Author: নিজস্ব প্রতিবেদক

রাজনীতিকে ঘিরে সাধারণ মানুষের মনে প্রায়ই কঠোরতা, ক্ষমতার প্রতিযোগিতা ও আনুষ্ঠানিকতার চিত্র ফুটে ওঠে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সেই প্রচলিত ধারণার বাইরে এক মানবিক মুহূর্তকে সামনে এনেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বৃষ্টিভেজা পরিবেশে আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় প্রধানমন্ত্রী নিজ হাতে স্ত্রীর মাথার ওপর ছাতা ধরে হাঁটছেন। চারপাশে নিরাপত্তাকর্মী ও নেতা-কর্মীদের উপস্থিতি থাকলেও দৃশ্যটি সাধারণ মানুষের কাছে এক আন্তরিক ও মানবিক সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, দাম্পত্য জীবনে বড় আয়োজনের চেয়ে ছোট ছোট যত্ন ও দায়িত্ববোধই সম্পর্ককে দৃঢ় করে তোলে। বৃষ্টির মধ্যে ছাতা…

Read More

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে হামলার ঘটনায় হাফিজ মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল কুমিল্লা পাড়ার ফুরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। ঘটনার পর জসিম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, হাফিজ মিয়া নিয়মিত মসজিদে আজান দিতেন এবং ইমামের অনুপস্থিতিতে ইমামতির দায়িত্বও পালন করতেন। প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায়ের জন্য ভোরে মসজিদে গেলে নামাজের প্রস্তুতিকালে হঠাৎ তার ওপর হামলা চালান জসিম মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় একটি কলম জাতীয় বস্তু দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর…

Read More

কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) দুপুরে নগরের শাসনগাছা এলাকা থেকে বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করে। তাকে আটকের প্রতিবাদে বিএনপির শতাধিক নেতা-কর্মী ও সমর্থক কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন। বেলা সাড়ে ১২টার দিকে তারা থানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং থানার প্রধান ফটক অবরোধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হলেও নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের…

Read More

আসন্ন ‘বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৬’ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে যুক্তরাজ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ এপ্রিল পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের সাধারণ সদস্যরা অংশ নেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয় বইমেলার সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি হল ও স্টেজ ডেকর পরিকল্পনা, সম্ভাব্য অতিথিদের তালিকা, ব্যয় নির্বাহের জন্য অর্থসংগ্রহের কৌশলসহ আয়োজন-সংক্রান্ত একটি অফিসিয়াল প্রস্পেক্টাস উন্মোচন করেন। পাশাপাশি সম্ভাব্য অনুষ্ঠানমালার রূপরেখাও উপস্থাপন করা হয়। সভায় সদস্যদের সুবিধা, বইমেলা উপ-কমিটি গঠন, তহবিল সংগ্রহ, অনুদান…

Read More

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা। রোববার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। কর্মসূচির আয়োজন করে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, গত চার মাস ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাদের দাবি, আদালত একটি উন্মুক্ত পাবলিক প্লেস এবং বিচার কার্যক্রম জনগণের পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত থাকার কথা। ফলে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মতপ্রকাশ ও…

Read More

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটার সুবিধার্থে শপিংমল ও বিপণিবিতান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। বর্তমানে প্রচলিত সন্ধ্যা ৭টার পরিবর্তে সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সংগঠনটি। রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সমিতির নেতারা। সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল বন্ধ করার সিদ্ধান্তে দেশের হাজার হাজার ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দেশের সামাজিক বাস্তবতায় অধিকাংশ মানুষ অফিস শেষে সন্ধ্যার পর কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে নির্ধারিত সময়ের আগেই বিপণিবিতান বন্ধ হয়ে…

Read More

২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন সাকিব আল হাসান। সব প্রস্তুতি সম্পন্ন করে বিমানে উঠলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে দুবাই থেকেই ফিরে যেতে হয় তাকে। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। সাকিব জানান, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। সবকিছু ঠিক আছে—এমন নিশ্চয়তা পেয়েই তিনি যাত্রা শুরু করেন। তবে দুবাইয়ে পৌঁছানোর পর ফোনে একাধিক মিসড কল দেখতে পান। পরে যোগাযোগ করলে তাকে জানানো হয়, পরিস্থিতির কিছু পরিবর্তন হয়েছে এবং আপাতত দেশে না আসাই ভালো হবে। তিনি বলেন,…

Read More

রাঙামাটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। শনিবার রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, নতুন কমিটিতে বিবাহিত, অছাত্র এবং রাঙামাটি শহরের বাইরে বসবাসকারী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে জেলা কমিটির সাধারণ সম্পাদক করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। রোববার সকালে শহরের পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঠালতলী বিএনপি কার্যালয়ের…

Read More

মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা সদৃশ একটি বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চর গোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে কাছ থেকে সেটি পর্যবেক্ষণ করলে বোমা সদৃশ মনে হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সময় একটি রহস্যজনক চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটটি পলিথিনে মোড়ানো অবস্থায় বোমা সদৃশ বস্তুর সঙ্গে ছিল। নিরাপত্তাজনিত কারণে…

Read More

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। দুবাই হয়ে ফ্লাইটটি সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এদিকে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও চলছে। আগামী ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দূতাবাস। পুরো বিষয়টি ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে সমন্বয় করছে। জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি…

Read More