Author: অধিকার ডিজিটাল ডেস্ক
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ১ নম্বর ইস্ট ও ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন লম্বাশিয়া গ্রামের তিন শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। বিক্ষোভকারীরা কুতুপালং ক্যাম্পের প্রধান প্রবেশমুখে অবস্থান নিয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের দাবি জানান। এ সময় ক্যাম্পে কর্মরত বিভিন্ন এনজিও ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের বহনকারী কয়েকটি যানবাহন সাময়িকভাবে আটকে দেওয়ায় কিছু সময়ের জন্য স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, সোমবার (১৫ জুন) কোনো পূর্বঘোষণা বা লিখিত নোটিশ ছাড়াই লম্বাশিয়া গ্রামের তিন শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ…
সিলেট নগরীতে পুলিশের উপস্থিতির মধ্যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরীর নবাব রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদকে নেতৃত্ব দিতে দেখা যায়। বিক্ষোভকারীরা তাদের…
রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক সংকটের কারণে একটি আমগাছে উঠে অনলাইনে দাপ্তরিক হাজিরা দিতে বাধ্য হয়েছেন এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। জানা গেছে, ওই শিক্ষক বাঘাইছড়ি উপজেলার ভারত সীমান্তসংলগ্ন পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের। সরকারি নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে প্রতিদিন সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতার ছবি তুলে ইন্টারনেটের মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হচ্ছে। সোমবার (১৫ জুন) থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। প্রথম দিনেই নেটওয়ার্ক সমস্যার কারণে বিপাকে পড়েন আবু তাহের। তিনি…
বিশ্বকাপের প্রথম ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী আলজেরিয়া। দলটির প্রধান কোচ ভ্লাদিমির পেটকোভিচ মনে করেন, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা কাজে লাগাতে পারলে চমক দেখানো সম্ভব। বুধবার (১৭ জুন) সকালে বিশ্বকাপ অভিযান শুরু করবে উত্তর আফ্রিকার দেশটি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পেটকোভিচ বলেন, অতীতের সাফল্য বা পরিসংখ্যানের চেয়ে বর্তমান প্রস্তুতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে তার দল। আলজেরিয়ার এই বসনিয়ান কোচ বলেন, ‘আমি সবসময় বর্তমান নিয়েই ভাবতে পছন্দ করি। গত কয়েক সপ্তাহে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং প্রথম ম্যাচের জন্য ভালোভাবেই প্রস্তুত। আমরা হয়তো ফেবারিট নই, তবে জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’ আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল…
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন মাদক কারবারিকে আটকের চেষ্টাকালে পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পুলিশের একটি সরকারি ওয়াকিটকি, তিনটি মোবাইল ফোন, একটি ব্যাগ ও একটি কটি (জ্যাকেট) ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সরঞ্জামের বেশির ভাগ উদ্ধার এবং দুই নারী সহযোগীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুনুর রশিদের নেতৃত্বে একটি দল বালিয়াপাড়া বাজার এলাকায় টহল দেওয়ার সময় দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামানোর চেষ্টা করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের…
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, এভাবে মাটি অপসারণের ফলে সেতুর নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তবে বিষয়টি নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে, যা সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়হীনতার ইঙ্গিত দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অনুমোদনের কাগজ দেখিয়ে প্রভাবশালী একটি মহল পিলারের গোড়ার মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করছে। এ বিষয়ে ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যারা মাটি কাটছে, তারা দাবি করেছে যে প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং…
রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তাদের অবস্থানের কারণে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে— গত মে মাসের বেতন, ২০২৫ সালের ছুটির টাকা, ডিসেম্বর ২০২৫-এর এরিয়া বিল, নোটিশ পে-বিল, শ্রম আইন অনুযায়ী ১২০ দিনের বেতন-ভাতা, শতভাগ সার্ভিস বেনিফিট এবং পাওনা আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার নিশ্চয়তা। শ্রমিকদের দাবি…
সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে ব্যাপক উদ্দীপনা ও গুরুত্বের সাথে উদযাপিত হয়েছে ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’। ‘প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর ও আমাদের ভবিষ্যতের জন্য’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামবাংলা উন্নয়ন কমিটি, ‘ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিক’ এবং সিটিজেনস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট-এর যৌথ সহযোগিতায় আয়োজন করা হয় এই আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির সহ-সভাপতি জনাব ইমতিয়াজ রাসূল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির…
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জন্য দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর এবার চোটগ্রস্ত তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়ে আরও হতাশাজনক খবর পেল সেলেসাও শিবির। সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও মাঠে নামতে পারবেন না ব্রাজিলের এই সুপারস্টার। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী নেইমার এখনও পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি। গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ মাংসপেশিতে গ্রেড-২ ইনজুরিতে পড়েন তিনি। সেই চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দলে জায়গা পেলেও এখন পর্যন্ত মাঠে নামা হয়নি নেইমারের। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তিনি বেঞ্চে থাকলেও…
ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আগামী বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। পরে তিনি দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। জেলা সার্কিট হাউস পরিচ্ছন্ন করার পাশাপাশি শহরের ফুটপাত দখলমুক্ত…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
