Author: অধিকার ডিজিটাল ডেস্ক
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪৬৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৮৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, বরিশাল বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের…
২০২৭ সালের হজযাত্রীদের ব্যয় কমাতে একাধিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। বিমান ভাড়া, সৌদি আরবের বিভিন্ন প্রশাসনিক চার্জ এবং আবাসন ব্যয় কমানো সম্ভব হলে একজন হজযাত্রীর মোট খরচ প্রায় ৪০ থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত কমানো যেতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের সফল হজ ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী বছরের হজকে আরও সাশ্রয়ী ও সেবামুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, কেবল বিমান…
বর্তমান সময়ে দেশের সার্বিক পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি দাবি করেন, বিগত ১৭ বছরের তুলনায় বর্তমানে দেশের সংবাদপত্রে গুম, খুন কিংবা ব্যাংক লুটের মতো ঘটনার খবর নেই। বুধবার বিকেল ও বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুরের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার পার্থ বলেন, গত সাড়ে চার মাসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুম, খুন, হয়রানি, রাজনৈতিক মামলা কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। তিনি আশা প্রকাশ করেন, সরকারিভাবে গুম-খুন বা বড় ধরনের দুর্নীতির পুনরাবৃত্তি হবে না। তবে কেউ ব্যক্তিগতভাবে…
সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগদখলের অধিকার বাবা-মায়ের হাতে রাখার বিধান যুক্ত করে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিদ্যমান আইনে ‘জীবনস্বত্ব’ (Usufruct Right) সংযোজনের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত এই সংশোধন কার্যকর হলে সম্পত্তি-সংক্রান্ত দেওয়ানি বা সিভিল মামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসবে। বর্তমানে আদালতে দায়ের হওয়া বিপুলসংখ্যক মামলার বড় অংশই সম্পত্তির বণ্টন, মালিকানা ও হিসাব-নিকাশকে কেন্দ্র করে সৃষ্টি হয়। তিনি বলেন, মুসলিম আইনে ‘হেবা’, হিন্দু আইনে ‘উইল’ এবং মুসলিম আইনে ‘অসিয়তনামা’র বিধান রয়েছে। তবে বিদ্যমান হেবা ব্যবস্থায় বাবা-মা সন্তানকে সম্পত্তি হস্তান্তর…
সিলেট বিভাগে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রাণঘাতী এ রোগে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের গত সাত মাসে সিলেট বিভাগে সন্দেহভাজন ও পরীক্ষাগারে নিশ্চিত মিলিয়ে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া শিশুটি গোয়াইনঘাট উপজেলার শাহপুর এলাকার আব্দুল হামিদের এক বছর ১১ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ আল আদিল। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮…
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতুকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) গোলাপগঞ্জে এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, একদল দুর্বৃত্ত তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। তবে হামলার কারণ, হামলাকারীদের পরিচয় এবং এতে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায় এখনো সংশ্লিষ্ট প্রশাসন বা এনসিপির পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হামলার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত…
বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার আলোচিত ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করেছে প্রশাসনের তদন্ত কমিটি। তদন্তে জানা গেছে, রুটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কোনো গাফিলতি নয়; বরং প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিজেই ব্লেডটি রুটির ভেতরে লুকিয়ে রেখেছিল। বুধবার (২৯ জুলাই) তদন্ত কমিটির আহ্বায়ক ও গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। ইউএনও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি সরকারের ভাবমূর্তি রক্ষা করাও তদন্তের অন্যতম লক্ষ্য ছিল। তদন্তে রুটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনো ত্রুটি বা উৎপাদন প্রক্রিয়ায় ব্লেড ঢুকে যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত দল কারখানা…
স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে অনেকে ব্যক্তিস্বার্থে ব্যবসা করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, জুলাই আন্দোলোকেও যেন কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন। জুলাই নিয়েও যেন কেউ ব্যবসা করতে না পারে। জুলাইয়ের চেতনার উৎসবিন্দু হলো স্বাধীনতা।’ তিনি আরও বলেন, দেশের ইতিহাসে যখনই অন্যায়, বৈষম্য ও নিপীড়ন মানুষের ওপর নেমে এসেছে, তখনই স্বাধীনতার চেতনা নতুন শক্তিতে জেগে উঠেছে। জনগণের…
খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গুর সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৯ জন রোগী খুলনা জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ জেলায় মোট ৪১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং…
শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, জলবায়ু সহনশীলতা, যুব উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো)-এর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইউনেস্কোর ধারাবাহিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি এবং…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
