Author: অধিকার ডিজিটাল ডেস্ক
২০৩০ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইউরোপের তিন ফুটবল পরাশক্তি—ফ্রান্স, ইতালি ও জার্মানি—দীর্ঘমেয়াদি পরিকল্পনা শুরু করেছে। নিজ নিজ জাতীয় দলকে বিশ্বচ্যাম্পিয়নের আসনে ফেরাতে বিশ্বসেরা কোচদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশগুলো। ফ্রান্স জাতীয় দলের দায়িত্বে সাবেক কিংবদন্তি ফুটবলার ও কোচ জিনেদিন জিদানকে আনার পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাকে জাতীয় দলের ডাগআউটে বসাতে আগ্রহী বলে জানা গেছে। একই সময়ে জার্মানিও তাদের হারানো গৌরব পুনরুদ্ধারে জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপকে প্রধান পছন্দ হিসেবে বিবেচনা করছে। ফুটবল বিশ্বের তিন সফল ও আলোচিত কোচকে ঘিরে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ফুটবলে নতুন প্রতিদ্বন্দ্বিতার সূচনা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।…
সাতক্ষীরা জেলা নিয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার দেওয়া একটি পুরনো বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হয়েছে। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচিত একটি ভিডিও প্রকাশের পর আমির হামজার ওই বক্তব্য নতুন করে আলোচনায় আসে। ভাইরাল হওয়া ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে।’ বক্তব্যে তিনি আরও বলেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরাকে তিনি আবেগের জায়গা হিসেবে দেখেন। একই সঙ্গে নিজের জেলা কুষ্টিয়াকে উল্লেখ করে রসাত্মক ভঙ্গিতে বলেন, ‘আমার কুষ্টিয়া থাকবে ৬৪ নম্বরে, কারণ সব গাজার (মাদক) আড্ডা।’…
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার পর চলতি বছরেই আবারও মাঠের লড়াইয়ে নামতে পারে স্পেন ও আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ আগামী নভেম্বরে কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ইএসপিএন আর্জেন্টিনা ও ডিএসপোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, কাতার সরকারের নিয়ন্ত্রণে থাকা লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের বিষয়ে ফিফা আগ্রহী। ফলে চলতি বছরেই এই মর্যাদাপূর্ণ ম্যাচটি আয়োজনের পথ অনেকটাই সুগম হয়েছে। এর আগে চলতি বছরের ২৭ মার্চ ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, ভ্রমণসংক্রান্ত জটিলতা এবং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচটি স্থগিত করা হয়। পরবর্তীতে দুই দেশের ফুটবল ফেডারেশন…
চলমান বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ভারতের রাজধানী নয়াদিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। এ সিদ্ধান্তে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে। সাময়িকভাবে বন্ধ থাকা স্টেশনগুলো হলো— লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম। গত সোমবার ও মঙ্গলবার সংসদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর কংগ্রেস, আম আদমি পার্টি (এএপি) ও সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভে রাজধানীর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।…
বিশ্বকাপ ফুটবল আয়োজনের পর জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডে জন্মগ্রহণকারী ৫৬ বছর বয়সী ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান। গত ডিসেম্বরে তিনি ট্রাম্পকে ফিফার উদ্বোধনী শান্তি পুরস্কার প্রদান করেন। ট্রাম্পের মতে, ইনফান্তিনো বিশ্বজুড়ে একজন গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার অসাধারণ সক্ষমতা তাঁর রয়েছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি বছরের ডিসেম্বরে দায়িত্ব থেকে অবসর নিলে নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। জাতিসংঘের…
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের সামনে ২০২৪ সালের আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের বিভিন্ন অধ্যায় তুলে ধরতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক ফটো এক্সিবিশন। আগামী রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একাধিক নেতার আগমন উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। এদিন আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তারা প্রদর্শনী পরিদর্শন করবেন এবং আন্দোলনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরবেন। আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে এমপি হাসনাত আব্দুল্লাহ, এমপি আব্দুল্লাহ আল আমিন, এমপি ড. মাহমুদা মিতু, এমপি নুসরাত তাবাসসুম, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাহিদ আহসান ও আবু…
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের কথিত ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। তিনি ভিডিওগুলোর সত্যতা ও বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং ঘটনার ব্যাখ্যা হিসেবে বিভিন্ন দাবি সামনে আনারও সমালোচনা করেছেন। মঙ্গলবার একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তাহেরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাকে ‘এআই’ বলে উড়িয়ে দেওয়া কিংবা পরে ‘দ্বিতীয় বিয়ে’ বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, এমন দাবি বিভ্রান্তি সৃষ্টি করে এবং প্রকৃত ঘটনা আড়াল করার সুযোগ তৈরি করতে পারে।…
ফরিদপুরে পারিবারিক কলহের জেরে বিষপান করে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত লিলি বেগম (৫০) ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হাড়োকান্দি এলাকার বাসিন্দা এবং মো. ইউনুছ শেখের স্ত্রী। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে পারিবারিক কলহের কারণে অভিমান করে লিলি বেগম পরিবারের অগোচরে নিজ ঘরে ঘাস মারা বিষ পান করেন। বিষপানের কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। নিহতের ছেলে জামিল শেখ জানান, ঘটনার পর আত্মীয়-স্বজন…
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অপহরণের দুই দিনের মাথায় সাত বছর বয়সী এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন মো. রাকিব (২২), মো. ফয়সাল (৩২) ও মো. জাহাঙ্গীর আলম (৫৫)। পুলিশ জানায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম সরফভাটা ইমাম আজম আবু হানিফা (রহ.) স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ওয়াসিফা জান্নাত তাসকিন (৭) গত ২০ জুলাই সকালে বিদ্যালয়ে যায়। ছুটির পর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি…
টানা ১১তম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার সময় রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং তাৎক্ষণিকভাবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একই সঙ্গে দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক স্থাপনাতেও হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান যে হুমকি সৃষ্টি করছে, তা দুর্বল করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সেন্টকমের এক বিবৃতিতে জানানো হয়, হামলায় ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
