Author: অধিকার ডিজিটাল ডেস্ক
প্রশ্নফাঁস ও পরীক্ষা–সংক্রান্ত দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। মধ্য দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভকে ঘিরে নতুন করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন শহরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর অংশ হিসেবে সপ্তাহান্তজুড়ে (উইকেন্ড) দিল্লির সব মদের দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত দিল্লির মদের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকলেও বৃহস্পতিবার রাত থেকেই পূর্বঘোষণা ছাড়াই রাত ৮টার পর দোকান বন্ধ করে দেওয়া হয়। এতে অনেক ক্রেতা হঠাৎ করেই বিড়ম্বনায় পড়েন। দিল্লি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যন্তর মন্তরে চলমান ছাত্র বিক্ষোভের সার্বিক…
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে ফরিদপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত বহিষ্কারাদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি জেলা বিএনপির দায়িত্বশীল সূত্রও নিশ্চিত করেছে। দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক নারীর সঙ্গে মো. ওবায়দুর রহমানের প্রায় ৫ মিনিট ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর দ্রুত বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে…
সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল। তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। তার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। নিহতের মামাতো ভাই নাসিম আহমেদ কবীর…
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বজুড়ে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা চিলির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব কোলো কোলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক বিশ্বকাপে স্পেন ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে ব্যাপক প্রশংসা কুড়ান। শুক্রবার কোলো কোলো তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছে, “স্বাগতম। আমরা আপনার জন্য অপেক্ষা করছি।” ঘোষণাটি প্রকাশের পর ক্লাবটির সমর্থকদের পাশাপাশি চিলির ফুটবল অঙ্গনেও ব্যাপক সাড়া পড়ে। ক্লাবটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্লাঙ্কো ই নেগ্রোর সভাপতি আনিবাল মোসা জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকা ভোজিনহা আগামী কয়েক দিনের মধ্যেই চিলিতে পৌঁছাবেন। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানী…
সুনামগঞ্জের প্রধান নদ-নদীর পানি ধারাবাহিকভাবে কমছে এবং সবকটি নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলায় আপাতত বন্যার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টায় প্রকাশিত পাউবোর নিয়মিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ৭.০৯ মিটার, যা বিপৎসীমার ০.৭১ মিটার নিচে রয়েছে। এ সময়ে সেখানে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ৮.৪০ মিটার, যা বিপৎসীমার ০.৩০ মিটার নিচে রয়েছে। এ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। লাউরেরগড় পয়েন্টে যাদুকাটা নদীর পানির উচ্চতা ৬.৭১ মিটার, যা…
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে এবং সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব বাজারসংলগ্ন মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন মোটরসাইকেলে করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে মুসলিম চত্বর এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী সেভেন রিং সিমেন্টের একটি ট্রাক এবং অর্থনৈতিক অঞ্চলগামী একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের ডাবল কেবিন পিকআপের মাঝখান দিয়ে অতিক্রম করার সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।…
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন, বহুপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুর থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ করেছেন কি না, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে এ ধরনের তথ্য সত্য প্রমাণিত হলে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্র হিসেবে…
অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বঙ্গভবনের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। বিভিন্ন গণমাধ্যমও একই ধরনের তথ্য প্রকাশ করেছে। বঙ্গভবনের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার দুপুরের দিকে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠাতে পারেন। সূত্রগুলোর দাবি, স্বাস্থ্যগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। একই…
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে ছড়িয়ে পড়েছে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, দলটির মনোনয়নে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি দায়িত্ব ছাড়বেন। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির স্বাস্থ্যগত অবস্থার বিষয়টি বিবেচনায় রেখে তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে সরকার ও বিএনপির উচ্চপর্যায়ে আলোচনা চলছে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই তিনি পদত্যাগ করতে পারেন বলেও সূত্রটির দাবি। ২৫ জুলাইয়ের আগেই পদত্যাগপত্রে স্বাক্ষরের বিষয়টি আলোচনায় রয়েছে। বঙ্গভবনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা আগের মতো…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
