Author: নিজস্ব প্রতিবেদক
জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে কয়েকদিন আগেই বিসিবি হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) স্পিন বোলিং কোচ করার সিদ্ধান্ত হয়েছে। এবার মাহমুদউল্লাহ রিয়াদকে অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঘরোয়া ক্রিকেটে খেলার পাশাপাশি যুব দলের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করবেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ নীতিগতভাবে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের মেন্টর হিসেবে কাজ করার ব্যাপারে। ২০২৮ সালের যুব বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হতে পারে মাহমুদউল্লাহর। বিস্তারিত আসছে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও সাত জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৬৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৪ হাজার ৪১৯ জন। ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা সাত হাজার ৩০৫ জন। ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ১৬০ জন। একই সময়ে সুস্থ…
বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের নজর বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি চিনফিং–এর সম্ভাব্য বৈঠকের দিকে। পাশাপাশি ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্য সমাধান নিয়েও বাজারে বাড়ছে আগ্রহ। খবর রয়টার্সের। বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দুর্বল অবস্থানের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৭ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারও ০ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৩ দশমিক ৮০ ডলারে। বাজার বিশ্লেষক…
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। একই সঙ্গে ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করে তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত স্থায়ী জামিন মঞ্জুর করলেও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন গ্রহণ করেননি। তবে বিদেশযাত্রায় তার কোনো বাধা নেই বলেও আদালত আদেশে উল্লেখ করেছেন। এদিন সকালে আদালতে হাজির হন আনিস আলমগীর। পরে তার পক্ষে স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং…
রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার কোল থেকে ছিটকে পড়ে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়া। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মন্ডল একটি এনজিওতে চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। বুধবার সকালে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে বাজার করতে যাচ্ছিলেন তিনি। পথে হঠাৎ বজ্রপাত হলে সাফিয়া তার কোল থেকে…
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত রেশমি আক্তার সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। তিনি জানান, প্রায় এক সপ্তাহ ধরে রেশমি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় মায়ের জন্য পান আনতে ঘর থেকে বের হন রেশমি আক্তার। এ সময় এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছিল। একপর্যায়ে সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি এসে রেশমির…
ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে। নতুন এই নির্দেশনার আওতায় রাজ্যজুড়ে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (১৩ মে) রাজ্য সরকারের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সরকারি কর্তৃপক্ষের অনুমতি এবং সরকারি পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড়, বলদ, বাছুর ও স্ত্রী-পুরুষ মহিষসহ কোনো গবাদিপশু জবাই করা যাবে না। নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। সরকারি নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, জবাইয়ের জন্য অনুমোদন পেতে…
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে। বুধবার (১৪ মে) রাত সাড়ে আটটার দিকে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি পুলিশ দল উজান তাহিরপুর গ্রামের আশরাফুল ইসলামের দোকানে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করলে সেখানে উপস্থিত কয়েকজন যুবক উত্তেজিত হয়ে ওঠে এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের…
মাঠের বাইরের বিতর্ক, রাজনৈতিক পরিচয় এবং মামলাকে ঘিরে দীর্ঘ নীরবতার পর এবার নিজের অবস্থান নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসান। এক সাক্ষাৎকারে সাবেক এই অধিনায়ক দাবি করেছেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তালিকা থেকে নাম প্রত্যাহারের বিনিময়ে তার কাছে এক কোটি টাকা দাবি করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে হওয়া কয়েকটি মামলায় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামও অন্তর্ভুক্ত করা হয়। তবে সাকিবের ভাষ্য, মামলাকে কেন্দ্র করে একটি পক্ষ তার কাছে অর্থ দাবি করেছিল। দেশের একটি শীর্ষ…
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. খাদেমুল নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতের পাগলীমারি ক্যাম্পের টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছররা গুলি চালায়। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে। পরে আহত অবস্থায় তাকে রংপুরের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে বিএসএফ এ অভিযোগ অস্বীকার করেছে। বিজিবি জানিয়েছে, প্রাথমিকভাবে বিএসএফ বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও পরে তারা সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে। বিএসএফের দাবি, ওই রাতে তাদের কোনো সদস্য গুলি চালাননি…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
