Author: নিজস্ব প্রতিবেদক
দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। একই সঙ্গে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ক্রিস্টেনসেন এ অভিনন্দন জানান। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বলেন, দু’দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে ঢাকার সঙ্গে কাজ অব্যাহত রাখতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
রাঙামাটিতে দলের প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীর বিরুদ্ধে। পাশাপাশি প্রাণনাশের হুমকি এবং সম্পত্তি দখলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেন এক ভুক্তভোগী জমির মালিক। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় শহরের বনরূপাস্থ আয়োজন রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী হাজি শামসুল ইসলাম। অভিযোগকারী শামসুল ইসলাম বলেন, দীর্ঘ বছর ধরে আমার পৈত্রিক সম্পত্তি আমার বৈধ দখলে থাকলেও সম্প্রতি কিছু বিএনপির অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রকাশ্যে আমার জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের চেষ্টা করছে। আমার পরিবারের সদস্যরা তাদেরকে বাঁধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালানোর চেষ্টাসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।…
বিডিআর হত্যাকাণ্ডের বিচার পুনরায় শুরু করতে নতুন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কমিশন গঠন করে ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সরকারের নির্বাচনী ইশতেহারেও উল্লেখ ছিল। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চেইন অব কমান্ড বজায় রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। নির্বাচনের আগে লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগ দেওয়া হয়েছিল, যা যথাযথ সার্ভিস রেকর্ড বিবেচনা না করেই করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে,…
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় এক শিশুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এমপির পদত্যাগ দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে তারা এই ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যু গোটা সমাজকে নাড়া দিয়েছে। তিনি বলেন, নিহত শিশুর মায়ের আহাজারি হৃদয়বিদারক এবং এই ঘটনা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। বিবৃতিতে…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য তাঁকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো। একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগ–সংক্রান্ত আগের আদেশ বাতিল করা হয়েছে। জানা গেছে, নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ছিলেন। তিনি বিডিআর বিদ্রোহ ও হত্যা মামলার পাশাপাশি বিস্ফোরক মামলায় আসামিদের পক্ষে অন্যতম আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন এবং খালাস ও জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন…
পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রির লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সাতক্ষীরার কলারোয়ায় রোজা শুরুর সঙ্গে সঙ্গেই নিত্যপণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজার ঘুরে দেখা গেছে, আগে ৪–৫ টাকায় পাওয়া লেবুর পিচ এখন বিক্রি হচ্ছে ২০–৩০ টাকায়। একইভাবে ২০–৪০ টাকার শসার কেজি দাম বেড়ে দাঁড়িয়েছে ১২০–১৫০ টাকায়। সবজির বাজারেও একই চিত্র। কয়েকদিন আগেও ১০–১৫ টাকায় বিক্রি হওয়া বেগুন এখন ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে। সোলারের কেজি দাম ৬০–৭০ টাকা থেকে বেড়ে ৮০–৯০ টাকায় উঠেছে। গাজরের কেজি ৩০–৫০ টাকা, পেঁয়াজ ৫০–৭০ টাকা এবং কাঁচা মরিচের কেজি ১০০–১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ইফতারের গুরুত্বপূর্ণ উপকরণ কলা ও খেজুরের দামও বেড়েছে কয়েক গুণ।…
দীর্ঘ ১৮ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা সদরের চৌরঙ্গীতে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উড়তে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ছয়টার দিকে মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কয়েকজনকে সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। পতাকা উত্তোলনের ছবি রিয়াজ আহম্মেদ ও তরিকুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হলে তা ছড়িয়ে পড়ে। ফেসবুকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলনের তিনটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা…
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা অনেকের মোবাইল ফোন চুরির অভিযোগ পেয়েছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যায়। জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় অনেকের মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া যায়। এ অবস্থায় একজনকে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।খোঁজ নিয়ে জানা গেছে, একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান ঘিরে এ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়…
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, বিভিন্ন রাষ্ট্র থেকে তাঁর অংশগ্রহণের জন্য আমন্ত্রণ এলেও পরিকল্পিতভাবে তা আড়ালে রাখা হতো এবং তাঁকে বিদেশ সফরে যেতে দেওয়া হয়নি। তাঁর দাবি, এর মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রপতির নাম ও পরিচয় আড়াল করে রাখা। গত শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি জানান, অন্তত দুটি দেশের আমন্ত্রণের বিষয়ে তিনি নিশ্চিতভাবে অবগত ছিলেন, যার একটি ছিল কসোভো। গত ডিসেম্বরে কসোভোতে একটি অ্যাসেম্বলিতে তাঁর পক্ষ থেকে ‘কি-নোট পেপার’ উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হলেও তাঁকে সে সফরে যেতে দেওয়া হয়নি। এ ছাড়া কাতারের আমির একটি আন্তর্জাতিক সামিটে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেখানে রাষ্ট্রপতির ভাষণ…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর সংবিধানের নির্ধারিত বিধান অনুসরণ করেননি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সফরের ফলাফল, আলোচনা ও সম্ভাব্য চুক্তি সম্পর্কে লিখিতভাবে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। অথচ ড. ইউনূস ১৪ থেকে ১৫ বার বিদেশ সফর করলেও একবারের জন্যও তাঁর সঙ্গে দেখা করেননি বা কোনো তথ্য জানাননি। রাষ্ট্রপতি আরও বলেন, ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রক্রিয়ার সূচনা তাঁর উদ্যোগেই হয়েছিল। কিন্তু সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা তাঁর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখেননি। বরং তাঁকে আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
