Author: অধিকার ডিজিটাল ডেস্ক
সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও বীর শহীদদের প্রতি স্যালুট জানান। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন। তিনি বলেন, বীর…
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মেরামতকাজ আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করে পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যেই টার্মিনালটির প্রায় ৫০ শতাংশ মেরামতকাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। সম্প্রতি একটি ভাসমান এলএনজি টার্মিনালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণের ফলে সৃষ্ট গ্যাস সংকটের জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে দৈনিক প্রায় ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র ২৭০ কোটি ঘনফুট। ফলে উল্লেখযোগ্য পরিমাণ ঘাটতি তৈরি হয়েছে,…
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের সহযোগিতায় ‘এক্সটেন্ডেড বিইএআর সামিট ২০২৬’ গত ২৪ জুলাই ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬-এর পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এ সম্মেলনে ইউআইইউর শিক্ষার্থীরা বিশ্বের খ্যাতনামা গবেষক, শিক্ষাবিদ, শিল্পখাতের নেতৃবৃন্দ ও উদ্ভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। সামিটে বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি, গবেষণা সহযোগিতা ও উদ্ভাবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, শিক্ষা, গবেষণা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের একাডেমিয়া ও বৈশ্বিক প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে একটি শক্তিশালী…
রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়ের কবলে পড়ে বসনিয়া ও হার্জেগোভিনার পাঁচ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নিহতদের মধ্যে তিনজনের মরদেহ এখনো পাহাড় থেকে নামানো সম্ভব হয়নি। রোববার (২৬ জুলাই) রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানায়, উদ্ধারকারী দল প্রথমে আটকে পড়া দুই পর্বতারোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৩৫০ মিটার উচ্চতায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। রুশ তদন্ত কমিটির আঞ্চলিক শাখা জানিয়েছে, আরও তিনজন নিহতের মরদেহ শনাক্ত করা হলেও প্রতিকূল আবহাওয়া, প্রবল বাতাস এবং দুর্গম পরিবেশের কারণে সেগুলো এখনো…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে চলা সামরিক সংঘাত আপাতত স্থগিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোতে অনিশ্চয়তা অব্যাহত থাকায় বাজারে পুরোপুরি স্বস্তি ফিরেনি বলে মনে করছেন বিশ্লেষকেরা। সোমবার আন্তর্জাতিক বাজারে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৬ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৬ দশমিক ১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪ ডলারে লেনদেন হয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা আপাতত বন্ধ হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাম্প্রতিক সংঘাতে দুই দেশের পূর্ববর্তী ৬০ দিনের…
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। তবে ফলাফল সংগ্রহ ও অনলাইনে দেখার নিয়মাবলি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফলাফল প্রকাশ-সংক্রান্ত পরবর্তী নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে মানবদেহের জন্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)। সংস্থাটির এক বছরব্যাপী গবেষণায় পরীক্ষা করা ৩৪টি ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় এসডোর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। গবেষণায় দেশজুড়ে ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর সমীক্ষা পরিচালনার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে স্টিরিওমাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে টুথপেস্টের নমুনা বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা যায়, প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ…
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণাঞ্চলীয় কারিউত শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর তল্লাশি চৌকিতে অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার ঘটনায় এক ফিলিস্তিনি নারী তাঁর অনাগত সন্তানকে হারিয়েছেন। সোমবার (২৭ জুলাই) প্রকাশিত মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ছয় মাসের অন্তঃসত্ত্বা ওই নারী গুরুতর রক্তক্ষরণে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে ওয়াফাতা সামরিক তল্লাশি চৌকিতে পৌঁছানোর পর ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্সটি আটকে দেয় এবং স্বাস্থ্যকর্মীদের দ্রুত যাতায়াতে বাধা সৃষ্টি করে। কারিউত এলাকার অ্যাম্বুলেন্স কর্মকর্তা বাশার আল-কারিউতির বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, সেনাসদস্যরা অ্যাম্বুলেন্সটিকে চেকপোস্ট অতিক্রম করতে দেয়নি। সংকটাপন্ন অবস্থায় থাকা ওই নারীকে তল্লাশির মুখোমুখি…
ফুটবল ক্যারিয়ারের শেষপ্রান্তে পৌঁছালেও নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠের সাফল্যের পর এবার তিনি টেলিভিশন ড্রামা প্রযোজনায় নাম লিখিয়েছেন। ব্রিটিশ ফুটবলভিত্তিক নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। শুধু প্রযোজনাই নয়, সিরিজটিতে ক্যামেরার সামনেও বিশেষ উপস্থিতি থাকবে তার। এই প্রকল্পে রোনালদোর সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। সিরিজটি নির্মাণ করছেন হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন, যিনি ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের নির্মাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। চলতি বছর রোনালদো ও ভন যৌথভাবে ‘ইউআর-মার্ভ স্টুডিওস’ প্রতিষ্ঠা করেন। ‘ডে ওয়ানস’ তাদের অন্যতম বড় উদ্যোগ। নতুন এ যাত্রা নিয়ে…
পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা নতুন এক সাফল্যের মাইলফলক স্পর্শ করেছে। ইটিসির মাধ্যমে টোল আদায়ের পরিমাণ ১০ কোটি টাকা অতিক্রম করেছে। একই সঙ্গে এ ব্যবস্থায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে, যা দেশের ক্যাশলেস ও ডিজিটাল টোল ব্যবস্থার প্রতি ব্যবহারকারীদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে একক ও অভিন্ন ক্যাশলেস টোল আদায় ব্যবস্থা চালুর লক্ষ্যে গৃহীত ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২৬ জুলাই ২০২৬ পর্যন্ত পদ্মা সেতুতে ইটিসির মাধ্যমে মোট ১০ কোটি ৮ লাখ…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
