Author: অধিকার ডিজিটাল ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দা নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরা জেলা ছাত্র-যুবলীগের সাবেক নেতা ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলিমুজ্জামান সাজু (৪৫) এবং রেবাতি সরকার নামে অপর এক ব্যক্তি। বুধবার (১৯ আগস্ট) রাতে নিহত সাজুর খালাতো ভাই অ্যাডভোকেট তানভীর আহমেদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত আলিমুজ্জামান সাজু সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত মো. ইউনুস আলী সরদারের কনিষ্ঠ ছেলে। তিনি পেশায় একজন চিংড়ি ঘের ব্যবসায়ী ছিলেন এবং সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, কোমরের ব্যথার চিকিৎসা করাতে প্রায়…

Read More

স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় তাকে মুক্তি দেওয়া হয়। পরে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার কলাবাগানের বাসায় নেওয়া হয়। তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তার মরদেহ কলাবাগানের নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে দীপু মনি স্বামীকে শেষবারের মতো দেখেন। পরে গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফনের কথা রয়েছে। দীপু…

Read More

দেশের শহর থেকে সুদূর গ্রাম পর্যন্ত প্রতিটি মানুষের কাছে উন্নত, নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ রাজধানীর তেজগাঁওয়ে মোবাইল অপারেটর রবির করপোরেট কার্যালয়ে আয়োজিত “ঢাকা নেটওয়ার্ক আধুনিকায়ন” শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সেবার মান শুধু বড় শহরগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে টাওয়ার শেয়ারিং সুবিধা কাজে লাগিয়ে মোবাইল অপারেটরদের আরও উদ্যোগী হতে হবে। ফকির মাহবুব আনাম উল্লেখ করেন, সম্প্রতি সরকার গ্রাহক স্বার্থ রক্ষায় সিম ট্যাক্স প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যার সুফল…

Read More

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দীর্ঘ সাড়ে তিন দশক (৩৫ বছর) পর আবারও সরাসরি ভোটাভুটির মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালের পর বাংলাদেশে আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, যেখানে সরকারি দল বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ড. অলি আহমদ (বীর বিক্রম) প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এর আগে ১৯৯১ সালে বিএনপির আব্দুর রহমান বিশ্বাস ও আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরীর মধ্যে খোলা ব্যালটে সংসদীয় ভোটাভুটি…

Read More

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিনিধি তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় শ্রেষ্ঠ হওয়ার এই ঐতিহাসিক গৌরব অর্জন করেন তিনি। তাঁর এই আন্তর্জাতিক জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল ও সম্মানিত হয়েছে। হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। তিনি প্রতিযোগিতার চতুর্থ শাখায় অংশগ্রহণ করেন, যেখানে মূলত টানা ১৫ পারা পবিত্র কোরআন নিখুঁতভাবে হিফজ বা মুখস্থ রাখার পাশাপাশি তাসবিদ ও বিশুদ্ধ তিলাওয়াতের মান যাচাই করা হয়। প্রতিটি ধাপে তিনি আন্তর্জাতিক…

Read More

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে আন্দোলনরত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে তালা দেওয়া এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন। কমিটিকে ঘটনার কারণ উদ্ঘাটন, দায়ীদের চিহ্নিত করা এবং শাস্তির বিষয়ে সুপারিশসহ দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক…

Read More

‘পুষ্পা’ খ্যাত মেগাস্টার আল্লু অর্জুনের বহুল আলোচিত ও প্রতীক্ষিত ছবি ‘রাকা’ ঘিরে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে নতুন উন্মাদনা তৈরি হয়েছে। গত ৮ এপ্রিল আল্লু অর্জুনের ৪৪তম জন্মবার্ষিকীতে নেকড়ের থাবা ও ন্যাড়া মাথার রহস্যময় ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই ছবিটিকে ঘিরে কৌতুহল তুঙ্গে। এবার শোনা যাচ্ছে, মেগা বাজেটের এই সাই-ফাই ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথকে। নামকরা পরিচালক অ্যাটলি পরিচালিত এই আন্তর্জাতিক প্রজেক্টে উইলের অন্তর্ভুক্তির খবর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, ‘ব্যাড বয়েজ’ খ্যাত অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথের সঙ্গে খলনায়কের চরিত্রের জন্য প্রায় এক বছর ধরে নির্মাতাদের আলোচনা চলছিল। অবশেষে…

Read More

চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। নুরুল হক নুর বলেন, এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য এই ‘প্রবাসী কার্ডের’ মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনসহ দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের সুবিধা পাবেন। সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও কার্ডধারী প্রবাসীরা অগ্রাধিকার পাবেন। তিনি আরও জানান, দেশে অবস্থানকালে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানেও কার্ডটি গুরুত্বপূর্ণ…

Read More

স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজের শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। তিনি জানান, বুধবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী দীপু মনির প্যারোলের আবেদন মঞ্জুর করেন। প্যারোলের সময় পুলিশ পাহারায় দীপু মনিকে প্রথমে ঢাকার কলাবাগানের বাসায় নেওয়া হবে। সেখানে তিনি স্বামীর মরদেহ দেখবেন। পরে মরদেহ গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে এবং বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।…

Read More

আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে বহুল প্রতীক্ষিত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে যে, বঙ্গভবনের দরবার হলে এই জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠানের সমস্ত আয়োজন সম্পন্ন করা হচ্ছে। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, দেশবরেণ্য রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত ২৪ জুলাই শারীরিক ও মানসিকভাবে গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তৎকালীন রাষ্ট্রপতি…

Read More