. ইব্রাহিম ও ইউসুফ আলীকে মৃত্যুদণ্ড…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়েম বিয়েবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে। জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। আনিকার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন। সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসু নেতাদের উপস্থিতিতে আকদের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের মূল আয়োজন সম্পন্ন…

Read More

বাংলাদেশ সফরের আগে পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বুধবার সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২২ সালের পর আবারও পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া দল। সূচি অনুযায়ী, আগামী ২৩ মে ইসলামাবাদে পৌঁছাবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩০ মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই দিনের বিরতি দিয়ে ২ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। একই ভেন্যুতে ৪ জুন অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সফরের সবগুলো ম্যাচই স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে। পাকিস্তান সফর শেষ করেই সরাসরি বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। দীর্ঘ ১৫ বছর…

Read More

নরসিংদীর পলাশ উপজেলায় পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে রামিম (৯) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) উপজেলার গজারিয়া বাজারের একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রামিম পলাশ উপজেলার গজারিয়া চড়কারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে রামিম তার দাদা আমজাদ হোসেনের দোকানে আসে। তার বাবা ও দাদা দুজনই গজারিয়া বাজারের ব্যবসায়ী হওয়ায় দিনের বেশিরভাগ সময় সে বাজার এলাকাতেই অবস্থান করত। এদিন সকালে রামিম বাজারের ফয়সাল মিয়ার অটোরিকশা গ্যারেজে গেলে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে ও রিকশাচালক সবুজ মিয়া ‘দুষ্টুমির ছলে’ টায়ারে বাতাস দেওয়ার মেশিন দিয়ে শিশুটির পায়ুপথে বাতাস…

Read More

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন। মামলার আবেদনে যাদের আসামি করা হয়েছে তারা হলেন— বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার কমান্ডিং অফিসার মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার,…

Read More