Author: নিজস্ব প্রতিবেদক

সম্পাদিত ও পরিমার্জিত সংবাদ:ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত রাজ্যজুড়ে তীব্র উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ এবং রাজনৈতিক মুখোমুখি অবস্থান লক্ষ্য করা গেছে। ভোটের মাঠে দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তৃণমূল কংগ্রেসপ্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার লড়াইয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দিনটি ছিল গুরুত্বপূর্ণ। সকালেই কালীঘাটের বাসভবন থেকে বের হয়ে চেতলা এলাকায় যান তিনি এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে তীব্র অভিযোগ তোলেন। মমতা দাবি করেন, ‘বহিরাগত’ পর্যবেক্ষকেরা বিজেপির নির্দেশে কাজ করছেন…

Read More

ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন। একই আদেশে বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বদলি করা হয়েছে। এছাড়া দেশের আরও কয়েকটি জেলায় এসপি পদে রদবদল আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে এই বদলির আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, শামীমা পারভীনের নেতৃত্বে ঢাকা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে। শামীমা পারভীন নড়াইল জেলার…

Read More

লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৯ জন। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্টের লিবিয়া শাখা এবং দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়, পূর্বাঞ্চলীয় শহর তবরুকের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে নৌকাটি ভেঙে পড়ে এবং প্রায় আট দিন সাগরে ভাসতে থাকে। পরে লিবিয়ার নৌবাহিনী, কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করে। অনুসন্ধান কার্যক্রম ইতোমধ্যে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নিখোঁজ ৯ জনের মরদেহ সাগরের ঢেউয়ে তীরে ভেসে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের উদ্দেশ্যে ভুয়া মেডিকেল রিপোর্ট দাখিলের অভিযোগ তুলেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অভিযোগ গঠনের শুনানির দিন সকালে পিজি হাসপাতাল থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়, অসুস্থতার কারণে হাজির হতে চান না কামরুল ইসলাম। তবে প্রায় দুই ঘণ্টা পর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এজলাসে তোলার পর বিচারক আসামিদের কাছে অভিযোগ স্বীকারের বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন উভয়েই নিজেদের নির্দোষ দাবি করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। শুনানিকালে চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, পিজি হাসপাতাল থেকে…

Read More

উপকূলীয় মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে আরোপিত টানা দুই মাসের নিষেধাজ্ঞা আজ (৩০ এপ্রিল) মধ্যরাতে শেষ হচ্ছে। এর ফলে আগামী ১ মে থেকে আবারও নদীতে মাছ ধরতে পারবেন লক্ষ্মীপুরের অর্ধ লক্ষাধিক জেলে। দীর্ঘ সময় কর্মহীন থাকার পর নতুন আশায় বুক বেঁধে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা। জেলেদের প্রত্যাশা, নিষেধাজ্ঞার সুফলে এবার নদীতে পর্যাপ্ত মাছ পাওয়া যাবে, যা দিয়ে দীর্ঘদিনের আর্থিক সংকট কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। তবে খাদ্য সহায়তার ঘাটতি ও পর্যাপ্ত নজরদারির অভাবে নিষেধাজ্ঞার উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়ন নিয়ে সংশয়ও রয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে প্রশাসনের নজরদারির কিছুটা শিথিলতার সুযোগে কোথাও কোথাও জাটকা আহরণের অভিযোগ উঠেছে। অনেক জেলে জানিয়েছেন, খাদ্য সহায়তার সংকট, ঋণের চাপ…

Read More

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযানে ৯৬ বোতল নিষিদ্ধ ভারতীয় ট্রিপ্রোলিডিন সিরাপ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় মো. তুষার আলী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা রেলওয়ে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তুষার আলীর বহন করা একটি কালো রঙের ট্রলি ব্যাগ থেকে আমদানি নিষিদ্ধ ৯৬ বোতল ট্রিপ্রোলিডিন সিরাপ উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে পুলিশ। গ্রেপ্তার তুষার আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাহির টিক রামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ…

Read More

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) মকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫-এর অধিনায়ক করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক এবং ঢাকা এপিবিএন-১৩’র অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক…

Read More

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ইউনিটের সাম্প্রতিক নির্বাচনে ইউনিট চিফ হিসেবে দিদারুল আলম এবং ডেপুটি ইউনিট চিফ হিসেবে জিএম রাজিব হোসেন বিপুল নির্বাচিত হয়েছেন। নির্বাচনের মাধ্যমে নতুন এই নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে, যা ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ ইউনিটের সদস্যদের আস্থা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে ঐক্য, পেশাগত উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা জানান, সকলকে সঙ্গে নিয়ে একটি দক্ষ ও সক্রিয় ইউনিট গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।

Read More

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১ মে) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কয়েক লাখ শ্রমজীবী মানুষের অংশগ্রহণের আশা করছে দলটি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানান তিনি। নজরুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকারের অধীনে এবার মে দিবস পালিত হচ্ছে, যা শ্রমজীবী মানুষের জন্য একটি ইতিবাচক…

Read More

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ মুসল্লিকে হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টন ট্যারান্টের আপিল আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিন বিচারকের বেঞ্চ রায়ে জানায়, দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই হত্যাকাণ্ডে দোষ স্বীকারের সিদ্ধান্ত বাতিল চেয়ে ট্যারান্ট যে আবেদন করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আদালত উল্লেখ করে, ট্যারান্ট ২০২২ সালের নভেম্বরে নির্ধারিত সময়ের অনেক পরে—প্রায় ৫০৫ কার্যদিবস বিলম্বে—আপিল দাখিল করেন। গত ফেব্রুয়ারিতে পাঁচ দিনব্যাপী শুনানিতে তার আইনজীবীরা দাবি করেন, কারাগারের কঠোর পরিবেশের কারণে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করেননি। তবে আদালত এ যুক্তি গ্রহণ করেনি। বিচারকদের পর্যবেক্ষণে বলা হয়, কারাগারের নথি, মানসিক স্বাস্থ্য প্রতিবেদন এবং পূর্ববর্তী আইনজীবীদের সাক্ষ্যে…

Read More