Author: অধিকার ডিজিটাল ডেস্ক

ফরিদপুরের নগরকান্দায় সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের গণনাকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগরকান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। রোববার (৯ আগস্ট) নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর দেওয়া অভিযোগে ইউএনও উল্লেখ করেন, কয়েকজন আবেদনকারী পরস্পর যোগসাজশে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কার্যক্রম পরিচালনা করছেন। এমনকি নিয়োগের ফলাফল প্রকাশের আগেই ‘ফলাফলের নমুনা’ প্রকাশ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে মিথ্যা,…

Read More

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর বাস ও ট্রাক সড়কের ওপর ছিটকে পড়ে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…

Read More

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শামীমা আক্তার মুন্নি (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যার গুজব ছড়িয়ে পড়লেও পুলিশ, স্বজন ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় মুন্নিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্নি উপজেলার চেড়িয়ারা গ্রামের শামীম হোসেনের মেয়ে এবং চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় সে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। মুন্নির মৃত্যুর পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে।…

Read More

রাজশাহীর বাগমারা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হতাশা থেকে দুই ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের দিন পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এসএসসির ফল প্রকাশের পর ওই ছাত্রী হতাশ হয়ে পড়ে। সে ইংরেজি ছাড়া অন্যান্য বিষয়ে উত্তীর্ণ হয়েছিল। পরে হতাশা থেকে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম বলেন, দুপুরে ওই ছাত্রীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।…

Read More

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সাতক্ষীরার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) দুপুরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও জেলা শিক্ষা কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—আশাশুনি উপজেলার আশাশুনি গোদাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা সদরের সাতক্ষীরা নৈশ বিদ্যালয় (নাইট স্কুল), দেবহাটা উপজেলার বাবুরাবাদ ঢেবুখালী বিদ্যালয় এবং শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী সিদ্দিকগাজী বিদ্যালয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিন বেতন-ভাতা না পাওয়া, শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি, শিক্ষক সংকট ও প্রশাসনিক অব্যবস্থাপনার মতো নানা সমস্যা রয়েছে। এসব কারণে প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ…

Read More

দায়িত্ব গ্রহণের প্রায় দেড় মাস পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তারদের ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার সন্দেহভাজনদের ফেরত পাঠানোর বিষয়েও প্রয়োজনীয়…

Read More

রাজশাহীর বাগমারা উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে হতাশ হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কারিনা পাল (১৬) ওই গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। সে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা তার ফলাফল আশানুরূপ হয়নি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে নিজ কক্ষে চলে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান তানভীরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাসা থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ায় এনে একই দিন আদালতে হাজির করা হলে প্রাথমিক শুনানি…

Read More

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় দ্বীনি শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলিভদ্র দাখিল মাদরাসা ও হযরত খাব্বাব (রাঃ) দারুল উলূম মাদরাসা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি এলাকার শিশু-কিশোরদের কুরআন, হিফজ, ইসলামী জ্ঞান ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে কাজ করছে। ১৯৯৮ সালে আলহাজ্ব মরহুম ইমাম আলী শিকদার, পরিচালক (টিএনটি), বাংলাদেশ—এর উদ্যোগে বলিভদ্র দাখিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় হযরত খাব্বাব (রাঃ) দারুল উলূম মাদরাসা। প্রতিষ্ঠার পর থেকেই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে প্রতিষ্ঠান দুটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের মতে, গ্রামীণ ও অপেক্ষাকৃত অবহেলিত এলাকার শিশুদের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত,…

Read More

জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আসকর আলী ও জাহিদুল ইসলাম। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের ৪০ বছর বয়সী ওই গৃহবধূ নিজ ঘরে একা ছিলেন। এ সময় আসকর আলী ও জাহিদুল ইসলাম সেখানে প্রবেশ করে তাকে ধর্ষণ…

Read More