Author: অধিকার ডিজিটাল ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের কাছে অবস্থান করছে। এ অবস্থার প্রভাবে সোমবার থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গভীর নিম্নচাপটির বড় ধরনের কোনো প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপটি সন্ধ্যার দিকে ভারতের পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান…
ঝালকাঠির নলছিটিতে রোগী বহনকারী ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে রোগী আহত হলেও দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, ঝালকাঠি সদর থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রোগী ফজলুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রোগী ও তাঁর স্বজনদের…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এক ভুয়া শিক্ষার্থীকে জালিয়াতির মাধ্যমে ভর্তি করিয়ে এক সেমিস্টার ক্লাস ও পরীক্ষা নেওয়ার ঘটনায় প্রশাসনিক দায়িত্বহীনতা এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন বা দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শামিমা আক্তার নামে এক শিক্ষার্থীর নামে ২৪১০১০৪ রোল নম্বর যুক্ত করে বিভাগীয় অফিসের কম্পিউটারে তথ্য সংযোজন করা হয়। অথচ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি তালিকায় সর্বশেষ রোল নম্বর ছিল ২৪১০১০৩ এবং সেখানে ওই শিক্ষার্থীর নাম বা রোল নম্বরের কোনো অস্তিত্ব ছিল না।…
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের অলংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৩ টাকা। নতুন মূল্য সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম বিক্রি হবে ১৯ হাজার ১২৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, যা প্রতি গ্রামে ১৮ হাজার ২৬৫ টাকা। ১৮ ক্যারেটের…
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সেবা গ্রহীতার কাছ থেকে টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি রাত ১১টার দিকে নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস। জেলা প্রশাসনের আদেশে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) ধারায় বর্ণিত অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে একই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী ২৬ জুলাই ২০২৬ থেকে ইমরান শেখকে সাময়িক…
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে এক সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অফিস কক্ষে বসে টাকা গ্রহণ ও গুনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেলে প্রায় দুই মিনিট ২২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ অফিসের চেয়ারে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করে তা গুনছেন। এ সময় তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে মন্তব্য করতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, “উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো, উনি…
ফরিদপুর জেলার শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল। রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনটির নেতাকর্মীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দেশের বিভিন্ন জেলা ও মহানগরে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়ার সুবিধা চালু থাকলেও ফরিদপুরে তা এখনো কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়নি। ফলে প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ণ ভাড়া পরিশোধ করতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। তারা বলেন, শিক্ষার্থীদের জন্য হাফ…
দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা আইভরিকোস্টের তরুণ উইঙ্গার ইয়ান দিয়োমান্দে এখন ইউরোপীয় ফুটবলের সবচেয়ে আলোচিত প্রতিভাদের একজন। আবিদজানে জন্ম নেওয়া ১৯ বছর বয়সী এই ফুটবলার শৈশবেই স্বপ্ন পূরণের লক্ষ্যে একাই দেশ ছাড়েন। সেই কঠিন সময়ে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর প্রতি গভীর ভালোবাসা থাকলেও প্রিয় তারকার নাম ও ৭ নম্বর জার্সি কেনার সামর্থ্য ছিল না দিয়োমান্দের। তাই একটি সাধারণ জার্সির পেছনে নিজের হাতে ‘রোনালদো’ নাম ও ৭ নম্বর লিখে অনুশীলন করতেন তিনি। সেই স্বপ্নবাজ কিশোরই এখন রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে। বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, চলতি…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার শুধু রাজনীতিতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন ইতিহাস গড়েছেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডের ইনস্টাগ্রাম রিলের ভিউয়ের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ৭৫ বছর বয়সী মোদি তরুণদের উদ্দেশে ইনস্টাগ্রামে পরপর দুটি রিল ভিডিও প্রকাশ করেন। এর মধ্যে প্রথম ভিডিওটি প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ৩০ কোটির বেশি (৩০০ মিলিয়ন) ভিউ অর্জন করে। ফলে ইনস্টাগ্রামে একক রিল ভিডিওর সর্বোচ্চ ভিউয়ের আগের রেকর্ড ভেঙে যায়। এর আগে এই রেকর্ডটি ছিল জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডের দখলে। চলতি মাসের শুরুতে বিশ্বকাপ ফাইনালের পর কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্যদের সঙ্গে সাক্ষাতের একটি রিল প্রকাশ করে তিনি সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড গড়েছিলেন। মোদির এই…
চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনেই দেশে ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা বিনিময় হার অনুযায়ী, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার কোটি টাকারও বেশি। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ২২৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ২২ থেকে ২৫ জুলাই—এই তিন দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১২ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময় দেশে এসেছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ,…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
